• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি, হাসপাতালে রোগীর চাপ চরমে

Thursday, 9 October 2025, 10:48 pm
নারায়ণগঞ্জে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি, হাসপাতালে রোগীর চাপ চরমে

Oplus_0

5
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

শহর প্রতিনিধি  (৯ অক্টোবর ২০২৫)

নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। চলতি অক্টোবর মাসের প্রথম নয় দিনেই নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৫ জন। এ নিয়ে চলতি বছর জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৭ জনে, যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি।

হাসপাতালজুড়ে রোগীর ঢল

সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ও খানপুর ৩০০ শয্যা হাসপাতালে রোগীর চাপ বেড়ে গেছে কয়েকগুণ।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের তৃতীয় তলার ডেঙ্গু ওয়ার্ডে বেডের চেয়ে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ। কেউ করিডর বা মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন, কেউ হাতপাখা দিয়ে বাতাস নিচ্ছেন, কেউ আবার শিশুসন্তানকে কোলে নিয়ে অপেক্ষা করছেন চিকিৎসকের জন্য।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আগস্টে ভর্তি হয়েছিলেন ১১৬ জন, সেপ্টেম্বরেই সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২৯ জনে। অক্টোবরের প্রথম সপ্তাহেই নতুন করে ভর্তি হয়েছেন ২৮ জন রোগী। চলতি বছর এখন পর্যন্ত শুধু এই হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ৫৪৩ জন ডেঙ্গু আক্রান্ত।

একই অবস্থা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে। জুনে যেখানে ভর্তি ছিল মাত্র ২০ জন, সেপ্টেম্বরে গিয়ে তা বেড়ে দাঁড়ায় ২৭০ জনে। অক্টোবরের প্রথম সপ্তাহেই ভর্তি হয়েছেন আরও ৫০ জন নতুন রোগী।

একজন রোগীর স্বজন অভিযোগ করে বলেন, “শয্যা না থাকায় মেঝেতে কষ্ট করে দিন কাটাচ্ছি। গরম, মশা—সব মিলিয়ে অবস্থা অসহনীয়। কিন্তু যাওয়ার জায়গা নেই, এখানেই থাকতে হচ্ছে।”

 

চিকিৎসা সংকট প্রকট

চিকিৎসকদের ভাষায়, রোগীর চাপে হাসপাতালের সক্ষমতা এখন চরম পরীক্ষার মুখে।

এমন ঘটনায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. জহিরুল ইসলাম বলেন, “রোগীর চাপ এতটাই বেশি যে, আমরা মেঝেতে চিকিৎসা দিচ্ছি। হাসপাতালের সক্ষমতা সীমিত, তবু কাউকে ফিরিয়ে দিচ্ছি না।”

জেলার সরকারি হাসপাতালগুলোতে প্লাটিলেট কাউন্ট বা সেপারেশন মেশিনের অভাবেও জটিলতা বাড়াচ্ছে। প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ জন রোগীকে ঢাকায় পাঠাতে হচ্ছে উন্নত চিকিৎসার জন্য।

বিশেষজ্ঞদের মতে নগর ব্যবস্থাপনার ব্যর্থতা

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর এই প্রকোপ কেবল রোগের প্রাদুর্ভাব নয়, বরং নগর ব্যবস্থাপনার দুর্বলতা ও নাগরিক অসচেতনতার প্রতিফলন। থেমে থেমে বৃষ্টি, নোংরা ড্রেন, আবর্জনার স্তূপ এবং অপর্যাপ্ত মশা নিধন কার্যক্রম ডেঙ্গুর বিস্তার বাড়িয়ে দিচ্ছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, “নিয়মিত মশা নিধন কার্যক্রম চলছে। তবে মশার জিনগত পরিবর্তনের কারণে ওষুধের কার্যকারিতা কিছুটা কমে গেছে। নতুন ধরনের ডেঙ্গুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।”

 

প্রশাসনের অবস্থান

জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান অবশ্য বর্তমান পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলতে নারাজ।

তিনি (সিএস) আরো বলেন, “প্রতিদিন অনেক রোগী ভর্তি হচ্ছেন, তবে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর খবর পাইনি। সচেতনতা বৃদ্ধি ও মশা নিধন কার্যক্রম জোরদার করাই এখন প্রধান করণীয়।”

জনসচেতনতাই এখন প্রধান অস্ত্র

বিশেষজ্ঞরা মনে করছেন, প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। বাড়িঘর, ছাদ, ফুলের টব ও ড্রেনে জমে থাকা পানি পরিষ্কার রাখাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

Previous Post

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের বিরুদ্ধে মানববন্ধন, বরখাস্তের দাবি

Next Post

প্রবাসীর গাড়িতে ডাকাতি, নাগরিকত্ব কার্ড, নগদ টাকা ও মোবাইল লুট

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
প্রবাসীর গাড়িতে ডাকাতি, নাগরিকত্ব কার্ড, নগদ টাকা ও মোবাইল লুট

প্রবাসীর গাড়িতে ডাকাতি, নাগরিকত্ব কার্ড, নগদ টাকা ও মোবাইল লুট

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য