• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ঈদ আনন্দে বোনাস : সুপার এইটে বাংলাদেশ

Monday, 17 June 2024, 12:15 pm
ঈদ আনন্দে বোনাস : সুপার এইটে বাংলাদেশ
7
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

লো স্কোরিং ম্যাচ যে হাইভোল্টেজের হয় তা চলতি বিশ্ব কাপেই আরেকবার দেখা গেলো।

সেন্ট ভিসেন্টের কিংস্টোনে ভোর সাড়ে পাঁচটায় সুপার এইটে পা রাখতে বাংলাদেশ যখন মাঠে নেমেছে, তখন বাঙালি কেবল আড়মোড়া ভেঙে ঘুম থেকে ওঠে নিচ্ছিলো ঈদুল আজহার প্রস্তুতি।

একদিকে সুপার এইটে কোয়ালিফাই, অন্যদিকে এমন আনন্দের দিনে কী মনমরা হয়ে থাকতে হবে এমন শঙ্কা! তবে সেই শঙ্কার মুখে ছাই ঘঁষে সুপার এইটে কোয়ালিফাই করলো বাংলাদেশ, নেপালকে তারা হারালো ২১ রানে।

সোমবার সকালে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন নেপালের অধিনায়ক রোহিত পাড়েল।

তার সিদ্ধান্ত যে সঠিক ছিল তা খেলার প্রথম বল থেকে প্রমাণ করতে থাকেন টাইগার ব্যাটররা। ইনিংস শুরুর প্রথম বলে কট অ্যান্ড বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম।

ওয়ান ডাউনে এসে বেশি সময় নেন নাই টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। একটু থিতু হতেই সাজঘরে আরেক ওপেনার লিটন।

সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে যায় পাওয়ার প্লে শেষ হওয়ার দুই বল আগে। সাত বল খেলে মাত্র ৯ রান করেই সাজ ঘরে ফেরেন বাংলাদেশ দলের ‘ত্রাতা’ তৌহিদ হৃদয়।

এরপর সাকিব, মাহমুদুল্লাহ, জাকের আলীরা এদিক ওদিক ব্যাট চালিয়ে কিছুটা রান করেছেন। বাংলাদেশের ইনিংসে কারো রান উল্লেখ করার মতো না হলেও এদিন সর্বোচ্চ স্কোর করেন সাকিব (১৭)। সুতরাং এখান থেকে আর বুঝতে বাকি নেই, ব্যাটিং কতোটা হতশ্রী ছিল নেপালের বিপক্ষে।

অবস্থা এমন হয় যে, কুড়ি ওভার পর্যন্ত বাংলাদেশ নেপালের বিপক্ষে টিকে থাকতে পারেনি। ১৯ দশমিক তিন ওভারে যখন বাংলাদেশ অলআউট হয়, তখন তাদের খাতায় রানের সংখ্যা মাত্র ১০৬।

নেপালের বেলারদের মধ্যে সোমপাল, দীপেন্দ্র, রোহিত, লামিছানে দুটি করে উইকেট নেন।

নেপালকে জিততে যখন ১০৭ রান করতে হবে, এ ভেবেই দুরু দুরু করছিল বাঙালির বুক। ধারনা করা যাচ্ছিলো, তারা ২০ ওভার টিকে থাকলেই এই জয় পেয়ে যাবে।

কিন্তু ওই যে, লো স্কোরিং ম্যাচ, তা তো উত্তেজনা ছড়াবেই। হলোও তাই।

নেপালের ইনিংসে তৃতীয় ওভারে দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান পেসার তানজিম সাকিব। দুই দশমিক দুই ওভারে কুশল বাহুতেল এবং এর দুই বল পর অনিল সাহাকে সাজঘরে ফেরান তিনি। এক ওভার পর আক্রমণে ফিরে আবার নেপাল শিবিরে আঘাত তানজিমের। এবার তুলে নেন নেপালি কাপ্তান রোহিতের উইকেট।

এদিকে পাওয়ার প্লে শেষের আগের ওভারে আক্রমণে ফিরেই উইকেট পান মোস্তাফিজুর। পাওয়া প্লে শেষে নেপালের সংগ্রহ গিয়ে দাঁড়ায় চার উইকেট হারিয়ে ২৪ রান। এর পরের ওভারে এসেই বিশ্বকাপে প্রথম উইকেটের দেখা পান সাকিব।

পাওয়ার প্লে পর্যন্ত ডমিনেট করার পর ঘুরে দাঁড়ায় নেপাল। ঘুরতে থাকে খেলার মোড়। কুশল মাল্লা ও দীপেন্দ্র সিংয়ের ব্যাটে জয়ের দিকেই যাচ্ছিলো নেপাল। কিন্তু এখান থেকে ম্যাচের ইউটার্ন করিয়ে দেন মোস্তাফিজুর। রহমান।

১৬ দশমিক চার ওভারে কুশল মাল্লাকে (২৭) ফেরান তিনি। তবে চমৎকার ঘটে ১৯তম ওভারে। মোস্তাফিজুর ওই ওভারের পাঁচটি বল ব্যাটার দীপেন্দ্রকে টাচই করতে দেননি। শেষ বলে দীপেন্দ্র সফট হ্যান্ডে খেলতে গিয়ে কট বিহাইন্ড হন। মোস্তাফিজুরের ওই ওভার শেষ হয় মেডেন উইকেটের মধ্য দিয়ে। তখনই প্রায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়।

শেষ ওভারে যখন ২২ রান দরকার তখন আক্রমণ প্রান্তে সাকিবকে আনেন কাপ্তান শান্ত। ওই ওভারের পর পর দুই বলে নেপালি দুই টেল এন্ডারকে আউট করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তিনি। নেপালের মোট সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৮৫ রান। বাংলাদেশের নিশ্চিত হয় টে-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট।

বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম সাকিব চারটি, মোস্তাফিজুর রহমান তিনটি, সাকিব আল হাসান দুটি এবং তাসকিন আহমেদ একটি উইকেট নেন।

ম্যাচ সেরা হন তানজিম সাকিব।

Previous Post

ঈদ যাত্রা : ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক ফাঁকা

Next Post

বিদ্যুৎপৃষ্টে মা ও মেয়ের মৃত্যু

Related Posts

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি
Lead 1

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা
Lead 1

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা

সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা
Lead 1

সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

সাখাওয়াত -টিপুকে নিয়ে শামীমের বোমা : ‘উপকার নিয়েও ভাঙল বাইতুল আমান’
Lead 1

সাখাওয়াত -টিপুকে নিয়ে শামীমের বোমা : ‘উপকার নিয়েও ভাঙল বাইতুল আমান’

Next Post
বিদ্যুৎপৃষ্টে মা ও মেয়ের মৃত্যু

বিদ্যুৎপৃষ্টে মা ও মেয়ের মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ no comments   27 Aug, 2026
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
  • আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 25 Aug, 2026
  • বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ 25 Aug, 2026
  • নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি 25 Aug, 2026
  • কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা 25 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা 25 Aug, 2026
  • ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার 25 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য