• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘কেমন নারায়ণগঞ্জ চাই’ শীর্ষক শিক্ষার্থীদের মতবিনিময়

Saturday, 7 September 2024, 10:19 pm
‘কেমন নারায়ণগঞ্জ চাই’ শীর্ষক শিক্ষার্থীদের মতবিনিময়

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

6
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

‘কেমন নারায়ণগঞ্জ চাই’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে গণসংহতি আন্দোলন জেলা ও মহানগর কমিটি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্রায় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও নগর মিলনায়তন এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন তরিকুল সুজন।

এমন মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, বাংলাদেশের জনপদের ইতিহাস সর্বদাই সংগ্রামের ইতিহাস। আমরা দেখেছি ৫২, ৭১, ৯০ সালে যে ভাবে জনগণের জাগরণ ঘটেছে ঠিক সেরকম ভাবেই ২৪’এও ঘটেছে। স্বাধীনতা অর্জন করলেও আমরা তা রক্ষা করতে পারিনি ইতিহাস সাক্ষী। ছাত্রদের কাজ বাজার মনিটরিং বা ট্রাফিকিং না হলেও তাদের কাজ হলো যারা এই কাজগুলো করছে তাদের জবাবদিহিতা নেওয়া। আমাদের শিক্ষার্থীদের গিনিপিগ বানানো হয়েছে, ইতিহাসকে বিকৃত করা হয়েছে। সমস্ত পাঠ্যবই থেকে অন্যান্য সমস্ত আন্দোলনের ইতিহাস নাই করে দেওয়া হয়েছে, এবং এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধসহ অন্যান্য লড়াই সংগ্রামের মর্যাদাকে ক্ষুন্ন করা হয়েছে। ৭১ নবায়ন হয়েছে ২৪ শে এসে।

রুবেল আরো বলেন, বাংলাদেশের ইতিহাসের উপর আমাদের দাঁড়াতে হবে। আমরা ২৪ শে এসে গণতান্ত্রিক রুপান্তর এর দ্বারপ্রান্তে এসে পৌঁছে গেছি। শিক্ষকের বেতন বাড়ালে তারা সঠিকভাবে শিক্ষাদান করবে। তাদেরকে সঠিক মর্যাদা দিতে হবে। নতুন শিক্ষাপদ্ধতির জন্য অন্তত ২ বছর প্রত্যেকটা শিক্ষকের ট্রেনিং প্রয়োজন। নতুন কোনো শেখ হাসিনা তৈরি হতে দেওয়া যাবেনা। আর এজন্য সমস্ত ডামি শেখ হাসিনা ধ্বংস করতে হবে। নারায়ণগঞ্জ এ আগে দরকার প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশের পরিবর্তন। ইতোমধ্যে রাজনৈতিক পরিবর্তনের একটা রাস্তা সুগম হয়েছে এখন প্রয়োজন দুর্গন্ধমুক্ত সুস্থ পরিবেশ।

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা বলেন, আগামীর নারায়ণগঞ্জ হবে জবাবদিহিতামূলক-ভয়মুক্ত-নিরাপদ এবং সকল নাগরিকের সুযোগের সমানাধিকারের নারায়ণগঞ্জ। শিক্ষার্থীরা শহরের যানজট নিরসনের লক্ষ্যে রুট পারমিটহীন এবং ফিটনেসবিহীন বাস চিহ্নিত করে ডাম্পিংয়ের ব্যবস্থা করা এবং রাস্তা দখল করে পার্কিং বন্ধ করার আহবান জানান। একই সাথে ছাত্ররা বাস ভাড়া কমানোর জন্য ডিসি এবং বাস মালিকদের প্রতি আহ্বান জানান।

