• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘মশা আর মশারি নিয়ে নগরবাসীর সাথে মশকরা করছে নাসিক !’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মশারি বিতরণ কর্মসূচি বাতিল : কেউই আসেননি নিতে মশারি

Monday, 10 November 2025, 10:29 pm
‘মশা আর মশারি নিয়ে নগরবাসীর সাথে মশকরা করছে নাসিক !’

Oplus_0

8
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ: দরিদ্র নাগরিকদের মধ্যে মশারি বিতরণের জন্য আয়োজিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) অনুষ্ঠানটি শেষ পর্যন্ত লোকসমাগম না হওয়ায় বাতিল করা হয়েছে।

আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকার নগর ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। তবে আমন্ত্রিত নাগরিকরা উপস্থিত না হওয়ায় অনুষ্ঠানটি শুরু হওয়ার আগেই স্থগিত করা হয়।

‘জনসচেতনতা বৃদ্ধি করি, ডেঙ্গু মুক্ত নগর গড়ি’—এই প্রতিপাদ্য নিয়ে নাসিকের উদ্যোগে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মশারি বিতরণের পরিকল্পনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর।

দুপুর আড়াইটার দিকে নাসিকের এক ওয়ার্ড সচিব মাসুদ রানা লালসহ কয়েকজন কর্মচারী মাইকে আমন্ত্রিতদের উপস্থিত হওয়ার আহ্বান জানান। তখন মাত্র কয়েকজন নারীকে অনুষ্ঠানস্থলে বসে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পরেই তারা সবাই স্থান ত্যাগ করেন।

নগর ভবনের পাশের এলাকার কয়েকজন নারী জানান, ওয়ার্ড সচিবের অনুরোধে তারা মশারি নিতে সেখানে এসেছিলেন। তারা অভিযোগ করেন, এলাকায় নিয়মিত ময়লা পরিষ্কার করা হয় না, ফলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। এছাড়া, মশার ওষুধও নিয়মিত ছিটানো হয় না।

ওয়ার্ড সচিব মাসুদ রানা লাল বলেন, “আমাকে বলা হয়েছিল কিছু দরিদ্র নাগরিককে অনুষ্ঠানে নিয়ে আসতে। আমি দুইজন নারীকে নিয়ে এসেছিলাম। পরে আমাকে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়। কিছুক্ষণ পর জানতে পারি, অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এরপর ব্যানার ও সাউন্ড সিস্টেম খুলে ফেলা হয়।”

নাসিকের মেডিক্যাল অফিসার ডা. নাফিয়া ইসলাম বলেন, “কী কারণে অনুষ্ঠানটি হয়নি, আমি নিশ্চিত নই। প্রথমে আমাকে জানানো হয়েছিল অনুষ্ঠান হবে, পরে জানানো হয় বাতিল করা হয়েছে। যখন আমি মশারি নিয়ে যাচ্ছিলাম, তখনই শুনি অনুষ্ঠানটি আর হচ্ছে না।”

নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেন বলেন, “বিষয়টি আমার জানা নেই। কেউ আমার অনুমতি নেয়নি। প্রোগ্রাম কেন বাতিল করা হলো, সেটিও জানি না। বিষয়টি খতিয়ে দেখে জানাতে পারব।”

অন্যদিকে, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নাম থাকা নাসিকের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এ ঘটনায় নগরবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে—নাসিকের পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে সমন্বয়ের অভাব কি এই ব্যর্থতার কারণ? বিশেষজ্ঞরা মনে করেন, জনসচেতনতা বৃদ্ধির কর্মসূচিতে মাঠপর্যায়ের প্রস্তুতি ও প্রচারণার ঘাটতি থাকলে এমন উদ্যোগ ভেস্তে যাওয়াই স্বাভাবিক।

এমন ঘটনায় দূরে অবস্থান নেয়া কয়েকজন দরিদ্র নারী ক্ষোভ প্রকাশ করে বলে, “মশার যন্ত্রণায় যেমন অসহ্য নগরবাসীকে রক্ষায় মশার ওষুধ ছিটায় না সিটি কর্পোরেশন তেমন ই মশারী নিয়ে মশকরা করলো এরা। মশা আর মশারী নিয়ে মশকরার পারদর্শী নাসিক !”

Previous Post

আইভীর জামিনের পর আরও দুই মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন

Next Post

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : রাজধানীতে মূলহোতা গ্রেপ্তার

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : রাজধানীতে মূলহোতা গ্রেপ্তার

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : রাজধানীতে মূলহোতা গ্রেপ্তার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য