• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রেলওয়ের জমিতে মার্কেট নির্মাণ : বন্ধের নির্দেশ হাইকোর্টের

Thursday, 6 June 2024, 9:04 pm
7
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter
নারায়ণগঞ্জ শহরের এলাকায় রেলস্টেশন সংলগ্ন বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট যে জমিতে বিপণিবিতান নির্মাণ করছে, তার দখল ও অবস্থানের ওপর স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পক্ষগুলোকে ছয় মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ১৩ মে রুলসহ এ আদেশ দেন। ফলে এ সময়ে বিপণিবিতান নির্মাণের কাজ করা যাবে না বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী।

ওই বিপণিবিতান নির্মাণ কার্যক্রমের বৈধতা নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা রিট টি করেন।

জমিটি নারায়ণগঞ্জ রেলস্টেশনের ঠিক পশ্চিম পাশে। সাড়ে তিন বিঘার মতো আয়তনের সেই জমিতে মাল্টিমোডাল হাব (কেন্দ্র) নির্মাণের কথা। অর্থাৎ সেটি হওয়ার কথা রেল, নৌ ও সড়কপথে চলাচলের একটি কেন্দ্র।

আদালতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, আইনজীবী সৈয়দা নাসরিন ও এম ফেরদৌস আল বসির শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত ও সহকারী অ্যাটর্নি জেনারেল তৌফিক সাজাওয়ার।

আদেশের বিষয় জানিয়ে গতকাল মঙ্গলবার আইনজীবী সৈয়দা নাসরিন গণমাধমকে বলেন, যে জায়গায় রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট বিপণিবিতান নির্মাণ করছে, সেই জায়গার অবস্থান ও দখলের ওপর পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাল্টিমোডাল হাব (কেন্দ্র) নির্মাণের জন্য স্থানটি নির্বাচন করা হয়েছে। ভবনের নকশার অনুমোদন না নিয়ে ইতিমধ্যে রেলওয়ের ওই জমিতে বিপণিবিতান নির্মাণ করছিল কল্যাণ ট্রাস্ট। স্থিতাবস্থার আদেশের ফলে বিপণি বিতান নির্মাণ করা যাবে না।

এর আগে ‘সব আপত্তি উপেক্ষা করে রেলওয়ের সেই জমিতে বিপণি বিতান’ শিরোনামে গত ৯ মে এক প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনে বলা হয়, নারায়ণগঞ্জের মানুষের সহজ যাতায়াতের জন্য প্রকল্প নিতে বাংলাদেশ রেলওয়ের একটি জমি নির্ধারণ করা আছে অনেক বছর আগে থেকে। কিন্তু মানুষের সুবিধার কথা বিবেচনায় না নিয়ে সেই জমিতে বিপণিবিতান তৈরি করছে বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট।

প্রতিবেদনে বলা হয়, নারায়ণগঞ্জ রেলস্টেশনের ঠিক পশ্চিম পাশে এই জমি মাল্টিমোডাল পরিবহন হাব নির্মাণের জন্য নির্ধারণ করা আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ)। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায়ও (আরএসটিপি, ২০২২-৩৫) একই প্রস্তাব করা হয়েছে। আবার নারায়ণগঞ্জ সদর ও বন্দরকে সংযুক্ত করতে শীতলক্ষ্যা নদীর ওপর কদমরসুল সেতু নির্মাণ প্রকল্পে সড়ক প্রশস্ত করতে রেলওয়ের ওই জমির কিছু অংশ অধিগ্রহণ করার কথা।

উচ্চ আদালতের এমন আদেশের পর রেলওয়ের জমিতে মার্কেট নির্মানের স্থগিতাদেশের সাইনবোর্ড টাঙ্গানো হয় নাসিকের পক্ষ থেকে। বৃহস্পতিবার (৬ জুন)  বিকেলে স্থগিতাদেশের সাইনবোর্ড টাঙ্গানোকালে নাসিকের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, এটা দীর্ঘ বারো বছর যাবৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পক্ষ থেকে বিতর্কিত জমির ব্যাপারে রেলসহ বিভিন্ন মন্ত্রনালয়ে আমরা চিঠি দিয়েছি। কদম রসূল ব্রিজটা যেখানে শেষ হবে সে জায়গাটা এখান থেকে একটু সামনেই। পাশাপাশি এ ব্রিজ দুই লেনের আর রাস্তা দুই লেনের। চার লেন যদি থাকে তাহলে এখানে এমন মার্কেট করার সুযোগ নেই। তাই হাইকোর্ট এ মার্কেটের কাজ বন্ধের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আজ আমরা এখানে এসে নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে সাইনবোর্ড টানিয়ে দিয়েছি। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গিয়ে কেউ কাজ করলে আমরা আইনগত পদক্ষেপ নেব।

Previous Post

র‍্যাব পরিচয়ে ৫৫ লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ৪

Next Post

এক মাসেও খোঁজ নেই দুই ভাইয়ের, মায়ের আর্তনাদ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
কোথায় হারালো দুই ভাই

এক মাসেও খোঁজ নেই দুই ভাইয়ের, মায়ের আর্তনাদ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য