• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আইভীর জামিনের পর আরও দুই মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন

জামিনের পরও স্বস্তি নেই আইভীর, আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

Monday, 10 November 2025, 8:39 pm
আইভীর জামিনের পর আরও দুই মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন

Oplus_0

7
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

আদালত প্রতিনিধি  :

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।

জানা গেছে, রবিবার (৯ নভেম্বর) দুপুরে হাইকোর্টের বিচারপতি এ.এস.এম. আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে পাঁচটি মামলায় আইভীকে জামিন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই রাষ্ট্রপক্ষ তার জামিন স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন করে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও ফতুল্লা মডেল থানার দুই মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আবেদন জানায় পুলিশ।

আদালত শুনানির জন্য আগামী ১৩ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

তিনি বলেন, “রবিবার বিকেলে সংশ্লিষ্ট আমলী আদালতে দুটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। আদালত উভয় আবেদনের শুনানির তারিখ আগামী ১৩ নভেম্বর ধার্য করেছেন।”

পুলিশ সূত্রে জানা যায়, নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা দুটি মামলার একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যার ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়ের করা। অপরটি আইভীকে গ্রেপ্তারে বাধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে সদর মডেল থানায় দায়ের করা হয়।

দুটি মামলার কোনো একটিতেই আইভীর নাম এজাহারনামীয় আসামির তালিকায় নেই। তবে তদন্তে অপরাধে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি করে পুলিশ গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।” একই বক্তব্য দিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেনও।

২০২২ সালে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার ১৯ আগস্ট সারাদেশের মেয়রদের অপসারণ করলে পদ হারান তিনি।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়ের করা অন্তত পাঁচটি মামলায় আইভীকে আসামি করা হয়। ২০২৪ সালের ২০ জুলাই আদমজী এলাকায় আন্দোলনের সময় পোশাক শ্রমিক মিনারুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনায় নিহতের ভাই নাজমুল হক শেখ হাসিনাসহ ১৩২ জনের নামে এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। এ মামলার ১২ নম্বর আসামি ছিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী।

পরবর্তীতে ৯ মে সকালে শহরের পশ্চিম দেওভোগের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন। আইভীকে গ্রেপ্তারের সময় তার গাড়িবহরে হামলার ঘটনাও ঘটে বলে জানিয়েছিল পুলিশ।

Previous Post

আইভীর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

Next Post

'মশা আর মশারি নিয়ে নগরবাসীর সাথে মশকরা করছে নাসিক !'

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
‘মশা আর মশারি নিয়ে নগরবাসীর সাথে মশকরা করছে নাসিক !’

'মশা আর মশারি নিয়ে নগরবাসীর সাথে মশকরা করছে নাসিক !'

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য