• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বৃদ্ধা খুন : লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার, আসামীদের স্বীকারোক্তি

থানা পুলিশের ব্যর্থতায় ডিবি পুলিশ সফলভাবে চলছে তদন্ত কার্যক্রম

Monday, 8 May 2023, 11:28 pm
বৃদ্ধা খুন : লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার, আসামীদের স্বীকারোক্তি
31
SHARES
101
VIEWS
Share on FacebookShare on Twitter

পাইকপাড়ায় বৃদ্ধা নূরজাহানকে হাত পায়ের রগ কেটে হত্যার পর স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় সেই অলংকার উদ্ধারসহ দুইজনকে আটক করে আদালতে পাঠায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামছুর রহমান এর খাস কামড়ায় গ্রেফতারকৃত আসামী সঞ্জয় দাস এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিন এর খাস কামড়ায় বিপ্লব দাস ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে ।

আদালতের বিজ্ঞ বিচারকগণ আসামীদের স্বীকারোক্তি গ্রহণের পর খুনের মামলার আসামী হিসেবে বিপ্লব দাস ও সঞ্জয় দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে নারায়ণগঞ্জ নিউজ আপডেটকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান।

জানা যায়, বৃদ্ধা নূরজাহানকে নির্মমভাবে হত্যার ঘটনায় একজনের দেয়া তথ্যানুযায়ী স্বর্ণ ব্যবসায়ী বিপ্লব দাসকে আটক করতে গেলে ডিবি পুলিশকে অবরুদ্ধ করে রাখাসহ ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় মার্কেটের প্রায় সকল দোকান, অবৈধভাবে স্থাপন করা সড়কের উপর নিমিত গেইট বন্ধ করে দিয়ে পুলিশকে নাজেহাল করে ।

ওই সময় ডিবি পুলিশকে অবরুদ্ধ করে স্বর্ণপট্টির অসংখ্য অসাধু চোরাইকারবারী চক্র নানাভাবে উস্কানি দিয়ে সাধারণ শ্রমিকদের দিয়ে মিছিল ও বিক্ষোভ চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করে তুলে। এবং এমন অসংখ্য চোরাই কিংবা ডাকাতির ঘটনার তদন্ত করতে এসে প্রতিনিয়তঃ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অসাধু চোরাকারবারি চক্রে হাতে জিম্মি হয়ে পরে।

গত রোববারের মতো চোরাইকারবারিদের হাতে মারধর – হামলা – জিম্মির শিকার হয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ।

আর এমন ঘটনা ঘটাতে কালীর বাজার স্বর্ণপট্টির অসাধু চক্র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সদর থানার পুলিশকে মোটা অংকের টাকায় ম্যানেজ করে স্বর্ণপট্টির দুইপার্শে অবৈধভাবে গেইট স্থাপন করে পরকিল্পিতভাবে।

আইন প্রয়োগকারী সংস্থার তদন্ত কর্মকর্তাদের জিম্মি করতে কথায় কথায় সকল দোকান বন্ধ ও গেইট আটকিয়ে প্রভাব খাটানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে স্বর্ণপট্টির চোরাকারবারি চক্র। এমনি করেই মার্কেট ও গেইট বন্ধ করে ডিবি পুলিশকে অবরুদ্ধ করার ঘটনাও ঘটায় গতকাল রোববার সন্ধ্যায়।

নগরীর কালীর বাজার স্বর্ণপট্টির কয়েকজন স্বচ্ছ ও সাধারণ ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, অসংখ্য চোরাই কারবারী প্রতি মাসে নিয়মিত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নাম ব্যবহার করে সকল ব্যবসায়ীদের কে জিম্মি করে চাঁদা আদায় করায় সকল অপরাধী চক্র ডিবি পুলিশ কে অবরুদ্ধ করে মারধর, উল্টো  মিছিল ও শ্লোগান দেয়ার সাহস করেছে ।

ডিবি পুলিশকে জিম্মি ও অবরুদ্ধ করে এমন কর্মকাণ্ডের পরও রোববার রাতে কালিরবাজার স্বর্ণপট্টি এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধারসহ দুইজনকে আটক করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নারায়ণগঞ্জ ক্লাব এলাকার মাঠা বিক্রেতা সঞ্জয় দাসকে আটকের পর তার দেয়া তথ্যানুযায়ী স্বর্ণ উদ্ধার ও স্বর্ণ ক্রেতা বিপ্লব দাসকে আটক করতে স্বর্ণপট্টি এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ।

এসময় রুপসা অলঙ্কারের মালিক বিপ্লব দাসকে আটক করতে গেলে বাকবিতন্ডা, ধাক্কাধাক্কি, মারামারিতে জড়িয়ে পড়ে পুলিশ ও স্বর্ণ ব্যবসায়ীরা। ডিবি পুলিশের সদস্যদের আটকে রাখার পর তাদের সঙ্গে ধস্তাধস্তি করে বিপ্লব দাসকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় একঘণ্টা পর বিপ্লব দাসকে আটক করে নিয়ে যেতে সক্ষম হয় পুলিশ।

গত ৩ মে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া আদর্শনগর এলাকার রমজান মোল্লার স্ত্রী নুরজাহান বেগমকে হত্যা করে কানের দুল আর গলার চেইন ছিনিয়ে নেয় অজ্ঞাত অপরাধীরা।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও সদর থানা পুলিশের ব্যর্থতায় ডিবি পুলিশ মামলার তদন্ত গ্রহণ করে লুন্ঠিত স্বর্ণালংকার উদ্ধারসহ আসামী গ্রেফতার করে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আল মামুন নারায়ণগঞ্জ নিউজ আপডেটকে জানান, আটক দুইজনের কাছ থেকে লুট হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়েছে। খুনের ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের মধ্যে গ্রেফতারকৃত দুইজন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ।  সকল আসামী গ্রেফতার ও এই হত্যাকাণ্ডের সকল তথ্য উদঘাটন  করতে  আমরা  সক্ষম হবো ।  সকল অপরাধী চিহ্নিত হয়েছে । তাদের কেও আইনের আওতায় অচিরেই আনা হবে ।

ডিবির অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, খুনের পর চুরি হওয়া স্বর্ণ সঞ্জয় দাস রুপসা অলঙ্কারের স্বত্বাধিকারী বিপ্লব দাসের কাছে বিক্রি করে। খবর পেয়ে স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে এর প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এসময় বিপ্লব দাসকে আটক করতে গেলে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা বাধা দেয়। আমরা হত্যা মামলা টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি ।

Previous Post

চুরি হওয়া ঠিকানা বাস নরসিংদী থেকে উদ্ধার

Next Post

রূপগঞ্জে আ’লীগের অস্ত্রের মহড়ায় বিএনপির সভা পণ্ড

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
রূপগঞ্জে আ’লীগের অস্ত্রের মহড়ায় বিএনপির সভা পণ্ড

রূপগঞ্জে আ’লীগের অস্ত্রের মহড়ায় বিএনপির সভা পণ্ড

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য