• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ক্যামেরা দেখে টুটুল চালায় চোরাই সাম্রাজ্য, প্রশাসন অন্ধ !

অটোমেশন সিস্টেম ‘অকেজো’, ট্যাংকে তেল রেখে চুরির ‘পরিকল্পনা’

Tuesday, 24 February 2026, 10:16 pm
ক্যামেরা দেখে টুটুল চালায় চোরাই সাম্রাজ্য, প্রশাসন অন্ধ !

Oplus_131072

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

এ যেন রূপকথার কল্পকাহিনীকেও হার মানিয়েছে। ব্রাজিল বাড়ি টুটুল যেন চোরাই তেল সাম্রাজ্যের এক অঘোষিত গডফাদার। তার (টুটুলের) কাছে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ থানা পুলিশ, ডিবি পুলিশ,  বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী,  দুদক এবং প্রেসক্লাবের অসাধু কয়েকজন বিশেষ পেশার নামধারীরা জিম্মি।

সম্প্রতি দুদকের নারায়ণগঞ্জের এক কর্মকর্তাকে দেড় কোটি টাকায় ম্যানেজ করে চুক্তির রফাদফা করেছে টুটুল। আর তেল চুরির বিশাল একটি অংশ এখনো টুটুল কলকাতায় আজমির ওসমানের কাছে পাঠায় বলে জোড়ালো গুঞ্জন রয়েছে।

মূলত দীর্ঘ ১৫ বছর ওসমান পরিবার ছাড়াও ৯ লাইখ্যা ডাকাতখ্যাত মোহাম্মদ আলী কে ম্যানেজ করেই চোরাই তেলের সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে টুটুলের নেতৃত্বাধীন এই চক্র।

ডিপোর ভিতরে টুটুলের অবস্থান না থাকলেও তার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে নিয়ন্ত্রণ করেন চোরাই তেলের সাম্রাজ্য।

ডিপোর ভিতর কয়েকটি ক্লোজ সার্কিট ক্যামেরার নিয়ন্ত্রণ এই স্মার্টফোনে। সার্বক্ষণিক স্মার্টফোন ছাড়াও নিজস্ব একটি গোপন আস্তানায় বসে ক্লোজ সার্কিট ক্যামেরায় সকল দৃশ্য পর্যবেক্ষণ করে তেলের কর্মকাণ্ড সহ সকল চোরাই কর্মকান্ড নিয়ন্ত্রণ করে যাচ্ছে টুটূল।

চোরায় তেলের নানান কর্মকাণ্ড নিয়ে জাগো নিউজের হুবহু প্রতিবেদন নিয়ে তুলে ধরা হলো :

বিশেষ প্রতিবেদক  :

যমুনা অয়েল কোম্পানির নারায়ণগঞ্জের ফতুল্লা ডিপোতে সোয়া চার লাখ লিটার ডিজেল উধাও হয়ে যায়। বিপিসির তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রায় দুই মাস আগে প্রতিবেদন জমা দিলেও বিপিসি কিংবা যমুনা অয়েল কমিটির সুপারিশ বাস্তবায়নে পদক্ষেপ নেয়নি। প্রতিবেদনে ক্যালিব্রেশন কোম্পানির মিথ্যা ক্যালিব্রেশন রিপোর্ট দিয়ে তেল চুরির আগাম চেষ্টা, যমুনা অয়েলের সিবিএ নেতার দৌরাত্ম্য, সিডিপিএল প্রকল্পে অটোমেশন প্রক্রিয়ায় জটিলতা, কর্মকর্তাদের গাফিলতি চিত্র এসেছে।

এ নিয়ে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক ইকবাল হোসেনের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদন ।

চট্টগ্রামের মীরসরাইয়ে পাইপলাইন ফুটো করে তেল চুরি হয় কয়েক মাস আগে। তদন্ত প্রতিবেদনে জানা যায়, প্রকল্পের অটোমেশন পদ্ধতি অকার্যকর ছিল। যমুনা অয়েল কোম্পানির ফতুল্লা ডিপোতে সোয়া লাখ লিটার তেল উধাও হয়ে যাওয়ার ঘটনায়ও সিস্টেম অটোমেশন অকার্যকর থাকার বিষয়টি উঠে আসে।

