• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নগরীতে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক ! মশা নিধন কার্যক্রমে স্থবিরতা

Thursday, 26 September 2024, 5:57 pm
নগরীতে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক ! মশা নিধন কার্যক্রমে স্থবিরতা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

6
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ মহানগরীতে ক্রমেই বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই শহরের প্রধান দুই হাসপাতাল নারায়ণগঞ্জ জেনারেল  (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডেঙ্গু রোগের লক্ষ্মণ নিয়ে ভর্তি হচ্ছেন অনেকে।

বর্তমানে নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা ৩১২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ জন।

আর এই ডেঙ্গুর প্রকোপ বাড়ার পিছনে মশক নিধন অভিযান পরিচালিত না হওয়াকেই দায়ি করছেন সংশ্লিষ্টরা। নিয়মিত অভিযান পরিচালনা হলে হয়তো ডেঙ্গুর প্রকোপ বাড়তো না বলে মনে করছেন তারা।

তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই সাথে তাদের পরিস্থিতি সামাল দেয়ার মতো যথেষ্ট প্রস্তুতিও রয়েছে। শহরের ভিক্টোরিয়া হাসপাতাল আপাতত ডেঙ্গু টেস্টিং কিটের সংখ্যা কম থাকলেও দুই এক দিনের মধ্যে সেটার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাস থেকেই নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। গত মাসে তেমন একটা ডেঙ্গুর তেমন একটা প্রভাব ছিলো না। কিন্তু দিন যাওয়ার সাথে এই ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করে। বিশেষ করে গত ১০ দিন ধরে এটা যেন বেশ আশঙ্কাজনকহারেই বাড়তে শুরু করছে।

শহরের প্রধান দুই হাসপাতালের মধ্যে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১০ জন রোগী ভর্তি আছেন। সেই সাথে গত ১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৬০ জন এসে চিকিৎসা নিয়েছেন। একই সাথে ভিক্টোরিয়া হাসপাতালে ১০ জন ভর্তি আছেন। পাশাপাশি গত ১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৭০ জন এসে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা ফরহাদ নামে একজন বলেন, হঠাৎ করেই শরীরে জ্বর আসে এবং বাড়তে থাকে। সেই সাথে ডেঙ্গু রোগের যতো লক্ষণ আছে সব দেখা দেয়। পরবর্তীতে হাসপাতালে এসে পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে এবং ডাক্তার ভর্তি হই। দুইদিন ভর্তি থাকার পর এখন অনেকটাই সুস্থ । ডাক্তার হয়তো ছুটি দিয়ে দিবে।

ভিক্টোরিয়া হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ রিনা আক্তার বলেন, চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। ডেঙ্গু রোগের লক্ষণ নিয়ে যারা চিকিৎসা নিতে আসছেন আমরা তাদের ভর্তি নিচ্ছি। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।

ভিক্টোরিয়া হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার জহিরুল ইসলাম বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্যালাইনসহ বিভিন্ন সরঞ্জাম মজুদ রয়েছে। কিট কিছুটা কম আছে। নতুন কিটের জন্য আবেদন করেছি। আশা করি কয়েকদিনের মধ্যে কিট চলে আসবে।

খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবুল বাসার বলেন, আগের মাসগুলোতে ডেঙ্গু রোগের প্রকোপ খুবই কম ছিলো। এই মাস থেকে একটু বাড়তি রয়েছে। বৃষ্টির পরবর্তীতে জমানো পানিতে মশাগুলো ডিম পাড়ে। আমাদের সচেতন হতে হবে। কিন্তু নারায়ণগঞ্জে আমরা সেই সচেতনতা দেখছি না। এখন পর্যন্ত মশক নিধন কোনো অভিযান দেখছি না।

তিনি আরও বলেন, মশক নিধন অভিযান পরিচালনা না করলে ডেঙ্গু প্রতিরোধ করা যাবে না। ঢাকা শহরে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি। সেটা যেন আমাদের নারায়ণগঞ্জ না হয়। মশা যেন বংশবিস্তার করতে না সেদিকে খেয়াল রাখতে হবে।

নারায়ণঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান বলেন, তুলনামূলকভাবে নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ কম। এখনও আমরা ওইরকম কোনো ডেঙ্গুর প্রকোপ দেখছি না। এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে যেটুকু বাড়ছে সেটা মশক নিধন অভিযান না থাকার কারণে বাড়তে পারে। কারণ নারায়ণগঞ্জে মশক নিধন অভিযানগুলো ঠিকমতো হচ্ছে না। সিটি কর্পোরেশন হয়তো সেই কাজগুলো করছে না।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, মশক নিধন অভিযান হচ্ছে না এটা ঠিক না। আমরা নিয়মিত প্রত্যেকটি ওয়ার্ডে কাজ করে যাচ্ছি। আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু সচেতনতার অভাবে আমাদের উদ্যোগ সফল হচ্ছে না ।

Previous Post

মুক্তিযোদ্ধার কাছে প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবী, থানায় অভিযোগ

Next Post

ধামাচাপা পড়ছে পূর্বাচলের অস্ত্র উদ্ধার মামলা ! ৭ বছরেও মিলেনি অস্ত্রের উৎস

Related Posts

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ
Lead 4

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ

Next Post
ধামাচাপা পড়ছে পূর্বাচলের অস্ত্র উদ্ধার মামলা ! ৭ বছরেও মিলেনি অস্ত্রের উৎস

ধামাচাপা পড়ছে পূর্বাচলের অস্ত্র উদ্ধার মামলা ! ৭ বছরেও মিলেনি অস্ত্রের উৎস

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য