• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের বিরুদ্ধে মানববন্ধন, বরখাস্তের দাবি

Thursday, 9 October 2025, 9:14 pm
ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের বিরুদ্ধে মানববন্ধন, বরখাস্তের দাবি

Oplus_0

5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি :

ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের মাধ্যমে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি ডা. মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহ-সভাপতি ডা. মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. নজির আহমেদ, মো. কামাল হোসেন, জি. এম. হাবিবুল্লাহ, অধ্যাপক আবুল বাশার, আব্দুল গাফফার প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকে বিপুলসংখ্যক অযোগ্য ব্যক্তিকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়, যেখানে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়। এতে ব্যাংকের ভাবমূর্তি ও আর্থিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করেন।

ডা. ইকবাল হোসেন বলেন, “স্বৈরাচারী সরকারের আশীর্বাদে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের শিকড়ে আঘাত করেছে। এই অবৈধ নিয়োগ ও লুটপাটের কারণে ব্যাংকটির প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়েছে। এখন সময় এসেছে ব্যাংকটিকে তার নৈতিক ও ইসলামী মূল্যবোধে ফিরিয়ে আনার।”

বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের জনগণের সম্পদ। তাই এই প্রতিষ্ঠানে যারা অবৈধভাবে পদে বসেছেন, তাদের দ্রুত অপসারণ এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

মানববন্ধনের শেষ দিকে গ্রাহক ফোরামের পক্ষ থেকে এক সপ্তাহের আলটিমেটাম দেওয়া হয়—এই সময়ের মধ্যে অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বরখাস্তের উদ্যোগ নেওয়া না হলে ব্যাংকব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Previous Post

বন্দরে বাস খাদে পড়ে নারী-শিশুসহ ১০ জন আহত

Next Post

নারায়ণগঞ্জে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি, হাসপাতালে রোগীর চাপ চরমে

Related Posts

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

Next Post
নারায়ণগঞ্জে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি, হাসপাতালে রোগীর চাপ চরমে

নারায়ণগঞ্জে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি, হাসপাতালে রোগীর চাপ চরমে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য