• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পঞ্চবটি – মুক্তারপুর সড়ক আধুনিকায়নে বদলে যাবে যোগাযোগ

পঞ্চবটি-মুক্তারপুর সড়ক আধুনিকায়নে বদলে যাবে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের যোগাযোগ

Friday, 9 February 2024, 6:31 pm
পঞ্চবটি – মুক্তারপুর সড়ক আধুনিকায়নে বদলে যাবে যোগাযোগ
2
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

যানজট কমাতে ফরিদপুরের ভাঙ্গার আদলে নির্মাণ করা হচ্ছে নারায়ণগঞ্জের পঞ্চবটি মোড়। পঞ্চবটি-মুক্তারপুর সড়ক আধুনিকায়ন হলে রাজধানী ঢাকার ওপর যেমন চাপ কমবে, তেমনি যাতায়াতে সময় কমবে অর্ধেকের কম আর যানবাহনের গতি বাড়বে প্রায় কয়েকগুণ। পঞ্চবটি-মুক্তারপুর সড়ক প্রশস্ত ও দোতলাকরণ প্রকল্প বদলে দেবে মুন্সীগঞ্জের সড়ক যোগাযোগ ব্যবস্থাও। পাশাপাশি এ দুই জেলার ৫ লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পঞ্চবটি-মুক্তারপুর সড়ক আধুনিকায়ন কাজে বিশেষ গতি পেয়েছে। সোয়া ১০ কিলোমিটার দীর্ঘ ২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ টাকার এই প্রকল্প আগামী বছরের জুনের আগেই সম্পন্ন করতে পুরনো সড়ক প্রশস্ত ও নতুন দ্বিতল সড়ক নির্মাণ চলছে একযোগে।

ধলেশ্বরী ও বুড়িগঙ্গা তীরে একের পর এক বসছে পাইল। ৬৭ মিটার পর্যন্ত গভীরে পাইল স্থাপনে ব্যবহার করা হচ্ছে ভারী ভারী যন্ত্র। সড়কটির নারায়ণগঞ্জের কাশীপুর থেকে চর সৈয়দপুররের কাঠপট্টি খেয়াঘাট পর্যন্ত নদী তীরে নতুন দ্বিতল সড়ক অংশের ৪২৮টি পাইলের ৩৪৭ টিই স্থাপন হয়ে গেছে। বাকি ৮১ পাইল স্থাপনও মার্চ মাসেই শেষ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া সড়কটির অন্য অংশের পাইল স্থাপন চলছে দিনরাত।

পুরো প্রকল্পে ১ হাজার ১৬৬টি পাইল স্থাপন হবে। এরমধ্যে ৪৭১টি বসে গেছে। অধিগ্রহণকৃত স্থাপনা সরিয়ে নেয়ায় পুরনো সড়ক প্রশস্তকরণ এবং নতুন সড়ক দ্বিতলকরণ চলছে একযোগে। প্যানেল অব এক্সপার্ট বৃহস্পতিবার প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

দায়িত্বশীলরা বলছেন, গুরুত্বপূর্ণ এই সড়ক সচল রেখেই আধুনিকায়ন করার লক্ষ্যে বিশেষ পরিকল্পনায় চলছে কর্মযজ্ঞ।

মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়ন পশ্চিম মুক্তারপুর বাসিন্দা আসাবউদ্দিন বলেন, রাজধানী ঢাকার সঙ্গে মুন্সীগঞ্জ জেলা শহরের যোগাযোগের প্রধান এই সড়কের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। মুন্সীগঞ্জের কিছু শিল্পঘন এলাকায় শিল্পের কাঁচামাল পরিবহনসহ বিভিন্ন কারণে সড়কটি বেশ ব্যস্ত ও গুরুত্বপূর্ণ। পঞ্চবটি-মুক্তারপুর বর্তমান সরু সড়কের গড় প্রশস্ততা মাত্র সাড়ে ৫ মিটার হওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কে নিয়মিত মুক্তারপুরে সিমেন্ট কারখানা, হিমাগারসহ ভারি ভারি শিল্প কারখানায় ২৪ থেকে ৫০ মেট্রিক টন ওজনের যান চলাচল করে। কিন্তু আঁকাবাঁকা সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আর দিনভর যানজট তো লেগেই থাকে। এ অবস্থায় পুরো সড়কের চেহারা বদলে দিতে নেয়া হয়েছে এই আধুনিকায়ন প্রকল্প। পুরো প্রকল্প চালু হলে এসব থেকে মুক্তি মিলবে আমাদের।

