• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রবিনের বিরুদ্ধে অভিযোগ : প্রেসক্লাবের তদন্ত কমিটি গঠন

Monday, 26 August 2024, 2:30 am
রবিনের বিরুদ্ধে অভিযোগ : প্রেসক্লাবের তদন্ত কমিটি গঠন

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

6
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে চিঠি দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।

এমন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন জানায় এ বিষয়টি ঘিরে সৃষ্ট সমালোচনার অবসান ঘটাতে এবং প্রেসক্লাবের সম্মান বক্ষায় দৈনিক সোজা সাপটার সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম আর কামাল ও বিটিভির সাবেক জেলা প্রতিনিধি মাহফুজ কে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়।

বিল্লাল হোসেন রবিনের বিষয়ে উত্থাপিত অভিযোগ পত্রটি হুবহু পাঠকের কাছে তুলে ধরা হলো :

জনাব, যথা বিহিত সম্মাননপূর্বক বিনীত নিবেদন, বিগত এক মাস ধরে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ‘অবৈধ স্বৈরাচারি সরকারের তান্ডবে বাজারও ছাত্র-ছাত্রী, সাধারণ মানুষ শহীদ হয় এবং রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়। এমনকি লক্ষাধিক মানুষ আহত হয়। এর প্রেক্ষিতে গত ৫ আগস্ট ওই তান্ডবলীলা থেকে বাংলার ১৮ কোটি মানুষ স্বাধীন, মুক্ত বাংলাদেশ পাই। এতে সাধারণ মানুষ রাস্তায় নেমে স্বাধীন বাংলাদেশের আনন্দ উপভোগ করে। তবে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, এখনও একটি কুচক্রি মহল উক্ত স্বাধীনতাকে বানচাল করার জন্য যড়যন্ত্রে লিপ্ত আছে।

আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ বিশ্বাস করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করি। বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মত প্রকাশের পক্ষে বরাবরই সোচ্চার। কখনই কারো বাক স্বাধীনতা হরণের পক্ষে অবস্থানগ্রহণ করা আমাদের দল সমর্থন করে না। আমরাও তা মেনে চলি এবং তা বুকে লালন করি। সাংবাদিকদের পরম বন্ধু মনে করি। এবং বিগত দিনে স্বৈরশাসক শেখ হাসিনার নির্মম নির্যাতন চলাকালে সাংবাদিকদের বন্ধুর মত আমরা সবঙ্গ-র পাশে পেয়েছি। যা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। তবে সাংবাদিকতার আড়ালে যারা পতিত স্বৈরশাসকের মদদপুষ্ট গডফাদারের হয়ে সাধারণ মানুষসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাসীদের সঙ্গ দিয়েছে তাদেরকে এই মহান পেশার কর্মী হিসেবে আমরা মনে নিতে পারি না। মানাও কষ্টকর। বিশ্বাস করি, আপনারাও এমন ব্যক্তিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার পক্ষে নন।

আমরা জানি এবং মানি, আপনাদের প্রেস ক্লাব একটি অরাজনৈতিক, ঐতিহাসিক সংগঠন। রাষ্ট্রের নির্যাতিত, নীপিড়িত মানুষের আভায়হল, একটি নির্ভরযোগ্য ভরাসার জায়গা। অথচ এই ক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন গডফাদার শামীম ওসমানের একনিষ্ঠ অনুসারি। সাবেক ছাত্রলীগ কর্মী। নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বাদল-হেলাল পরিষদের সঙ্গে রাজনীতি করতেন। কলেজে অনেকেই সেসময় ‘ককটেল রবিন’ নামে জানতেন। সেই সূত্র ধরেই তিনি গডফাদার শামীম ওসমানের শীষ্যতৃগ্রহণ করেন। যা বর্তমানেও তিনি অক্ষরে অক্ষরে মনন ও মগজে ধারণও করেন। গত ৫ আগস্টে নারায়ণগঞ্জ থেকে ওই গডফাদার পালিয়ে গেলেও তার পক্ষাবলম্বন করে তার কাছে নারায়ণগঞ্জের সকল তথ্য, চিত্র পাচারকরণ কাজে নিয়োজিত রয়েছেন।

এছাড়াও তিনি বিগত দিনগুলোতে গডফাদারের পিএস মান্না, শ্যালক এহসানুল হক নিপুর সঙ্গে প্রতিটি নেতাকর্মী বিরুদ্ধে মিখ্যা মামলা দায়েরকালে নাম, তথ্য, ঠিকানা দিয়ে এজাহারভূক্ত করতেন। এসব কাজ তিনি রাইফেল ক্লাবে বসেই সম্পাদন করতেন। শুধু তাই দয়ঃ চাষাড়ায় অবস্থিত শহীদ জিয়া হলে স্থাপিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ম্যুরাল ভাসার অন্যতম পরিকল্পনাকারিও তিনিই ছিলেন। আমরা দৃঢ়তার সঙ্গে বলছি, সাংবাদিকরা আমাদের বন্ধু, প্রতিপক্ষ নয়। কিন্তু সন্ত্রাসী, গডফাদারের প্রেতাত্মাকে কখনই সাংবাদিক হিসেবে মেনে নেওয়া যায় না। বিশ্বাস করি এমন ব্যক্তিকে আপনারাও সাংবাদিক হিসেবে গ্রহণ করবেন না।

বিল্লাল হোসেন রবিন, শামীম ওসমানের অন্যতম ক্যাডার একসময়কার ইন্টারপুলের রেড ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির নিকট হতে প্রেস ক্লাবের নামে প্রতিমাসে ৫, ০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা গ্রহণ করতেন। এছাড়াও তিনি প্রেস ক্লাবের নাম ভাঙ্গিয়ে ভয় ভীতি প্রদর্শন করে চাঁপা আদায় করতেন।

অতএব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে আকুল প্রার্থনা এই যে, হাজারও শহীদের রক্তের বিনিময়ে ৫ আগস্টে অর্জিত স্বাধীন, মুক্ত বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখার নিমিতে বিল্লাল হোসেন রবিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বাধিত করিলে কৃতজ্ঞ থাকিবো।

 

Previous Post

রূপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন, ১০ ইউনিট নিয়ন্ত্রণে

Next Post

মহা বিপাকে গাজী : এখন দুদকও সক্রিয় !

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
মহা বিপাকে গাজী : এখন দুদকও সক্রিয় !

মহা বিপাকে গাজী : এখন দুদকও সক্রিয় !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য