তারা সরকারী এবং প্রাইভেট হাসপাতালগুলোতে ঘুষ-দুর্নীর্তি-সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং প্রাইভেট ডাক্তারদের ভিজিট কমানোর জোরালো দাবি তোলেন। একই সাথে ডাক্তারদের অতিরিক্ত টেষ্ট এবং টেষ্ট বানিজ্য বন্ধের আহবান জানান। প্রশাসনকে নিয়মিত জবাবদিহিতা কার্যক্রম পরিচালনা করা, রাজনৈতিক দলের আশ্রয়ে-প্রশ্রয়ে অতীতেও মাদক-সন্ত্রাস-দখল-লুটপাট পরিচালিত হয়েছে এবং এখনো নতুন পরিচয়ে একই কাজ চলছে জানিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, নারায়ণগঞ্জে দীর্ঘ ১৭ বছর গুম-খুন সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ছিল। ছাত্র-জনতা জীবন দিয়ে স্বৈরাচার হটিয়ে নতুন দিনের সূচনা করেছে। এখন দরকার রাষ্ট্রের পুর্নগঠন। নারায়ণগঞ্জের পুর্নগঠন রাষ্ট্রের পুর্নগঠনের সাথেই যুক্ত। আমরা ছাত্ররা এই পুর্নগঠনের প্রক্রিয়ার সাথে যুক্ত থাকবো। শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা ছাত্ররা এক তিলও ছাড় দিবো না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ পর্ষদ গঠন করে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষার্থীদের জন্য হাফ পাশ নির্ধারণ করতে হবে। নারায়ণগঞ্জে একটি পূনাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন আলম, আবদুল আল মামুন, সিদ্ধিরগঞ্জ কমিটির মাহমুদ কলি হারুন, জিয়াউর রহমান জয়, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান, সৌরভ সেন, সাধারণ সম্পাদক সৃজয় সাহা ছাড়াও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, আগামী নারায়ণগঞ্জ হবে জবাবদিহিতামূলক-ভয়মুক্ত-নিরাপদ এবং সকল নাগরিকের সুযোগের সমানাধিকার নারায়ণগঞ্জ। ভয়মুক্ত নারায়ণগঞ্জ চাইলে আমাদেরকে ভাইমুক্ত নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা করতে হবে। কেউ দ্বিতীয় শ্রেণির নাগরিক থাকবেনা।

তরিকুল সুজন আরো বলেন, দরকার গণস্বাস্থ্যের গণতদন্ত। এই লক্ষ্যে ভিক্টোরিয়া এবং খানপুর হাসপাতালের সামনে ৩/৪ দিনের একটা ক্যাম্প করা দরকার এবং তার মধ্য দিয়ে ডাক্তার অতিরিক্ত টেস্ট দিলো কিনা,কেউ দূর্নীতি করলো কিনা,অতিরিক্ত টাকা নিলো কিনা সেবিষয়ে নজরদারি করতে হবে। নারায়ণগঞ্জ অনেক ছোট্ট শহর। এই শহরে যানজটের কারণ সড়কের তুলনায় পরিবহন বেশি। এবং বেশিরভাগ বাসের রুট পারমিট নাই, ফিটনেস নাই। এইসকল গাড়িকে ডাম্পিং করার ব্যবস্থা করতে হবে। মার্কেটে এবং অন্যান্য স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। নারায়ণগঞ্জ এর প্রয়োজনীয় স্থানে দরকার আন্ডারপাস। আমরা আর কোনো স্বৈরাচারকে রাষ্ট্র পরিচালনায় দেখতে চাই না। ছাত্রদের ঐক্য ও সংহতি বহাল রাখলেই বাংলাদেশ বাসযোগ্য হবে। নারায়ণগঞ্জ বাসযোগ্য হবে, মানুষের হবে।

Previous Post

'আইভী একাই যুদ্ধ করেছেন, তখনো নির্যাতিত এখনো নির্যাতিত'

Next Post

টিপুকে আশার হুসিয়ারী : 'ভাষা সংযত করুন'

Related Posts

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
টিপুকে আশার হুসিয়ারী : ‘ভাষা সংযত করুন’

টিপুকে আশার হুসিয়ারী : 'ভাষা সংযত করুন'

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য