• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ব্যাপক পরিবর্তন নিয়ে রূপগঞ্জ পূর্বাচলের বাণিজ্যমেলা

Tuesday, 12 January 2021, 8:37 pm
ব্যাপক পরিবর্তন নিয়ে রূপগঞ্জ পূর্বাচলের বাণিজ্যমেলা
6
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

মেলাপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী বছরের ১৭ মার্চ থেকে দুই মাসব্যাপী রাজধানীর পূর্বাচলে স্থায়ী ক্যাম্পাসে হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। পূর্বাচলে ‘বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’-এর নির্মাণকাজ প্রায় শেষ। এখন চলছে শেষ মুহূর্তের সৌন্দর্যবর্ধন। ডিসেম্বরের শেষে মেলা কমপ্লেক্স বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল রবিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর ১৪১তম বোর্ডসভায় পূর্বাচলে মেলার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এইচ এম আহসান, বিজিএমইএর প্রেসিডেন্ট ড. রুবানা হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, এবারের মেলায় অনেক পরিবর্তন আনা হচ্ছে। থাকছে ভার্চুয়াল ও সশরীরে উপস্থিত হওয়ার ব্যবস্থা। করোনা পরিস্থিতি খারাপ হলে সীমিত আকারে প্রতি দিনের জন্য অনলাইনে টিকিট বিক্রি করা হবে। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে গেটের সংখ্যা বাড়ানো হবে, যেন মানুষ ভিড় এড়িয়ে মেলায় প্রবেশ এবং বের হতে পারেন। এ জন্য প্রথমবারের মতো দুই মাসব্যাপী মেলা করা হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ডিসেম্বর শেষে মেলা কমপ্লেক্স বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে। এর পর আড়াই মাসের মাসের মধ্যে সব আয়োজন করা হবে। আনুষ্ঠানিকভাবে বড় আয়োজন করে মেলা কমপ্লেক্সের উদ্বোধন করা হবে।

সূত্র জানায়, মুজিববর্ষকে স্মরণীয় করে রাখার জন্য ভিন্ন আঙ্গিকে মেলার আয়োজন করা হচ্ছে। বাণিজ্যিক বিবেচনায় না নিয়ে ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে এবার মেলায়। যেহেতু সাজানো গুছানো হলে মেলা হবে সে জন্য প্রস্তুতির তেমন সময় প্রয়োজন হবে না।

ইপিবির তথ্য অনুযায়ী, ২০ একর (৮.১ হেক্টর) জমিতে এই প্রদর্শনী সেন্টার করেছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না স্টেইট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএসসিইসি)। এটি বাংলাদেশ-চীনের একটি যৌথ প্রকল্প। তদারকি কর্মকর্তারা আরও জানান, ফ্রেম ও স্টিল স্ট্রাকচারে তৈরি প্রদর্শনীটিতে আধুনিক সব সুযোগ-সুবিধা রাখা হয়েছে। উন্নত নির্মাণ সামগ্রী এবং প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। বিশাল প্রদর্শনী হলের মাঝে পর্যাপ্ত খোলা জায়গার ব্যবস্থা রাখা হয়েছে। মূল দুটি প্রদর্শনী হল করা হয়েছে খোলা স্থানের দুই পাশে। প্রতিটির আয়তন সাত হাজার বর্গফুট। প্রদর্শনী হলের প্রতিটিতে ৯ বর্গফুটের ৪০০ করে বুথ রাখা হবে।

জানা গেছে, ব্যবসা-বাণিজ্যকে কেন্দ্র করে প্রতিবছর মেলার আয়োজন করা হলেও সব শ্রেণির মানুষের সমাগমে এটি পরিণত হয় মিলনমেলায়। এতদিন স্বল্প পরিসরে অস্থায়ীভাবে রাজধানীর আগারগাঁওয়ে এ মেলার আয়োজন করা হতো। অপ্রতুল জায়গার কারণে স্থায়ী ভেন্যুর প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পূর্বাচলে বিশাল পরিসরে কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেয়। প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসা-বাণিজ্যে টিকে থাকতে হলে ক্রেতার চাহিদা অনুযায়ী নতুন পণ্য উৎপাদন এবং তা যথাযথভাবে প্রদর্শনে এ মেলার প্রয়োজনীয়তা অপরিসীম।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে বিশেষায়িত বাণিজ্যমেলা আয়োজন করার জন্য একটি স্থায়ী কেন্দ্র হবে। একই সঙ্গে বিদেশে দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। এ সেন্টার নির্মাণের মাধ্যমে স্থানীয় পণ্যের ‘ইন্ডাস্ট্রিয়াল কমপিটিটিভনেস’ বাড়বে। উন্নত হবে বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক পরিবেশের। এতে দেশের বিনিয়োগ বাড়বে। পাশাপাশি জোরদার হবে অর্থনৈতিক উন্নয়ন ।

Previous Post

সিদ্ধিরগঞ্জে কথিত সাংবাদিকের চোরাই তেলসহ গ্রেপ্তার ১

Next Post

নারায়ণগঞ্জসহ ৬৪ জেলায় ৬৩ হাজার নদী দখলদার : নদী কমিশন

Related Posts

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

Next Post
নারায়ণগঞ্জসহ ৬৪ জেলায় ৬৩ হাজার নদী দখলদার : নদী কমিশন

নারায়ণগঞ্জসহ ৬৪ জেলায় ৬৩ হাজার নদী দখলদার : নদী কমিশন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য