ঘটনা দুটি আলাদা হলেও দুটিই চট্টগ্রাম-ঢাকা জ্বালানি পাইপলাইন প্রকল্প সংশ্লিষ্ট। ফতুল্লা ডিপোতে অটোমেশন অকার্যকর থাকায় ট্যাংকে তেল রেখে চুরির আগাম চেষ্টার বিষয়টি পরিষ্কার হয় তদন্ত কমিটির প্রতিবেদনে। এ নিয়ে ক্যালিব্রেশন সেবা দেওয়া বেসরকারি ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় প্রতিবেদনে।

বিপিসি সূত্রে জানা যায়, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ১ কোটি ৮ লাখ ১৫ হাজার ৬০৮ লিটার তেল পতেঙ্গার প্রধান ডিপো থেকে পাইপলাইনে ফতুল্লায় পাঠানো হয়। ওই চালানে ফতুল্লা ডিপোতে সিডিপিএলের রিসিভিং ট্যাংক ক্যালিব্রেশন করে ১ লাখ ১২ হাজার ৫৬১ লিটার ডিজেল কম পাওয়া যায়। এ ঘটনায় ২ অক্টোবর বিপিসির মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) মোহাম্মদ জাহিদ হোসাইনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। ওই কমিটি দীর্ঘ তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর বিপিসি চেয়ারম্যান বরাবর প্রতিবেদন জমা দেয়। বিপিসির তদন্তে উঠে আসে অটোমেশন অকার্যকরসহ ফতুল্লা ডিপোর নানান অনিয়মের তথ্য।

পদ্মা, মেঘনার চেয়ে যমুনার ডিপোতে বেশি লস

প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর তদন্ত কমিটি ফতুল্লা ডিপো পরিদর্শন করে। প্রতিবেদনে যুক্ত সিডিপিএল নিয়োজিত সার্ভেয়ার মেসার্স ট্রাইস্টার সার্ভে লিমিটেডের প্রস্তুত করা সারসংক্ষেপে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৩ জুন চট্টগ্রামের পতেঙ্গা ডেসপাস টার্মিনাল (ডিটি) থেকে পাইপলাইনের মাধ্যমে কুমিল্লা ও নারায়গঞ্জে পদ্মা, মেঘনা, যমুনা অয়েলের ডিপোতে তেল পাঠানো শুরু হয়। ২৩ জুন থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মেঘনা অয়েলে ছয়টি পার্সেলে ৩ কোটি ২৩ লাখ ৬৮ হাজার ৭৭৯ লিটার ডিজেল পাঠানো হয়। কিন্তু রিসিভিং ট্যাংকে (আরটি) তেল পাওয়া যায় ৩ কোটি ২২ লাখ ১৭ হাজার ৫৬৮ লিটার। এতে ১ লাখ ৫১ হাজার ২১১ লিটার হিসেবে শূন্য দশমিক ৪৭ শতাংশ কম পাওয়া যায়।

একইভাবে ৪ জুলাই থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পদ্মা অয়েলের ছয়টি পার্সেলে পাঠানো ৩ কোটি ৪৪ হাজার ৫৬১ লিটারের মধ্যে আরটিতে পাওয়া যায় ২ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬৮৫ লিটার। এতে ১ লাখ ১৮ হাজার ৮৭৬ লিটার হিসেবে শূন্য দশমিক ৪০ শতাংশ তেল কম পাওয়া যায়।

কিন্তু যমুনা অয়েলে ২৫ জুন থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পাঠানো ৩ পার্সেলে ২ কোটি ৫৩ লাখ ২ হাজার ১৭৫ লিটারের মধ্যে আরটিতে পাওয়া যায় ২ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার ৫৬ লিটার। এতে ৪ লাখ ৯ হাজার ১১৯ লিটার হিসেবে ১ দশমিক ৬২ শতাংশ কম পাওয়া যায়।

