• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষে বাবুর্চি গুলিবিদ্ধসহ আহত ১১

Wednesday, 31 May 2023, 8:49 am
যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষে বাবুর্চি গুলিবিদ্ধসহ আহত ১১
4
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

এরাকায় আধিপত্য বিস্তার করতে রূপগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মো. বিল্লাল নামে এক রেস্তোরাঁকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের আরও ১০ জন।

মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানান, বিকেলে বরপা বাসস্ট্যান্ড এলাকায় মো. সিফাত নামে এক ছাত্রলীগ কর্মীর মোটর সাইকেলের সঙ্গে উপজেলা শ্রমিক লীগের কর্মী মোহাম্মদ আলীর মালিকানাধীন প্রাইভেটকারের ধাক্কা লাগে। এ নিয়ে সিফাতের সঙ্গে গাড়িচালকের বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে গাড়িচালকের পক্ষে তারাব পৌর যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক বায়েজিদ সাউদ ও সিফাতের পক্ষে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ রিয়াজের লোকজন সেখানে জড়ো হন। বিষয়টি নিয়ে তর্কের মধ্যে দুই পক্ষের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

এ সময় বাসস্ট্যান্ডের পাশে থাকা রেস্তোরাঁর বাবুর্চি বিল্লাল গুলিবিদ্ধ হন। স্থানীয়রা গুলিবিদ্ধ বিল্লালকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়ে দেন। বাকি আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রেস্তোরাঁ মালিক নাদিম সাউদ জানান, বিকেলে রেস্তোরাঁর ভেতরে রান্নাঘরে কাজ করছিলেন বিল্লাল। হঠাৎ বেশ কয়েকজন যুবক দৌড়ে রেস্তোরাঁর ভিতর ঢুকে খেতে বসা এক যুবককে মারধর শুরু করে। ওই যুবক তাদের হাত থেকে বাঁচতে বাবুর্চিখানার ভিতরে ঢুকে পড়লে হামলাকারীরাও সেখানে যায়। তাদেরই কারও ছোড়া গুলিতে আহত হন বাবুর্চি বিল্লাল। এ ছাড়া হামলাকারীদের মারধরে রেস্তোরাঁর আরও ৪ জন আহত হয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, বিল্লালের কোমরে গুলি লেগেছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত।

এদিকে সংঘর্ষের বিষয়ে পৌর যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বায়েজিদ সাউদ বলেন, ছাত্রলীগ কর্মী সিফাতের মোটর সাইকেল শ্রমিকলীগ নেতা মোহাম্মদ আলীর প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লেগেছিল। মোহাম্মদ আলী আমাকে বিষয়টি জানালে আমি ঘটনাস্থলে গিয়ে মীমাংসার চেষ্টা করি। এ সময় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ রিয়াজের লোকজন অতর্কিত হামলা চালায়। তাদের গুলিতে রেস্তোরাঁর বাবুর্চি আহত হয়েছে। একই বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ রিয়াজের ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনও কেউ মামলা করেনি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Previous Post

রূপগঞ্জে ৫০৫ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেপ্তার

Next Post

‘সোনারগাঁয়ে হকার থেকে কোটিপতি পলিথিন জাকিরকে ঠেকাবে কে ?

Related Posts

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন
Lead 4

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড
Lead 1

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

Next Post
‘সোনারগাঁয়ে হকার থেকে কোটিপতি পলিথিন জাকিরকে ঠেকাবে কে ?

‘সোনারগাঁয়ে হকার থেকে কোটিপতি পলিথিন জাকিরকে ঠেকাবে কে ?

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন 03 Mar, 2026
  • ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড 03 Mar, 2026
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য