• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

চাষাড়া জিয়া হল ও ৬ দফা ভবন বিতর্ক

Friday, 9 February 2024, 7:39 pm
চাষাড়া জিয়া হল ও ৬ দফা ভবন বিতর্ক
4
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজনৈতিক মিথ্যাচার সাময়িক বিভ্রান্তি তৈরি করতে পারলেও আখেরে তা টেকে না। এ লেখার অবতারণা ৪ ফেব্রুয়ারি জাতীয় সংসদে সংসদ সদস্য শামীম ওসমান নারায়ণগঞ্জের ‘জিয়া হল’কে ‘৬ দফা ভবন’ করার দাবি জানাতে গিয়ে যেসব ভুল তথ্য হাজির করেছেন, সে প্রসঙ্গে।

আলোচনার প্রয়োজনও সে ভুলের কারণে। অন্যথায় নতুন প্রজন্মের কাছে ভুল বার্তাটি সত্য হয়ে পৌঁছাবে। মিলনায়তনের নাম জিয়া হল বা ৬ দফা ভবন নিয়ে আমার কোনো আগ্রহ নেই।

শামীম ওসমান দাবি করেন, নারায়ণগঞ্জের ‘বালুর মাঠ’টি ছয় দফার জন্য বিখ্যাত হয়ে আছে, পরে জিয়াউর রহমান বা খালেদা জিয়া সে ইতিহাস মুছে দেওয়ার জন্য সেখানে ‘জিয়া হল’ নির্মাণ করেছেন। এ দাবি সর্বৈব অসত্য।

আলোচিত স্থানটিতে মিলনায়তন করার দাবিটি উত্থাপিত হয় ১৯৫৬ সালে আর এই স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবির পক্ষে ভাষণ দেন ১৯৬৬ সালের ৮ মে। তবে ছয় দফার দাবিটি এখান থেকেই প্রথম তোলা হয়নি।

১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু লাহোরে চৌধুরী মোহাম্মদ আলীর বাসভবনে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক সমাবেশে প্রথম ছয় দফা দাবি তুলে ধরেন। পরে ১১ ফেব্রুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি ছয় দফা ব্যাখ্যা করেন। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে চট্টগ্রামের লালদিঘি ময়দানে বঙ্গবন্ধু প্রথম প্রকাশ্য জনসভায় ছয় দফা তুলে ধরেন।

১৮ মার্চ ঢাকার ইডেন হোটেলে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিলে ১৬ পৃষ্ঠার পুস্তিকা আকারে তা বিলি করা হয়। নারায়ণগঞ্জের বালুর মাঠে বঙ্গবন্ধুর সমাবেশটি হয় ৮ মে। সেখানে তিনি ৬ দফার পক্ষে বক্তৃতা করেন। ঢাকায় ফিরার পর ওই রাতেই তিনি গ্রেপ্তার হন।

নারায়ণগঞ্জে নাট্য কর্মীরা নাটক মঞ্চায়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য নারায়ণগঞ্জে স্থায়ী একটি মিলনায়তন নির্মাণের দাবি তুলেছিলেন ১৯৫৬ সালে। তৎকালীন স্থানীয় মহকুমা প্রশাসক আবদুস সাত্তার এ দাবির সঙ্গে একাত্ম হয়ে নারায়ণগঞ্জে একটি টাউন হল নির্মাণের সিদ্ধান্ত নেন। চাষাঢ়ার এই বালুর মাঠে টাউন হল নির্মাণের জন্য একটি কমিটি গঠন করা হয়।

অর্থায়নের জন্য বর্তমান ডায়মন্ড সিনেমা হলে সপ্তাহব্যাপী নাটক প্রদর্শিত হয়। সাত দিনে তিনটি বাংলা ও একটি উর্দু নাটক প্রদর্শিত হয়। নাটকগুলো পরিচালনা করেন কাজী খালেক, আলী মনসুর, জলিল আফগানী ও আলী কাওসার। এতে অভিনয় করেন কাজী খালেক, ইনাম আহমেদ, মফিজুল ইসলাম, আবদুর রউফ, বিলকিস বারী, আনোয়ারা, পূর্ণিমা, মিনতি, নিনা হামিদ, নূর জাহানসহ পশ্চিম পাকিস্তানের কয়েক শিল্পী।

এ প্রদর্শনী থেকে ৯৬ হাজার টাকা সংগৃহীত হয়। এ আয়োজনের উদ্যোক্তা ছিলেন আবদুর রউফ, স্মৃতিময় বন্দ্যোপাধ্যায়, বশির আহমেদ প্রমুখ নাট্যকর্মী।

