• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লায় কারামুক্তির ঘণ্টাখানেকেই ইমন খুন

Monday, 23 February 2026, 11:58 pm
ফতুল্লায় কারামুক্তির ঘণ্টাখানেকেই ইমন খুন

Oplus_131072

17
SHARES
54
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার মাত্র ঘণ্টাখানেকের ব্যবধানে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন ইমন (৩৯) নামের এক যুবক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন ওই এলাকার বাসিন্দা ওমর খৈয়ামের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন কারাভোগের পর সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি জামিনে মুক্ত হয়ে বাসায় ফেরেন।

কিন্তু বাসায় ফেরার কিছুক্ষণের মধ্যেই একটি ফোনকল তাকে আবার বাইরে যেতে বাধ্য করে—যা শেষ পর্যন্ত তার জীবনের শেষ যাত্রায় পরিণত হয়।

ইমনের বাবা ওমর খৈয়াম অভিযোগ করে জানান, ফেরদৌস নামে এক ব্যক্তি মোবাইল ফোনে ডেকে নিয়ে যান ইমনকে। পরে তাকে পরিকল্পিতভাবে সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে জাহিদ, ‘চক্ষু হৃদয়’ এবং বিল্লালের ছেলে হৃদয়সহ আরও কয়েকজন ছিল বলে দাবি পরিবারের।

তাদের হাতে পড়ার পর ইমনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের সাদেক মিয়ার বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও সেখানেও হামলাকারীরা তাকে অনুসরণ করে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার আরও জানায়, অভিযুক্তদের মধ্যে ‘চক্ষু হৃদয়’ও সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছে। ইমন তার সঙ্গে ইলেকট্রিকের কাজ করতেন বলেও জানা গেছে, যা এই হত্যাকাণ্ডের পেছনে পূর্বপরিকল্পিত বিরোধের ইঙ্গিত দেয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য একাধিক টিম কাজ করছে।”

এ হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে।

ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Previous Post

ক্ষমতার দাপটে প্রশাসক, দুর্নীতির চাপে বিদায়

Next Post

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ৬ প্রশাসকের যোগদান

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

Next Post
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ৬ প্রশাসকের যোগদান

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ৬ প্রশাসকের যোগদান

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য