• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘নির্লজ্জ ঠিকাদারদের ঠেকাবে কে ?’

Wednesday, 31 May 2023, 5:04 pm
‘নির্লজ্জ ঠিকাদারদের ঠেকাবে কে ?’
16
SHARES
51
VIEWS
Share on FacebookShare on Twitter

আবার  বিতর্কে সেই রত্না এন্টারপ্রাইজ । ২০১৫ সালে নগরীর দেওভোগ এলাকায় সড়কের নির্মানাধীন কাজের দেয়াল ধ্বসে মনির হোসেন (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে । ২০২১ সালে ১৩ জুলাই মঙ্গলবার দুপুর ১টায় বন্দরের উত্তর লক্ষনখোলায় স্কুলের দেয়াল ধ্বসে হৃদয় (৩০) ও দুলালী (৩৫) নামের দুই শ্রমিকের মৃত্যু ঘটে।  এমন অসংখ্য দূর্ঘটনার খবর ছাড়াও এই ঠিকাদারী প্রতিষ্টানের নানা অনিয়মের কারনে  ২০১৬ সালের ৩০ মার্চ সদর থানায় গ্রেফতার হন ঠিকাদার  রত্না এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেন। এর পরেও কোন লাজ লজ্জার বালাই নাই এই ঠিকাদারের।

ঠিকাদারীর অন্তরালে এই চক্র চালিয়ে যাচ্ছে নানা অপকর্ম। পুরাতন কোর্ট এর নব নির্মিত সিজিএম ভবনের প্রাচীরের ভিতরে সরজমিনে গেলেই দেখা যায় পুরাতন ও ব্যবহারের অনুপোযোগী মালামাল কি করে ব্যবহার করতে জাকির চক্র দূর্ণীতির আশ্রয় নেয়, তার চিত্র।

এই বিতর্কিত ঠিকাদার জাকির হোসেনসহ নারায়ণগঞ্জ সিটি  কর্পোরেশনের এই ঠিকাদার চক্র দীর্ঘদিন কি পরিমাণ অপরাধ কর্মকান্ডের সাথে যুক্ত রয়েছে তার সামান্য উদহারণ হচ্ছে গত ২৯ মে শ্রমিক আশাদুল রহমান (১৯) নামক যুবকের মৃত্যু।

প্রতিটি ঠিকাদারী কাজের চুক্তিপত্র যাচাই বাছাই করলেই দেখা যায়, শ্রমিকসহ আশেপাশের এলাকার লোকজনের উন্নয়ন কাজ চলাকালে নিরাপত্তার জন্য কি পরিমাণ অর্থ বরাদ্ধ থাকে তার ফিরিস্তি উল্লেখ করা হয়। কিন্তু বরাদ্ধকৃত অর্থ কোথায় যায় তার হিসাব কেউ নেন না।

ঠিকাদার ও ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বরত অসাধুদের মাঝে ভাগবাটোয়ারা করে সেই অর্থ নিজেদের পকেট ভারী করায় নিরাপত্তার বেষ্টনীর পরিবর্তে মৃত্যু ফাঁদ তৈরী করে জাকির নামক ঠিকাদারচক্র। এভাবেই চলছে সেই জাকির নামক ঠিকাদারদের নির্লজ্জ বাণিজ্য। আর তাতে সহায়তা করছে ইঞ্জিনিয়ার নামক অসাধুরা ।

জানা যায়, এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্মাণাধীন একটি বহুতল ভবনের উপর থেকে পড়ে আশাদুল রহমান (১৯) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শহরের টানবাজার এলাকায় ২৯ মে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মাণাধীন পদ্ম সিটি -২ ভবনে এই ঘটনা ঘটে।

সেখানে কর্মরত শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোন রকম নিরাপত্তা ব্যবস্থা ও সরঞ্জাম ছাড়াই এই বহুতল ভবনটির ঠিকাদার নির্মাণ কাজ করাচ্ছেন শ্রমিকদের।

দুপুরে ১৪তলা ভবনের মাচা বাধার কাজ শেষে নামতে গিয়ে পা পিছলে উপর থেকে পড়ে যান আশাদুল। পরে তাকে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবনটির ঠিকাদারী প্রতিষ্ঠান রত্মা এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেন বলে জানা গেছে। ২০১৬ সালে এই ঠিকাদারকে রেলওয়ের দায়ের করা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সারা রাত নারায়ণগঞ্জ সদর থানায় বসে ছিলেন মেয়র আইভী, যা গণমাধ্যমে শিরোনাম হয়েছিল। তবে এর আগেও একই ঠিকাদারের অধীনে নিরাপত্তা ব্যবস্থা ব্যতিত কাজ করতে গিয়ে শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। কিন্তু রহস্য জনক কারণে তার বিরুদ্ধে আজও কোন শাস্তি মূলক ব্যবস্থা নেয়নি নাসিক।