অটোমেশন অকার্যকর, হচ্ছে না সঠিক পরিমাপ

তদন্ত কমিটির কাছে দেওয়া বক্তব্যে পেট্রোলিয়াম পাইপলাইন কোম্পানির (পিটিসিপিএলসি) ব্যবস্থাপক (সিডিপিএল) মো. আল জায়েদ বলেন, ‘সিডিপিএলের পাইপলাইনে তেল পরিবাহিত করা হলেও তাতে ডিজেলের পরিমাণ নিরূপণে ডিটি ও আরটিতে মাস-ফ্লো মিটার স্থাপন করা হলেও তার ক্যালিব্রেশন এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। এ কারণে বর্তমানে সার্ভেয়ার ম্যানুয়াল ডিপ গ্রহণের মাধ্যমে গৃহীত ডিজেলের পরিমাণ চূড়ান্ত করেছে।’

তিনি পাইপলাইনে ক্যাভিটেশন (শূন্যস্থান) পূরণ হওয়াকে ডিজেল কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন। তবে সিডিপিএলের বিভিন্ন পার্সেলে সংগঠিত লসের কারণ হিসেবে ফ্লো মিটার ও ফ্লো কম্পিউটারের সমন্বয়হীনতাকে দায়ী করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পাইপলাইন পুরোদমে চালুর জন্য পাইপলাইনের লিক ডিটেকশন সিস্টেমসহ (এলডিএস) এর আনুষঙ্গিক যন্ত্রপাতি, প্রেসার ট্রান্সমিটার (পিটি), টেম্পারেচার ট্রান্সমিটারের (টিটি) ক্যালিব্রেশন ও পর্যাপ্ত লাইন প্রেসার নিশ্চিত করার প্রতি জোর দেন আল জায়েদ। সিস্টেমের সঙ্গে সংযুক্ত সাম্প ট্যাংকসহ বিভিন্ন যন্ত্রপাতির রিডিং স্কাডায় যথাযথভাবে প্রদর্শিত হচ্ছে না এবং এলডিএস সিস্টেমে ত্রুটির কারণে পাইপলাইনের বিভিন্ন অংশে লাইনপ্যাক পরিমাণের সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না বলে তিনি জানান।

যমুনা অয়েলের সহকারী মহাব্যবস্থাপক (কন্ট্রোলার অব ডিপো) শেখ জাহিদ আহমেদ তদন্ত কমিটিকে দেওয়া বক্তব্যে সিডিপিএল পাইপলাইনে লসের কারণ হিসেবে পাম্পিংয়ের সময়, পরিমাণ নির্ধারণের জন্য স্থাপিত ফ্লো মিটারের ক্যালিব্রেশন না থাকা, আন্তঃকোম্পানি সমন্বয়হীনতা এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে পাইপলাইনে শূন্যস্থান (ভ্যাকুয়াম) সৃষ্টি হওয়াকে দায়ী করেন।

পিটিসিপিএলসির সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল) মোহাম্মদ ওসমান তদন্ত কমিটিকে বলেন, আরটি ফতুল্লার মাস ফ্লো মিটার, টারবাইন ফ্লো মিটার, ফ্লো কম্পিউটার সঠিক মান না দেখানোর কারণে অপারেশন যথাযথভাবে মনিটরিং সম্ভব হচ্ছে না।

পর্যবেক্ষণে তদন্ত কমিটি যা বলছে

ডিটিতে দুটি মাস-ফ্লো মিটার থাকলেও তা ফ্লো-কম্পিউটারের সঙ্গে ডেনসিটি ইন্টিগ্রেট করা ছিল না। যে কারণে ফ্লো-মিটার থেকে সরবরাহ করা পণ্যের সঠিক পরিমাণ সংক্রান্ত তথ্য ফ্লো-কম্পিউটারের মাধ্যমে পাওয়া যায়নি। এতে প্রতীয়মান হয়, ফ্লো-কম্পিউটার টেকনিক্যাল সমস্যার কারণে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা পণ্যের পরিমাণ যথাযথভাবে (নির্দিষ্ট তাপমাত্রা ও ঘনত্ব) পরিমাপ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে সিডিপিএল প্রকল্পের অটোমেশন কাজের ঠিকাদার বেঞ্চমার্ক কনসাল্টিং কোম্পানির সিইও ইঞ্জিনিয়ার আহমেদ গণি চৌধুরীকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে সিডিপিএল প্রকল্পে পিআইডিএস ও এলডিএসের কার্যকারিতা নিয়ে খুদেবার্তার উত্তরে তিনি বলেন, ‘আমাদের সিস্টেম ঠিকঠাক কাজ করছে, এখন পর্যন্ত কোনো সমস্যা পাওয়া যায়নি।’

