• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

দারোগা কনক রিমা*ন্ডে : অধরা এসপি অটো রাসেলসহ অন্যান্যরা

Monday, 6 January 2025, 4:43 pm
দারোগা কনক রিমা*ন্ডে : অধরা এসপি অটো রাসেলসহ অন্যান্যরা
11
SHARES
36
VIEWS
Share on FacebookShare on Twitter

চাঞ্চল্যকর যুবদল কর্মী শাওনকে গুলি করে হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক উপ পরিদর্শক (দারোগা) মাহফুজুর রহমান কনককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে পুলিশ কর্তৃক কনককে ৭ দিনের রিমান্ডের আবেদন শুনানির পর নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসুমের আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইউম খান রিমান্ডের মঞ্জুরের ঘটনা  নিশ্চিত করে বলেন, মাহফুজুর রহমান কনককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল। শুনানি শেষে আজ আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

শাওন হত্যায় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, বিএনপির প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে একটি র‍্যালী ছিল। সেই র‍্যালীতে মাহফুজুর রহমান কনক মরণঘাতি অস্ত্র দিয়ে গুলি করে কনক। ওই গুলিতে যুবদল কর্মী শাওন আহম্মেদ নিহত হন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই মামলা নেয় নাই পুলিশ।

সাখাওয়াত হোসেন খান আরও বলেন, ওই যুবদল কর্মী নিহত শাওনের ভাই মামলা দায়ের করেন। সেই মামলায় মাহফুজুর রহমান কনককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদালতে দুই পক্ষের রিমান্ড শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

শাওন হত্যা মামলায় ২ জানুয়ারি রাতে ১৬নং এজাহারনামীয় আসামি ডিবি পুলিশের সাবেক দারোগা মাহফুজুর রহমান কনক ওরফে মাহফুজুল হককে বর্তমান কর্মস্থল ঢাকা এয়ারপোর্ট ১৩ এপিবিএন থেকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। তৎকালীন সময়ে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের উপস্থিতিতে ওই সংঘর্ষ চলাকালীন তৎকালীন ডিবি পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান কনকের হাতে থাকা ‘চাইনিজ রাইফেল’ থেকে ছোড়া গুলি যুবদল কর্মী শাওনের শরীরে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই শাওন হত্যায় মামলা গ্রহণ না করায় ২ বছর পর ২০২৪ সালের ২১ অক্টোবর নিহত শাওনের বড় ভাই মো. মিলন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

মিলনের দায়ের করা মামলায় আসামি করা হয়েছে তৎকালীন জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সাবেক পাঁচ সংসদ সদস্যসহ (এমপি) ৫২ জনকে। যাদের মধ্যে অন্যতম হোতা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল অন্যান্যদের মতো পলাতক রয়েছে।

Previous Post

এবার গ*লাকাটা নারীর দে*হ উদ্ধার

Next Post

পরিচয় মিলেছে পূর্বাচল থেকে উদ্ধার হওয়া গ*লাকাটা নারীর

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
পরিচয় মিলেছে পূর্বাচল থেকে উদ্ধার হওয়া গ*লাকাটা নারীর

পরিচয় মিলেছে পূর্বাচল থেকে উদ্ধার হওয়া গ*লাকাটা নারীর

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য