কিন্তু টাউন হল নির্মাণের কাজ শুরু করা যায়নি। পরে ষাটের দশকের শুরুতে আবার টাউন হল নির্মাণের কার্যক্রম শুরু হলেও তা কার্যকর হয়নি। তখন শুধু জায়গা ক্রয়ের জন্য ডিআইটিতে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

স্বাধীনতার পর আবার নতুন করে টাউন হল নির্মাণের তৎপরতা শুরু হয়। ১৯৭৬ সালে তৎকালীন মহকুমা প্রশাসক আবদুল হাই সরকার পাঁচ লাখ টাকার তহবিল সংগ্রহ করে টাউন হলের কাজ শুরু করেন। ১৯৭৭ সালের ৮ এপ্রিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারায়ণগঞ্জ পৌর মিলনায়তনে এলে নারায়ণগঞ্জের মানুষ চাষাঢ়া বালুর মাঠে ‘টাউন হল’ নির্মাণ এবং একটি হাসপাতাল তৈরির দাবি জানান।

সে সভাতেই জিয়াউর রহমান এ প্রতিষ্ঠান দুটি করার প্রতিশ্রুতি দেন এবং তখনই নারায়ণগঞ্জ শহর উন্নয়ন কমিটিকে টাউন হল নির্মাণের নির্দেশ দেন। জিয়াউর রহমান সে বছরই টাউন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২৫ লাখ ২০ হাজার ৯২০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া আনুষঙ্গিক অন্যান্য ব্যয়ের জন্য আরও ১০ লাখ ৩৫ হাজার ৬৫৯ টাকা ছাড় করা হয়।

১৯৮১ সালের ১৯ জুলাই তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার মিলনায়তনটি উদ্বোধন করেন। কিন্তু সে বছর ৩০ মে জিয়াউর রহমান নিহত হলে সরকার মিলনায়তনটির নামকরণ করে ‘শহীদ জিয়া হল’। হল নির্মাণ বা পরে এর নামকরণ নিয়ে কখনো কোনো প্রতিবাদ, অপ্রীতিকর ঘটনা তখন বা পরে কখনো ঘটেনি, কেউ কখনো এ ব্যাপারে জেলেও যায়নি।

জিয়া হলটি শুরু থেকে স্থানীয় মহকুমা ও পরে জেলা প্রশাসক দ্বারা পরিচালিত হয়ে এসেছে। এক যুগ ধরে এ হল সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী। কিন্তু কখনোই হলটি সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত ছিল না।

উদ্বোধন হওয়ার পর থেকে এরশাদের শাসনামলে দীর্ঘদিনই বলা চলে এটি সামরিক কর্মকর্তাদের জন্য বরাদ্দ থেকেছে। পরে এরশাদ শাসনের অবসান হলেও এটি স্থানীয় সংস্কৃতিচর্চার জন্য উন্মুক্ত হয়নি। বিভিন্ন সময় সরকারি অনুষ্ঠান ব্যতীত শুরু থেকেই এ হল ছিল সাধারণের অধিকারের বাইরে।

নামের কারণে আওয়ামী লীগের ২০ বছরের শাসনামলে এটি উপেক্ষিত থেকেছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে হলটিকে ‘মুক্তিযোদ্ধা মিলনায়তন’ নামে সরকারের প্রয়োজনে ব্যবহার করলেও এটি স্থানীয় সংস্কৃতিচর্চার জন্য উন্মুক্ত ছিল না।

শুরু থেকে হলটি রাজনৈতিক বৃত্তের নিয়ন্ত্রণে যেভাবে আবদ্ধ হয়েছে, তা নারায়ণগঞ্জে মানুষের জন্য মঙ্গলজনক নয়। শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির দুষ্টচক্র থেকে মুক্ত করা এখন সময়ের দাবি।

  • রফিউর রাব্বি সাংস্কৃতিক সংগঠক
Previous Post

পঞ্চবটি - মুক্তারপুর সড়ক আধুনিকায়নে বদলে যাবে যোগাযোগ

Next Post

শ্বশুড় বাড়িতে জামাতার ঝুলন্ত লাশ

Related Posts

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত
Lead 4

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত

আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড়
Lead 1

আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড়

Next Post
শ্বশুড় বাড়িতে জামাতার ঝুলন্ত লাশ

শ্বশুড় বাড়িতে জামাতার ঝুলন্ত লাশ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য