• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জে আ’লীগের অস্ত্রের মহড়ায় বিএনপির সভা পণ্ড

Monday, 8 May 2023, 11:10 pm
রূপগঞ্জে আ’লীগের অস্ত্রের মহড়ায় বিএনপির সভা পণ্ড
9
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জে বিএনপির নবগঠিত কমিটির পরিচিত সভা আওয়ামী লীগের অস্ত্রের মহড়ায় পণ্ড হয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি, বিএনপির নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে এবং সাধারণ মানুষের জানমাল নিরাপত্তায় তারা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন।

সোমবার (৮ মে) বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ সভার আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ মে কাঞ্চন পৌরসভা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয় মজিবুর রহমান ভুঁইয়াকে এবং সাধারণ সম্পাদক করা হয় মফিকুল ইসলাম খানকে। কমিটির পদ-পদবি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তা বিলুপ্তির দাবিতে দেওয়ান আবুল বাশার বাদশার নেতৃত্বে বিএনপির আরেকটি অংশের নেতাকর্মীরা ৩ মে আলোচনা সভা করেন। ওই সভার পাল্টা সভা হিসেবে আজকের পরিচিতি সভার আয়োজন করা হয়।

পরিচিতি সভাকে কেন্দ্র করে আগে থেকেই বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অন্যদিকে বিএনপিকে ঠেকাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় অবস্থানে ছিলেন। তারা অস্ত্রের মহড়া দেন। সকালে কাঞ্চন পৌর এলাকার বিভিন্ন স্থানে স্থানীয় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন। দুপুরে আওয়ামী লীগ ও পুলিশি বাধায় বিএনপির পরিচিতি সভা পণ্ড হয়ে যায় বলে অভিযোগ স্থানীয় বিএনপির।

কাঞ্চন বিএনপির সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া বলেন, আমরা বেশ বড় আয়োজন করেছিলাম। দেড় হাজার লোকের খাবারের আয়োজন ছিল। সেগুলো সব নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, রাতে ৫ প্লাটুন পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করে দিয়ে সব সরঞ্জাম নিয়ে চলে গেছে। অথচ আওয়ামী লীগের নেতাকর্মীরা মহড়া দিলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।

কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি বলেন, আমরা জানতে পেরেছি বিএনপি পরিচিতি সভার নামে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে পারে। সেজন্য নেতাকর্মীদের নিয়ে মানুষের জানমালের নিরাপত্তায় এবং নাশকতা ঠেকাতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি।

এ বিষয়ে ভোলাবো তদন্ত কেন্দ্রের পরিদর্শক মিজানুর রহমান বলেন, বিএনপির পরিচিতি সভা বন্ধ করে দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

Previous Post

বৃদ্ধা খুন : লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার, আসামীদের স্বীকারোক্তি

Next Post

মুচলেকার গুঞ্জন : নারায়ণগঞ্জের ৩ মামলায় মামুনুল হকের জামিন

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
মুচলেকার গুঞ্জন : নারায়ণগঞ্জের ৩ মামলায় মামুনুল হকের জামিন

মুচলেকার গুঞ্জন : নারায়ণগঞ্জের ৩ মামলায় মামুনুল হকের জামিন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য