• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফাঁসির দন্ড মাথায় নিয়ে ১৬ বছর ! অতঃপর………..

ফাঁসির দন্ড মাথায় নিয়ে ১৬ বছর ! অতঃপর...........

Monday, 28 February 2022, 1:16 pm
ফাঁসির দন্ড মাথায় নিয়ে ১৬ বছর ! অতঃপর………..
29
SHARES
93
VIEWS
Share on FacebookShare on Twitter

ফাঁসির দন্ড মাথায় নিয়ে ১৬ বছর পারিয়ে রেড়ানোর পর শেষ রক্ষা হরো না মো. জসিম উদ্দিন । এতাদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জসিম (৪২)।

দেড় যুগ (১৮ বছর) আগে ২০০৪ সালে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেন আদালত। একই সাথে ওই রায়ে মো. জসিম উদ্দিন কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও দেওয়া হয়।

দন্ড মাথায় নিয়ে পলাতক থাকার পর গতকাল রোববার (২৭ ফেব্রুয়ারী) রাতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের নেতৃত্বে কুমিল্লার নাঙ্গলকোটের ভোলাইল থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়।

ওসি মশিউর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, ২০০৪ সালের ২৮ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় কাশেম নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে জসিম ও তার সঙ্গীরা। ওই ঘটনায় জড়িত জসিমসহ অন্যদের নামে তৎকালীন সময়ে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের স্ত্রী রেজিয়া বেগম।

এদিকে, ঘটনার পর থেকেই পলাতক ছিলেন জসিম। তার অনুপস্থিতেই ২০০৬ সালের ৫ মে মামলাটির বিচারকার্য শেষ করে জসিমকে মৃত্যু এবং অর্থ উভয়দণ্ডে দণ্ডিত করেন তৎকালীন নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক আব্দুল মান্নান।

মশিউর রহমান বলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসীম উদ্দিন পলাতক থাকায় তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘটনার পর থেকে সে দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে থাকে। যার কারণে তাকে গ্রেপ্তারও করা যাচ্ছিল না। বহু বছর তার গ্রেপ্তারি পরোয়ানাটি পড়ে ছিল। মাসখানেক আগে বিষয়টি আমার নজরে পড়ে। এত আগের একটি মামলা এবং আসামি দীর্ঘদিন থেকে পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের বিষয়টি এত সহজ ছিল না। পরবর্তী সময়ে আমি আমার পুলিশ সুপারের নির্দেশে আসামি জসিমকে গ্রেপ্তারে কাজ শুরু করি। প্রথমে সিদ্ধিরগঞ্জ থানার আদমজী এলাকায় তার খোঁজ জানার চেষ্টা করি।’

এত বছর আগের ঘটনা হওয়ায় এবং সে পলাতক থাকায় তেমন কোন তথ্যই পাওয়া যাচ্ছিল না উল্লেখ করে ওসি আরও বলেন, ‘পরবর্তী সময়ে তথ্য প্রযুক্তির সহায়তায় তার বিভিন্ন তথ্য সংগ্রহ করতে সক্ষম হই। সেসব তথ্য নিয়ে তাকে খোঁজার চেষ্টা করি। এক পর্যায়ে আমরা জানতে পারি জসিম কুমিল্লায় তার গ্রামে অবস্থান করছে এবং সে সেখানে সিএনজি অটো রিকশার চালক হিসেবে কর্মরত আছে। আমরা দ্রুত সেখানে চলে যাই এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’

ওই ঘটনায় জসিম ছাড়াও হুমায়ুন নামে আরেক আসামির মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত। হুমায়ুন বর্তমানে জেল হাজতে আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পুরানো ওই মামলায় ফাসির দন্ডপ্রাপ্ত আসামী মো. জসিম উদ্দিন কে আদালতে পাঠনো হবে।

Previous Post

শামীম ওসমানের জন্মদিন আজ

Next Post

সোনারগাঁয়ে ক্রিকেট নিয়ে সংঘর্ষের ঘটনায় বিক্ষোভ

Related Posts

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

Next Post
সোনারগাঁয়ে ক্রিকেট নিয়ে সংঘর্ষের ঘটনায় বিক্ষোভ

সোনারগাঁয়ে ক্রিকেট নিয়ে সংঘর্ষের ঘটনায় বিক্ষোভ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য