ক্যালিব্রেশনে ভুল ইচ্ছাকৃত নাকি মুদ্রণজনিত

বিপিসির তদন্ত কমিটিকে দেওয়া যমুনা অয়েলের ফতুল্লা ডিপোর কর্মকর্তা (অপারেশন) ইমরান হোসাইন তার বক্তব্যে সিডিপিএলে সংগঠিত লসের কারণ হিসেবে ক্যালিব্রেশন ত্রুটি ও স্যাম্পে তেল জমা হওয়াকে উল্লেখ করেন।

তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফতুল্লা ডিপোর ট্যাংক-২২ যমুনা অয়েলের বিদ্যমান ক্যালিব্রেশন চার্টের ভিত্তিতে অটোগেজিং স্থাপন ও ক্যালিব্রেশন করা হয়। ট্যাংকের রক্ষণাবেক্ষণ ও নতুন করে ক্যালিব্রেশনের জন্য ২০২৪ সালের ২০ নভেম্বর যমুনা অয়েলের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ থেকে মেসার্স আরিয়ান ট্রেডিংকে কার্যাদেশ দেওয়া হয়। পরে আরিয়ান ট্রেডার্স ২০২৫ সালের ৪ মার্চ তৃতীয় প্রতিষ্ঠান হিসেবে মেসার্স এস এম নুরুল হকের মাধ্যমে ক্যালিব্রেশন করে চার্ট বিএসটিআইকে জমা দেন।

পরবর্তীসময়ে সিডিপিএলে ডিজেল পরিবাহিত হওয়ার পর ফতুল্লা ডিপোর ট্যাংক-২২ এ সোয়া লাখ লিটার তেল তারতম্য হওয়ার পর ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর পুনরায় ক্যালিব্রেশন করার জন্য ঠিকাদারকে চিঠি দেয় যমুনা অয়েল। এরপর ৫ অক্টোবর প্রথম ক্যালিব্রেশনে মুদ্রণজনিত ভুলের দায় স্বীকার করে সংশোধিত ক্যালিব্রেশন চার্ট পুনঃপ্রত্যয়নের জন্য অনুরোধ জানিয়ে বিএসটিআইকে চিঠি দেয়। পাশাপাশি ট্যাংক-২৩ এ ক্যালিব্রেশন চার্ট সংশোধন করার অনুরোধ জানায়।

পরে দুই ট্যাংকের ক্যালিব্রেশন চার্ট সংশোধন করা হয়। সংশোধিত চার্ট অনুযায়ী যমুনা অয়েলের প্রথম দুই চালানের হিসাবে প্রথম ক্যালিব্রেশন চার্টের চেয়ে ৭২ হাজার ৮৩৮ লিটার বেশি পাওয়া যায়। একইভাবে তৃতীয় চালানেও সংশোধিত চার্ট অনুযায়ী দুই ট্যাংকে আগের হিসাবের চেয়ে ৪৪ হাজার ৭৯ লিটার তেল বেশি পাওয়া যায়। এতে লসের পরিমাণ অনেক কমে আসে।

অভিযোগ উঠেছে, যমুনা অয়েলে প্রশাসনের ইন্ধনে ক্যালিব্রেশন প্রতিষ্ঠানের যোগসাজশে ট্যাংকের ক্যালিব্রেশনে তেলের পরিমাণ কম দেখিয়ে পরবর্তীসময়ে চুরির পরিকল্পনা করা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদনেও অভিযোগের সত্যতা মেলে। তদন্ত কমিটি প্রতিবেদনের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে- ক্যালিব্রেশন চলাকালে বিএসটিআই বা ডিপোর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তাছাড়া মেসার্স এস এম নুরুল হকের প্রতিনিধির বক্তব্যে ডিপো সুপার ও বিএসটিআইর প্রতিনিধির নির্দেশনা অনুযায়ী খসড়া ক্যালিব্রেশন চার্টে পরিবর্তন আনা হয়েছে, ‘যা তাদের অসৎ উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করে’ মর্মে প্রতিবেদনে উল্লেখ করেছে তদন্ত কমিটি।

