• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মারামারিতে আহত ৩০, বন্ধ ঘোষণা

Sunday, 15 September 2024, 7:57 pm
স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মারামারিতে আহত ৩০, বন্ধ ঘোষণা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

6
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জে স্টেট ইউনিভার্সিটি নামক শিক্ষাপ্রতিষ্ঠানে দুই শাখার শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকায় অবস্থিত স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এমন ঘটনায় রূপগঞ্জে স্টেট ইউনিভার্সিটিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সব বিভাগের ক্লাস ও পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম দুইদিন (মঙ্গল ও বুধবার) বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এই দুই দিনের আগে-পরে তিনদিন সরকারি ও সাপ্তাহিক ছুটি থাকায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে মোট পাঁচদিন। ছুটি চলাকালীন সময় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ৪ তারিখে ক্লাস শেষে ল’ ডিপার্টমেন্ট, সিএসসি ডিপার্টমেন্ট ও ফার্মেসি ডিপার্টমেন্টের জিগাতলা এলাকার শিক্ষার্থীরা ভার্সিটির বাসে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বাসে সিট পাওয়া নিয়ে সিএসসি ডিপার্টমেন্ট ও ল’ ডিপার্টমেন্টের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় পাশে থাকা ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ল’ ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের ওপর অতর্কিতভাবে কিল-ঘুসি মারতে শুরু করেন। পরে দুই ডিপার্টমেন্টের মধ্যে তুমুল হাতাহাতি হয়।

পরে ফের ৮ তারিখে ল’ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলে তাদের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালান ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। পরে ল’ ডিপার্টমেন্টের ক্লাস বন্ধ করে দেয় ভার্সিটি কর্তৃপক্ষ। গত ৭ দিন ধরে অনলাইনে ক্লাস চলে। বিষয়টির সমাধানের কথা বলে গতকাল শনিবার সকালে ল’ ডিপার্টমেন্ট অফলাইনে ক্লাস করতে ক্যাম্পাসে এলে তাদের ওপর ক্ষিপ্ত হয়ে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করেন ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।

পরে বিষয়টি সমাধানের কথা বলে ভিসি ডা. চৌধুরী মফিজুর রহমান ল’ ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের স্বাধীনতা ভবনে ডেকে নিয়ে বিচারের নামে তিরস্কার করেন। পরে এখান থেকে বিজয় ভবনে ফেরার পথে গেট আটকে দেয় ফার্মেসি ডিপার্টমেন্ট। এক পর্যায়ে শিক্ষকদের আশ্বাসে ল’ ডিপার্টমেন্ট বিজয় ভবনে যাওয়ার পথে আবারও হামলা চালান ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। এতে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় ইউনিভার্সিটির পিয়ন আলম হোসেন, ল’ ডিপার্টমেন্টের শিক্ষার্থী শান্ত, শাওন, রাফি, আরমিনসহ বেশ কয়েকজনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বারবার হামলার ঘটনায় ক্যাম্পাসে চরম উত্তেজনা দেখা দেয়। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরেন অভিভাবকরাও।

এসব বিষয়ে জানতে চাইলে স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার (অব.) জিয়াউল হক গণমাধ্যমকে জানান, পরিস্থিতি শান্ত আছে। ঘটনার সুষ্ঠু সমাধান করা হবে।

এ বিষয়ে স্টেট ইউনিভার্সিটির মার্কেটিং ও জনসংযোগ বিভাগের পরিচালক (ইনচার্জ) মোহাম্মদ ওমর ফারুক তারেক  বলেন, আগামীকাল সোমবার ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি। এছাড়া বৃহস্পতিবার এমনিতেই আমাদের ইউনিভার্সিটির সাপ্তাহিক ছুটি। পরদিন শুক্রবারও সরকারি ছুটি। তাই এই তিনদিন ছুটির মাঝখানে শুধুমাত্র ১৭ ও ১৮ সেপ্টেম্বর মঙ্গল ও বুধবার ভার্সিটি বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, যেহেতু দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে, তা নিয়ে আবারও যাতে তাদের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি না হয় এ কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ছুটিকালিন সময় ঘটনার বিষয়ে তদন্ত চলবে। শনিবার থেকে যথারীতি ক্লাস চলবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান বলেন, তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। যারা দোষি তারা অবশ্যই শাস্তি পাবে।
Previous Post

শামীম ও আইভীর বিরুদ্ধে ফের হত্যা মামলা : নানা গুঞ্জন

Next Post

ত্বকী হত্যা : কাজলের স্বীকারোক্তি, মামুন ও সাফায়েত ফের রিমান্ডে

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
ত্বকী হত্যা : কাজলের স্বীকারোক্তি, মামুন ও সাফায়েত ফের রিমান্ডে

ত্বকী হত্যা : কাজলের স্বীকারোক্তি, মামুন ও সাফায়েত ফের রিমান্ডে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য