• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জে আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা, কার্যালয়ে তালা

Saturday, 17 February 2024, 9:33 am
নারায়ণগঞ্জে আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা, কার্যালয়ে তালা
8
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

জ্যেষ্ঠ ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে ওয়ার্ড কমিটি দেওয়ায় ক্ষুব্দ হয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী ৷

মহানগরের একটি ওয়ার্ডের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এই ঘোষণা দেন। একই সঙ্গে শহরের ২ নং রেলগেট এলাকার মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তালা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত এই সভায় ১৬ নং ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ডের ঘোষিত কমিটি নিয়ে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

এক পর্যায়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আনোয়ার কাকা (মহানগর আওয়ামী লীগের সভাপতি) তার প্রতিহিংসা পরায়ন মনোভাব নিয়ে এই কাজটা করেছেন। ১৬ নং ওয়ার্ডে দুইটা নাম ঘোষণা করে আমাকে অসম্মানিত করেছেন। আমাদের পূর্ব পুরুষদের অসম্মানিত করেছেন। উনাকে আমি আজকে এখানে দাঁড়িয়ে দেওভোগের বাসিন্দা হিসেবে অবাঞ্ছিত ঘোষণা করলাম। উনি উনার মানসম্মান-ইজ্জতই রাখেন নাই।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের দাফন রচনা করার চেষ্টা করা হচ্ছে নারায়ণগঞ্জে। আনোয়ার সাহেব (সভাপতি) এবং খোকন সাহা (সাধারণ সম্পাদক) তাদের নিজেদের পকেটের লোক দিয়ে আওয়ামী লীগকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করছেন। এটা কি ছেলে খেলা ? আওয়ামী লীগ আনোয়ার সাহেবের আর খোকন সাহার বাবার সম্পত্তি ? আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, কর্মীবান্ধব দল। আমি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী। শামীম ভাই যদি তার নির্বাচনী এলাকা নির্ধারণ করে দিতে পারেন, বাকি ১৮টি ওয়ার্ডেও আমার মতামত নিয়ে করতে হবে। যদি আমার মতামত নিয়ে না করেন তাহলে সব জায়গায় পাল্টা কমিটি দেবো। এই হলো সোজা হিসাব। সবাই মনে করে এটা নিজেদের সম্পত্তি।’

jagonews24.com

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগরের ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন মনা। এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই মতবিনিময়র সভার পরপরই নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেট এলাকার মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তালা লাগিয়ে দেন ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাব্বির আহমেদ সাগরের নেতৃত্বে ওই ওয়ার্ডের পদবঞ্চিতরা।

এ বিষয়ে সাব্বির আহমেদ সাগর বলেন, ‘১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি দিয়েছে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমাদের মেয়রের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।’

এ বিষয়ে কথা বলতে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযাগ করার চেষ্টা করলে তা সম্ভব হয়নি।

তবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, কারা তালা দিয়েছে এ বিষয়ে আমি কিছু জানি না। আমি খোঁজ-খবর নিয়ে এ বিষয়ে বলতে পারবো।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৭টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করেন সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা। ওইসময় ১০ দিনের মধ্যে কমিটিগুলো পূর্ণাঙ্গ করতে নির্দেশনা দেওয়া হয়।

Previous Post

‘আধিপত্য বিস্তার' : সংঘর্ষে পারভেজ নিহত, আহত ৮

Next Post

তিন দিনেও খোলেনি তালা ! যা বললেন আনোয়ার

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
তিন দিনেও খোলেনি তালা ! যা বললেন আনোয়ার

তিন দিনেও খোলেনি তালা ! যা বললেন আনোয়ার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য