• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে : শামীম ওসমান

Friday, 12 August 2022, 8:10 pm
চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে : শামীম ওসমান
4
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

শামীম ওসমান বলেছেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা বলেছেন চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। চতুর্দিক শব্দটি আমাদের বুঝতে হবে। এই একটা লাইনে আমরা টের পাই। শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের বাচ্চাদের আগামীদিনের ভবিষ্যৎ। বাংলাদেশকে আবার নতুন করে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ এলজিইডি ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
বিদেশের মাটিতে বসে প্রচুর ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। পাশের দেশে নয় একটি ওরিয়েন্টাল দেশের হাসপাতালে বসে রোগী সেজে মিটিং করা হচ্ছে। যারা বাংলাদেশে বসে প্রগতিশীল প্রগতিশীল কথা বলছে তারা চরম প্রতিক্রিয়াশীলদের সাথে ওখানে বসে মিটিং করছেন। ইউরোপীয়ান কান্ট্রি এবং মধ্যপ্রাচ্যের বাংলাদেশী কিছু লোক মিলে তারা ওখানে টাকা কালেকশন করছেন।

প্রচুর টাকা তারমধ্যে একটা অংশের টাকা বাংলাদেশে ঢুকে গেছে। এই টাকাগুলো জোগাড় হচ্ছে ১৬ জুনের মত বোমা হামলার ঘটনা ঘটানোর জন্য। ভেতরে এবং বাইরে। একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা হচ্ছে। একটা সন্ত্রাসী কার্যকলাপ চালানোর চেষ্টা হচ্ছে। এমনো হতে পারে তাদের দলের সবাই এটা জানে তা নয়।এমন বক্তব্যও দেন শামীম ওসমান ।

তিনি আরো বলেন, আগামী ১ থেকে ৪ মাসের মধ্যে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র প্রমাণের জন্য প্রচন্ড গতিতে তারা এমনকি বাইরের দেশ থেকে এসে আশ্রয় নেয়া কিছু শক্তিকে তারা ব্যবহার করছে। দেশটা অস্থিতিশীল হলে কি আমি একা ক্ষতিগ্রস্থ হবো ? আমাদের সকলের বংশধররা ক্ষতিগ্রস্থ হবেন। শেখ হাসিনাকে আগামীর জন্য দরকার।

একের পর এক ধাক্কায় পৃথিবী আজ টালমাটাল। আমি অবাক হই যখন জাতীয় পর্যায়ের রাজনীতিবিদরা বলেন, বাংলাদেশ কিছুদিন পর শ্রীলঙ্কা হয়ে যাবে। বাংলাদেশ যদি শ্রীলঙ্কা হয় একজন রাজনীতিবিদ হিসেবে তো খুশি হবার কিছু নেই। রাজনীতিবিদ তারাই খুশি হয় যারা রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মারে।

তিনি আরো বলেন, টার্গেট তারাই হয় যারা বুঝে বেশী, যারা প্রতিরোধ করে বেশী। ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ অতীতে ভূমিকা রেখেছে, এখনো রাখছে এবং আগামীতেও ব্যাপকভাবে রাখবে। যারা ষড়যন্ত্র করছেন দেশে বিদেশে এবং ভাবছেন সফল হবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, শয়তান সারাজীবন শয়তানি করে যাবে কিন্তু সে সৃষ্টিকর্তার সাথে পারেনা।

আপনারাও পারবেন না কারণ শেখ হাসিনার উপর আলাহর রহমত আছে। আমরাও জবাব দেয়ার জন্য প্রস্তুত আছি এবং সামনে খুব কঠিনভাবে জবাব দেয়া হবে। যতই গর্তে লুকিয়ে যান আর মনে করেন আমাদের সাথেই তো মিলেমিশে আছেন, ছত্রছায়ায় আছেন যত গভীরেই যান গর্তের ভেতর হাত ঢুকিয়ে বিষাক্ত সাপগুলোকে বের করা হবে যেন আমাদের আগামী দিনের ভবিষ্যৎদের আফসোস করতে না হয়।

এসময় জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ, এলজিইডি’র নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস, ফতুল্লা থানা আওয়ামী লীগের সেক্রেটারী ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু প্রমুখ।

Previous Post

সেকেন্ড লেফটেনেন্ট পরিচয়ে সায়মনের অটো রিক্সায় চাঁদাবাজি !

Next Post

রূপগঞ্জের পূর্বাচলে হঠাৎ দেখা যাচ্ছে বাঘ, জনমনে আতংক

Related Posts

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

Next Post
রূপগঞ্জের পূর্বাচলে হঠাৎ দেখা যাচ্ছে বাঘ, জনমনে আতংক

রূপগঞ্জের পূর্বাচলে হঠাৎ দেখা যাচ্ছে বাঘ, জনমনে আতংক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য