ঘটনাস্থলে গিয়ে কর্মরত শ্রমিক ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, নিহত শ্রমিক আশাদুল রহমান রংপুর জেলার মতিউর রহমানের ছেলে।

তিনি ফতুল্লার মাসদাইর ঘোষের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, আমাদের ঝুকি নিয়েই কাজ করতে হয়। নিরাপত্তা ব্যবস্থা বলতে কেউ কেউ কোমড়ে রশি বেধে কাজ করি, এই যা। কিন্তু কেউ পড়ে যেতে পারে এমনটির জন্য প্রতি তলায় বা কয়েক তলা পরপর নিরাপত্তা নেট থাকাটা নিয়ম, যা এখানে নেই।

ঘটনার পরপর সেখানে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, নির্মাণাধীন ভবনে কাজ শেষে নামতে গিয়ে আসশাদুলের পা পিছলে উপর থেকে নিচে পড়ে মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ভবনটির মালিক নাসিক। তবে নির্মাণাধীন ভবনের ঠিকাদারকে পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, ভবনের উপরে নিহত ওই শ্রমিক নিরাপত্তা জনীত পোশাক পড়া ছিলেন না তবে বেল্ট পড়া ছিলো। দুপুরে খাওয়া জন্য নামতে গিয়ে পড়ে যান তিনি। শ্রমিকদের দেখার বিষয় সিটির নয় ঠিকাদারের। ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক জাকির বলে নিশ্চিত করেছেন তিনি।

এদিকে ঘটনার পরপরই নির্মাণাধীন ঐ ভবনের ঠিকাদারী প্রতিষ্ঠান রত্ম এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার জাকির হোসেনের মুঠোফোন একাধিক বার কলা হলেও তিনি ফোন রিসিভ করেনি এবং পরবর্তীতে তিনি ফোনটি বন্ধ করে দেন।

উল্লেখ্য, এর আগে শহরে ও বন্দরে একই ঠিকাদারের অধীনে নির্মাণাধীন কাজে শিশু ও নারীসহ একাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। কিন্তু রহস্যজনক কারণে এই ঠিকাদারের বিরুদ্ধে অদ্যাবধি কোন ব্যবস্থা তো দূরে থাক নূন্যতম কারণ দর্শানো নোটিশও দেয়া হয়নি বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ সিটি  কর্পোরেশনের চক্তচোষা এই ঠিকাদার জাকির চক্র আর কত কাল কত জন শ্রমিকের মৃত্যুর স্বাদ নিলে তাদের আইনের আওতায় আনা হবে ? নিরাপত্তার জন্য কত টাকা বরাদ্ধ ছিলো ? এই অর্থ কে কে ভাগবাটোয়ার করেছেন ? প্রাচীর ঘোরা নগরীর সিজিএম ভবনের পিছনে পুরাতন ইট দিয়ে তৈরীকৃত মানহীন বিশাল শুরকির স্তুপ কোথায় যায় ? পুরাতন রড কোথায় যায় ? আঙ্গুল ফুলে কলাগাছ ঠিকাদার চক্রের খুঁটির জোড় কোথায় ? এই নির্লজ্জ ঠিকাদারদের ঠেকাবে কে ? এমন অসংখ্য প্রশ্ন উঠেছে  নগরবাসীর মাঝে ।

নারায়ণগঞ্জ সিটি  কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী স্বচ্ছতার সাথে নগরীর উন্নয়ন করলেও একের পর এক শ্রমিক হত্যা করে নিরাপত্তার জন্য বরাদ্ধকৃত বিশাল অর্থ কোথায় যায় তা খতিয়ে জনসাধারণের মাঝে প্রকাশের দাবীও উঠেছে জোড়ালোভাবে।

Previous Post

আড়াইহাজারে পরকীয়া জের : স্ত্রীকে হত্যার অভিযোগ

Next Post

সিদ্ধিরগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা রাতেুল খানের কান্ড

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

Next Post
সিদ্ধিরগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা রাতেুল খানের কান্ড

সিদ্ধিরগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা রাতেুল খানের কান্ড

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য