এর আগে যমুনা অয়েলের নিজস্ব তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে গত ১১ নভেম্বর যমুনা অয়েলের মহাব্যবস্থাপক (মানবসম্পদ) মো. মাসুদুল হক বলেন, ‘আমাদের যমুনা অয়েলের তদন্তে মাত্র ৭ হাজার ৭৭১ লিটার ঘাটতি থাকার বিষয়টি প্রতিবেদনে উঠে এসেছে। মূলত প্রথম ক্যালিব্রেশনে ভুল ছিল। ক্যালিব্রেটরদের পানিশমেন্ট হওয়া উচিত।’

এ বিষয়ে জানতে ফতুল্লা ডিপো সুপার মো. আসলাম খান আবুল উলায়ীর মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে খুদেবার্তা দিলেও কোনো সাড়া দেননি।

Previous Post

ফতুল্লায় হত্যা মামলা : পাঁচ বছর পর রায়, ৩ জনের যাবজ্জীবন

Next Post

রূপগঞ্জে মন্দিরে হামলা : আতঙ্ক, অভিযোগ ও তদন্তের অগ্রগতি

Related Posts

রূপগঞ্জে মন্দিরে হামলা : আতঙ্ক, অভিযোগ ও তদন্তের অগ্রগতি
Lead 1

রূপগঞ্জে মন্দিরে হামলা : আতঙ্ক, অভিযোগ ও তদন্তের অগ্রগতি

ফতুল্লায় হত্যা মামলা : পাঁচ বছর পর রায়, ৩ জনের যাবজ্জীবন
Lead 4

ফতুল্লায় হত্যা মামলা : পাঁচ বছর পর রায়, ৩ জনের যাবজ্জীবন

টুটুলের ছায়া-নিয়ন্ত্রণে যমুনা অয়েল, লুটের মহোৎসব !
Lead 1

টুটুলের ছায়া-নিয়ন্ত্রণে যমুনা অয়েল, লুটের মহোৎসব !

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ৬ প্রশাসকের যোগদান
Lead 1

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ৬ প্রশাসকের যোগদান

ফতুল্লায় কারামুক্তির ঘণ্টাখানেকেই ইমন খুন
Lead 4

ফতুল্লায় কারামুক্তির ঘণ্টাখানেকেই ইমন খুন

ক্ষমতার দাপটে প্রশাসক, দুর্নীতির চাপে বিদায়
Lead 1

ক্ষমতার দাপটে প্রশাসক, দুর্নীতির চাপে বিদায়

Next Post
রূপগঞ্জে মন্দিরে হামলা : আতঙ্ক, অভিযোগ ও তদন্তের অগ্রগতি

রূপগঞ্জে মন্দিরে হামলা : আতঙ্ক, অভিযোগ ও তদন্তের অগ্রগতি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে মন্দিরে হামলা : আতঙ্ক, অভিযোগ ও তদন্তের অগ্রগতি no comments   24 Feb, 2026
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে মন্দিরে হামলা : আতঙ্ক, অভিযোগ ও তদন্তের অগ্রগতি 24 Feb, 2026
  • ক্যামেরা দেখে টুটুল চালায় চোরাই সাম্রাজ্য, প্রশাসন অন্ধ ! 24 Feb, 2026
  • ফতুল্লায় হত্যা মামলা : পাঁচ বছর পর রায়, ৩ জনের যাবজ্জীবন 24 Feb, 2026
  • টুটুলের ছায়া-নিয়ন্ত্রণে যমুনা অয়েল, লুটের মহোৎসব ! 24 Feb, 2026
  • প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ৬ প্রশাসকের যোগদান 24 Feb, 2026
  • ফতুল্লায় কারামুক্তির ঘণ্টাখানেকেই ইমন খুন 23 Feb, 2026
  • ক্ষমতার দাপটে প্রশাসক, দুর্নীতির চাপে বিদায় 23 Feb, 2026
  • নাসিকে নতুন প্রশাসক সাখাওয়াত 23 Feb, 2026
  • বন্দরে বস্তাভর্তি গাজাসহ রুমানা বেগম গ্রেফতার 22 Feb, 2026
  • কারাবন্দী আড়াইহাজার আওয়ামী লীগ নেতার মৃত্যু 21 Feb, 2026
No Result
View All Result
February 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
« Jan    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য