• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মাদক কারবারীর কান্ড : ‘রাজাকার পুত্রের সুস্থ্যতায় মুক্তিযোদ্ধা পুত্রের দোয়া !’

Monday, 23 January 2023, 9:54 pm
মাদক কারবারীর কান্ড : ‘রাজাকার পুত্রের সুস্থ্যতায় মুক্তিযোদ্ধা পুত্রের দোয়া !’
19
SHARES
61
VIEWS
Share on FacebookShare on Twitter

একজন মাদক কারবারী নিজের অপরাধ সাম্রাজ্য টিকিয়ে রাখতে কত যে কৌশল অবলম্বন করে তার জ্বলন্ত উদহারণ নারায়ণগঞ্জ মহানগরীর কুখ্যাত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন বিটু । যার বাবার নাম প্রয়াত মুক্তিযোদ্ধা আবিদ উদ্দিন চৌধুরী  হাবলু। যিনি মারা যান ২০২০ সারের ২৮ মে।

এই মুক্তিযোদ্ধা জীবদ্দশায় যুদ্ধ করে দেশ স্বাধীন করলেও তার সন্তান সালাউদ্দি;ন বিটু কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পুরো নগরীতে পরিচিতি লাভ করলেও সেই দূর্ণাম যেন মাথায় নিয়েই পরলোকে যেতে হয়েছে বীর মুক্তিযোদ্ধাকে। আর তার নাম ব্যবহার করেই যত অপরাধে সুযোগ নিচ্ছে এই কুখ্যাত মাদক কারবারী বিটু।

বিটু তার এই মাদক ব্যবসা পরিচালনা করতে অসাধু পুলিশকে নিয়মিত মাসোয়ার প্রদান করতো প্রায় এক যুগেরও বেশী সময় যাবৎ। পুলিশ ম্যানেজ ছাড়াও নারায়ণগঞ্জের শাসক দলের নেতার ঘনিষ্ট আত্মীয়ের সহায়তায় পুলিশ পিটিয়ে মাদকসহ এই ব্যবসায়ী বীরদর্পে এখনো চষে বেড়াচ্ছে পুরো নগরী। আর মাদক ব্যবসা পরিচালনা করতে পুরো নগরীতে কমপক্ষে শতাধিক সেলসম্যান নিয়েগে দিয়ে ফেনসিডিল, ইয়াবা, মদ বিয়ারসহ সকল ধরণের মাদক প্রকাশ্যেই চালিয়ে যাচ্ছে সালাউদ্দিন বিটু ।

কুখ্যাত এই মাদক ব্যবসাযী সংসদ সদস্য ও তার পরিবারের নাম ব্যবহার করে পাইকারী মাদকের রমরমা কারবার চালিয়ে যাচ্ছে পুরোদমে।

কুখ্যাত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন বিটু শাসক দলের নেতাদের নাম ব্যবহার ছাড়াও বিএনপির এক নেতা এবং তার জন প্রতিনিধির স্ত্রীর সাথে সখ্যতা রেখে তাদের নাম ব্যবহার করে নানা অপরাধ করেই যাচ্ছে নগরীতে। একই সাথে সম্প্রতি জাতীয়  জাতীয় পার্টির নেতা হিসেবে নিজেকে দাবী করে যাচ্ছে । জাতীয় পার্টির নেতার হিসেবে মাদক ব্যবসায়ী সালাউদ্দিন বিটু সাবেক ও বর্তমান স্থানীয় কাউন্সিলরের পক্ষে নির্বাচনী মাঠে নেমে প্রচার চালায়।

কাউন্সিলর মুন্নার সাথে গলায় ফুলের মালা পরে এলাকায় মহড়া দেয়ায় পুরো এলাকাবাসী ছাড়াও কাউন্সিলরের পরিবারেও এই কুখ্যাত মাদক ব্যবসায়ী বিটুকে নিয়ে ব্যাপক দ্বন্ধের সৃষ্টি হয়েছে বলে বিশ্বস্থ সূত্র  নিশ্চিত করেছে ।

তারপরেও বহাল তবিয়্যতে রয়েছে এই বহুরপী মাদক ব্যবসায়ী বিটু ।

এবার এই কুখ্যাত মাদক ব্যবসায়ী বিটু নারায়ণগঞ্জের চিহ্নিত রাজাকার পুত্রের সুস্থতা কামনায় মিলাদের আয়োজন করলে এলাকার অনেকেই ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, “একই অঙ্গে কত রূপ বিটুর। মুক্তিযোদ্ধার পোলায় মিলাদ পড়ায় রাজাকারের পোলার সুস্থতার জন্য ! আশ্চর্য । এতো নেতাদের শেল্টারের পর নারায়ণগঞ্জের বিশাল ক্ষমতাধর রাজাকার পুত্রের আশির্বাদ পেলে এই বিটুকে আর ঠেকাবে কে ? তাই এই মিলাদের আয়োজন ।  নগরীতে চাউর আছে অসুস্থ এই রাজাকারের পোলা নাকি  তিন জন এমপির উপদেষ্টা । তাই মুক্তিযোদ্ধার এই পোলা কু্খ্যাত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন বিটু এবার ওই রাজাকার পুত্র  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজলের সুস্থতা কামনায় ১৮ নং ওয়ার্ড এরাকায় মিলাদ ও দোয়ার আয়োজন করে ।

সোমবার (২৩ জানুয়ারী) দুপুরে নলুয়া মাদ্রাসায় মহানগর জাতীয় পার্টির নেতা দাবী করে সালাউদ্দিন চৌধুরী বিটুর উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য ।

এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফয়েজ উদ্দিন লাভলু,  ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি আজিজুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল, মতিউর রহমান মুক্তি, মো. আনোয়ার হোসেন কাজল, গোগনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার ইকবাল প্রধান বাপ্পী, মহানগর জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম রোমান, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাহার, স্থানীয় জুয়েল নুর, জসু, নুর নবী, জনি, মিঠু, তুহিন, তানভীর আহম্মেদ অমি, সানি, তাপস, সোহাগ, সাজিদ, সাঈদ প্রমুখ।

এসময় কাউন্সিলর কামরুল হাসান মুন্না বলেন, কাজল ভাই এমন একজন মানুষ যাকে আমি কখনো কারো সাথে রাগ করতে দেখি নাই। সবার সাথেই তিনি হাশিমুখে কথা বলেন। আমরা সকলেই তার আশুরোগ মুক্তি কামনা করছি। তিনি যেন অতি সত্ত্বর সুস্থ হয়ে আবার আমাদের সকলের মাঝে ফিরে আসে এই কামনা করি।

পরে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের রূহের মাগফেরাত, একেএম সেলিম ওসমান, শামীম ওসমান ও খালেদা হায়দার খান কাজলের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

এমন ঘটনায় ব্যাপক সমালোচনা করে কয়েকজন মুঠোফোনে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, “আমরা কি মগের মুল্লকে বসবাস করছি ? কোথায় আছি আমরা ? কি হচ্ছে এই নগরীতে ? এই নগরীর এতো নৈরাজ্য ঠেকাবে কে / কারা ?“

Previous Post

রেলের গাছ কাটলো কর্মচারী ট্রাস্ট, রেল পুলিশ নিশ্চুপ !

Next Post

দেশের প্রথম পাতাল রেলের কাজ শুরু ২ ফেব্রুয়ারি

Related Posts

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

Next Post
দেশের প্রথম পাতাল রেলের কাজ শুরু ২ ফেব্রুয়ারি

দেশের প্রথম পাতাল রেলের কাজ শুরু ২ ফেব্রুয়ারি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য