• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মসজিদে বসে চুরি মামলার আসামীকে নিয়ে লাশ ফেলার হুমকি আউয়ালের

Friday, 19 April 2024, 10:56 pm
মসজিদে বসে চুরি মামলার আসামীকে নিয়ে লাশ ফেলার হুমকি আউয়ালের
9
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

এবার ডিআইটি মসজিদের সামনে অবস্থান নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে নানাভাবে হুমকি দিয়েছে হেফাজত ইসলামের নেতা মাওলানা আউয়াল। এর পূর্বেও নানা ঘটনায় মসজিদের মিম্বারে বসে এমন হুমকি অসংখ্যবার দিয়েছেন এই হেফাজত নেতা।

নারায়ণগঞ্জে হেফাজতের ইসলামের স্থানীয় নেতা ফেরদাউসুর রহমানসহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে চুরির মামলা করেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা।  এমন মামলার জের ধরে মাওলানা আউয়ালসহ তার অনুসারীরা সিটি কর্পোরেশনের দায়ের করা চুরির মামলার আসামী ফেরদাউসুর রহমানকে পাশে বসিয়ে এমন হুমকি দেন হেফাজত নেতারা ।

শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর ডিআইটি জামে মসজিদের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন।

এসময় মসজিদের জায়গা ভাঙতে এলে লাশ পড়ে যাবে বলেও উল্লেখ করেন হেফাজতের এই নেতা। এছাড়া মেয়র আইভীর বিরুদ্ধে মামলা করার ঘোষণাও দেন তিনি।

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের নেতা মাওলানা আব্দুল আউয়াল বলেন, দুই মাস আগে মসজিদে নামাজ চলাকালে রাসেল পার্কের ভেতরে একটি অনুষ্ঠান চলছিল। সেখানে বিকট শব্দে গানবাজনা করা হচ্ছিল। ওই সময় নামাজ শেষে মুসল্লিরা গিয়ে সেখানে ভাঙচুর করলে পুলিশ সেখানে যায়। পরদিন বিষয়টি সমাধান হয়ে যায়।

তিনি আরও বলেন, সেই ঘটনায় এখন সিটি কর্পোরেশন মামলা করেছে। তাতে হেফাজত নেতা ফেরদৌসুর রহমানকে আসামি করা হয়েছে; অথচ তিনি তখন নারায়ণগঞ্জে ছিলেন না।

মেয়র আইভীর সমালোচনা করে মাওলানা আব্দুল আউয়াল বলেন, আইভী তিনবার মেয়র হওয়ায় তার অহমিকা বেড়ে গেছে। আইভী অহংকারী হয়ে গেছে, তাই যা মন চায় তাই করছে। ডিআইটি মসজিদ তোমার মাথার ব্যথা হয়ে গেছে। আইভী এখন চাচ্ছে সব মসজিদগুলো দখলে নিয়ে তার মতাবলম্বীদের আস্তানা গড়ে দিতে।

এছাড়া পার্কের ভেতরে অপকর্ম চলে দাবি করে হেফাজতের এই নেতা বলেন, মেয়র আইভী এখানে চারুকলার ভেতরে পার্ক করলেন, তারপর এখন রেস্টুরেন্ট বানিয়েছে। এরই মধ্যে এখানে মিনি পতিতালয় শুরু হয়ে গেছে। এখানে নারী-পুরুষরা অবাধে মেলামেলা করছে, যা আশপাশের কয়েকটি মসজিদের মাঝখানে। এটা নারায়ণগঞ্জে মানুষ কোনোভাবেই সহ্য করবে না।

হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ফেরদৌসুর রহমানকে প্রধান আসামিসহ শতাধিক অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার আসামিদের বিরুদ্ধে অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম পরিচালনাকারীকে মারধরসহ ১০ লাখ টাকার মালপত্র ক্ষতি ও ৩ লাখ টাকার জিনিস চুরির অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ ফেরুয়ারি নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কের অবস্থিত পার্কল্যান্ড রেস্তরার সামনে এসএসসি-৯৫ ব্যাচ একটি অনুষ্ঠানের আয়োজন করে। রাত সাড়ে ৮টার দিকে সেখানে একদল লোক হামলা করে ভাংচুর চালায়। সেই ঘটনার প্রায় দুই মাস পর গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আইন কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদি হয়ে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

Previous Post

চুরি মামলার আসামী ফেরদাউসের সংবাদ সম্মেলন আজ

Next Post

কাচঁপুরে পিতা পুত্রের মৃত্যু, মা মৃত্যু শয্যায়

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
কাচঁপুরে পিতা পুত্রের মৃত্যু, মা মৃত্যু শয্যায়

কাচঁপুরে পিতা পুত্রের মৃত্যু, মা মৃত্যু শয্যায়

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য