স্থানীয় ব্যবসায়ী সুমন দেওয়ান বলেন, পঞ্চবটি-মুক্তারপুর সড়ক আধুনিকায়নের কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। সড়কটি প্রশস্ত ও দোতলাকরণ প্রকল্পের কাজ শেষ হলে বিভিন্ন ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্য কাভার্ডভ্যান, ট্রাক, লরি করে দেশের বিভিন্ন প্রান্তে কোন ঝামেলা ছাড়াই দ্রুত পৌঁছে যাবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই সড়ক ব্যবহারকারীরা যেমন ঝামেলাহীন ভাবে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন আবার সময় কমে যাওয়ায় জ্বালানির অপচয় রোধ হবে। শিল্প-কারখানাগুলোর কাঁচামাল ও উৎপাদিত পণ্য বাজারজাত সহজ হবে এবং ব্যয় কমে যাবে। পঞ্চবটি-মুক্তারপুর সড়ক প্রশস্ত ও দোতলাকরণ প্রকল্পের কাজ শেষ হলে এই সড়কে আর যানজট থাকবে না।

মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্ত ও দোতলাকরণ প্রকল্পে ডেপুটি টিম লিডার প্রকৌশলী জহুরুল হক বলেন, কাজের গুণগত মানের ব্যাপারে কোন প্রকার আপোস করা হচ্ছে না। আমরা আশাবাদী আমাদের যে টার্গেট টাইম আছে, তার মধ্যেই কাজ সম্পন্ন করতে পারবো।

মুন্সীগঞ্জ জেলা শহরের সঙ্গে রাজধানীর সহজ যোগাযোগে পঞ্চবটি-মুক্তারপুর সড়ক আধুনিকায়নে পঞ্চবটি মোড় থেকে ছয় লেনে ৩১০ মিটার করে ফতুল্লা ও নারায়ণগঞ্জ দুই দিকে প্রসারিত। আর কাশীপুর থেকে শীতলক্ষ্যা-৩ সেতু পর্যন্ত দোতলা দুই লেনে। পুরনো সড়কটি আরও দুই লেনে প্রশস্ত চরসৈয়দপুরের শীতলক্ষ্যা-৩ পয়েন্ট পর্যন্ত। সেতুটির গোল চত্বর থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত ৩ দশমিক ৭৫ কিলোমিটার সড়ক সরাসরি চার লেন হচ্ছে।

মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্ত ও দোতলাকরণ প্রকল্পে প্রকল্প পরিচালক-পিডি শফিকুল ইসলাম বলেন, প্রকল্পের কাজ খুব দ্রুত গতিতে চলছে। আমরা ইতোমধ্যে ৪৭২ টি পাইলের কাজ সম্পন্ন করেছি। ২৭ টি পাইল ক্যাপ, ২৭ টি কলাম এবং ৫ টি পিয়ার রেটের কাজ সম্পন্ন করেছি। কাশিপুর থেকে পঞ্চবট্টি পর্যন্ত কাজটি করতে আমাদের ডাইভারশন করতে হবে। ডাইভারশনের কাজ আমরা শুরু করেছি। আশা করি ২০ দিনের মধ্যে আমরা ডাইভারশনের কাজ সম্পন্ন করতে পারবো। সব মিলিয়ে কাজের অগ্রগতি ভালো। আমরা প্রকল্পের ১৬ শতাংশ কাজ শেষ করেছি।

Previous Post

কলেজ ছাত্রীর লাশ উদ্ধার, ফাহিমসহ পরিবার পলাতক

Next Post

চাষাড়া জিয়া হল ও ৬ দফা ভবন বিতর্ক

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
চাষাড়া জিয়া হল ও ৬ দফা ভবন বিতর্ক

চাষাড়া জিয়া হল ও ৬ দফা ভবন বিতর্ক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য