• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এক মাসেও খোঁজ নেই দুই ভাইয়ের, মায়ের আর্তনাদ

Thursday, 6 June 2024, 9:19 pm
কোথায় হারালো দুই ভাই
9
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

আবু সালেহ মুসা  : (সোনারগাঁও)

প্রতিদিনের মতোই গত ৫ মে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়েছিলে রাফি ও রাফাত। তাদের মধ্যে একজন সপ্তম শ্রেণি ও অন্যজন ষষ্ঠ শ্রেণিতে পড়ত। তবে স্কুল ছুটি হলেও এখন পর্যন্ত বাড়ি ফেরেনি তারা। প্রায় এক মাস ধরে নিখোঁজ দুই ভাই। তাদের খোঁজে দিশেহারা হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন মা।

নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার বাসিন্দা আঁখি আক্তার খুঁজছেন ছেলেদের আর দু’হাতে মুছে যাচ্ছেন চোখের পানি। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়েছেন এই মা।

শাহাদাত হোসেন আল রাফি ও আরিফ হোসেন রাফাত পড়াশোনা করত নারায়ণগঞ্জের সোনারগাঁ শিল্পনগর স্কুল অ্যান্ড কলেজে। যাদের একজনের বয়স ১৪ এবং অন্যজনের ১২ বছর। কিন্তু দুই ছেলে কীভাবে নিখোঁজ হলো, তার কিছুই জানেন না মা। কারও সঙ্গে কোনো শত্রুতাও নেই বলে জানান আঁখি আক্তার।

তিনি বলেন, আমার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। মে মাসের ৫ তারিখ সকালে দুজনকেই স্কুলে পাঠিয়েছিলাম। কিন্তু স্কুল থেকে তারা আর ফিরে আসেনি। আজ এক মাস হয়ে গেল, এখনো কোনো খোঁজ পাইনি আমার ছেলেদের।

সোনারগাঁয়ে ৪ ছেলেকে নিয়ে বেশ সুখে স্বাচ্ছন্দ্যেই ছিলেন আঁখি আক্তার। হঠাৎ বড় দুই ছেলেকে হারিয়ে পাগল প্রায় তিনি। পথে পথে ঘুরছেন আর খুঁজে বেড়াচ্ছেন দুই সন্তানকে। বড় দুই ভাইকে না পেয়ে মায়ের সঙ্গে সঙ্গে কাঁদছে ছোট দুই ভাইও।

সন্তানদের ফিরে পেতে গত এক মাস ধরেই কোথায় যাবেন, কী করবেন, কিছুই ভেবে পাচ্ছেন না আঁখি। দুই হারানো মানিকের ছবি বুকে নিয়েই স্মৃতিচারণ করছেন, সঙ্গে আহাজারি। বারবারই বলছিলেন, খেতে বসলেই মনে পড়ে ওদের কথা। ঘুমাতে গেলে মনে হয় বিছানাটা খালি।

ছেলেদের খোঁজ পেতে মা আঁখি আক্তার নিয়েছেন আইনের সহায়তাও। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করেছেন জিডি। তবে তাতেও মেলেনি কোনো উপায়।

এদিকে সন্তান নিখোঁজের এক মাস হতে চলল, কিন্তু এখনো পাওয়া যায়নি কোনো খোঁজ। এভাবে আর কতদিন কাঁদতে হবে মা আঁখিকে, মিলছে না তারও উত্তর।

Previous Post

রেলওয়ের জমিতে মার্কেট নির্মাণ : বন্ধের নির্দেশ হাইকোর্টের

Next Post

'সরকারই বেশি পরিবেশ আইন লঙ্ঘন করে'

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
‘সরকারই বেশি পরিবেশ আইন লঙ্ঘন করে’

'সরকারই বেশি পরিবেশ আইন লঙ্ঘন করে'

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য