স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের বন্দর থানার রুস্তমপুর এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে হামলার ঘটনা ঘটেছে।
৩০ এপ্রিল মধ্যরাতে পরিচালিত এ অভিযানে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর আক্রমণ চালায়। এ সময় পুলিশ সদস্যদের আহত করে পুলিশের অস্ত্র (শর্টগান) লুট করে নিয়ে যায় মাদক ব্যবসায়ীরা।
আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায় নাই।
তবে পুলিশের নির্ভ শীল সূত্র জানায় অশো উদ্ধার করতে এবং মাদক ব্যবসায়ীদের আটক করতে পুলিশের একাধিক টিম (ডিবি পুলিশসহ) সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে।









Discussion about this post