• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

প্রতিবন্ধী হত্যাকান্ডে চলছে ঘৃণ্য নাটক : এবার রিমান্ড মঞ্চায়ন !

Wednesday, 10 September 2025, 9:44 pm
প্রতিবন্ধী হত্যাকান্ডে চলছে ঘৃণ্য নাটক : এবার রিমান্ড মঞ্চায়ন !

Oplus_0

10
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

সিদ্ধিরগঞ্জে ক্রাউন সিমেন্টের রেডিমিক্স কারখানায় ঢিল ছোড়ার অপরাধে মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সাজ্জাদ (২৪) কে পিটিয়ে হত্যার ঘটনায় তিনদিন ব্যাপী টালবাহানার পর শেষ পর্যন্ত ব্যাপক সমালোচনার মুখে এবার টনক নড়েছে পুলিশের।

বিতর্ক এড়াতে এবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাধামে কারাগারে বন্দি ক্রাউন সিমেন্ট কনক্রিট এন্ড বিল্ডিং প্রোডাক্টস লিঃ এর এর ১১ আসামীর মধ্যে গাড়ীর চালক মশিউর (২৫), চালকের সহকারী রিয়াদ (১৯), সিনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার সাইফুল হীরা (৩১), চালক নাছির মোল্ল্যা (৪৪), ল্যাব টেকনিশিয়ান বাবু রাজ বংশী (২৮), মিক্সার গাড়ীর মিস্ত্রী সাব্বির মোল্লা (২৯), সিকিউরিটি গার্ড রেজাউল করিম (৪৬), এনামুল হক (২৪), হামিদুল ইসলাম (৫২), নূরুল ইসলাম (৫৩), এডমিন অফিসার আল মুরাদের (৩৭) বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে।

যা ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানীর দিন ধার্য্য করেছে ।

গত ৬ সেপ্টেম্বর শনিবার মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সাজ্জাদ (২৪) কে পিটিয়ে হত্যার পর ঘটনা ধামাচাপা দিয়ে ছিনতাইকারী হিসেবে অপপ্রচার চালায় ক্রাউন সিমেন্টের মালিক পক্ষ। এমন নির্মম হত্যাকান্ড আবারো ধামাচাপা দিতে পুলিশের মাধ্যমে লাখ লাখ টাকার প্রস্তাব দিয়ে মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সাজ্জাদের বাবা কামাল হোসেনকে ম্যানেজ করে। ক্রাউন সিমেন্টর মালিক পক্ষের কাছ থেকে মোটা অংকের টাকায় ম্যানেজ হয়ে থানায় পুত্র হত্যায় কোন অভিযোগ দায়ের না করে পুলিশ ও ক্রাউন সিমেন্টের লোকজনের পরামর্শ মতে থানা থেকে সটকে পরে কামাল।

মামলায় উল্লেখিত গ্রেফতারকৃত ১১ আসামীকে এজাহারভূক্ত করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে উল্লেখের পর এই মামলা দায়ের করা হয়।

এর পূর্বেই পুলিশ তাদের সেই পুরানো চরিত্রের বহিঃপ্রকা্শ ঘটিয়ে মোটা অংকের টাকায় সকল আসামীদের পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে পাঠিয়ে বিশাল বাণিজ্য করার অভিযোগ জোড়ালোভাবে উত্থাপিত হয় নগরীজুড়ে।

এমন ঘটনা জানাজানি হয়ে গেলে সর্বত্র ব্যাপক সমালোচনার ঝড় উঠে। মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সাজ্জাদ হত্যাকান্ডে তোপের মুখে পরে পুলিশ নিহতের মা সাজেদা আক্তারকে থানায় ডেকে এনে মামলা গ্রহণ করে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের কয়েকজন সদস্য নিহত প্রতিবন্ধী সাজ্জাদের বাবা কামাল হোসেনকে বোঝাতে সক্ষম হন এই বলে, “আপনার ছেলে তো আর ফিরে আসবে না । আর এই মামলা দিয়ে ক্রাউন সিমেন্টের মালিকের সাথে পেরে উঠবেন না। তাদেরকে (আটককৃতদের) জামিন করাইয়া আনবো। এরপর আর বিচার তো পাইবেন ই না। ক্রাউন সিমেন্টের মালিক একটি প্রভাবশালী রাজনীতিক দলের ডোনার। শত কোটি টাকা দিয়ে রাজনীতিক দলের নেতাগো পালে এই ক্রাউন সিমেন্টের মালিক খবির উদ্দিন মোল্লার ছেলে মিজানুর রহমান মোল্লার ওরফে ডানো। তাদের সাথে পারবেন না। আর মামলা করলে যে সুযোগ সুবিধা পাইবেন তাও আর পাইবেন না। যখন আপনার পাগল পোলা ঢিল দিছে তখন তারে আটকাইয়া ক্রাউন সিমেন্টের মালিকগো ফোন দিছে, আর তখন ফোনেই জানাইয়া দিছে মাইরা ফালাও ওই পোলারে। পরে যা হবে দেখমুনে। ক্রাউন সিমেন্টের মালিক পক্ষের লোকজনের হুকুমেই পিটাইয়া মারছে সাজ্জাদরে। মোবাইল ফোন যাচাই করলেই তো সব ধরা পরে। তাইলে এই মালিক কি আর চাইবো মামলা হউক। তাগো হাজার হাজার কোটি টাকা আছে। তাদের সাথে কে উ কি লড়াই করে পারবো ?“      

শনি ও রোববার সারাক্ষণ এমনিভাবে পুলিশের সদস্যরা হত্যাকান্ডে শিকার প্রতিবন্ধী সাজ্জাদের বাবা কামাল হোসেনকে মগজ ধোলাই করার পর কয়েক লাখ টাকা নগদ পেয়ে থানা থেকে পালিয়ে যায় কামাল হোসেন।

এতো নাটকীয়তার পর নিহত প্রতিবন্ধী সাজ্জাদ মা সাজেদা আক্তার সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের পর কান্নারত অবস্থায় বলেন, “আমার ছেলে পাগল, এইডা সবাই জানতো। আমি দূরে থাকলেও খোঁজ নিতাম। আমার এই পাগল ছেলেই আমায় ‘মা’ বলে ডাক দিতো। কিন্তু কাঁচ ভাঙার জন্য ওকে পিটিয়ে মেরে ফেললো ! মানুষ কি এমনে মানুষরে মারতে পারে ? আমি এই পিটিয়ে মারার বিচার চাইতেই থানায় আইছি। আমি টাকা চাই না, আমি বিচার চাই, আমার আর কিছু লাগবে না।”

এবার আজ বুধবার ১০ সেপ্টেম্বর থানা পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করার পর ক্রাউন সিমেন্ট কারখানার ১১ আসামী যাতে রিমান্ডে আনার পর ফের কোন নতুন ঝামেলায় না পরে এবং মালিক পক্ষ যেন মামলায় না জড়ায় সেই লক্ষে আদালতে ব্যাপক দৌড়ঝাপ চালাচ্ছে ক্রাউন সিমেন্টের মালিক খবির উদ্দিন মোল্লার ছেলে মিজানুর রহমান মোল্লার ওরফে ডানোর লোকজন।

এমন ঘটনায় নারায়ণগঞ্জ পুলিশের একটি নির্ভরশীল সূত্র জানায়, “প্রতিবন্ধী সাজ্জাদ হত্যায় কত নাটক যে মঞ্চায়ন হচ্ছে। আরো নাটক মঞ্চায়ণ করতে এবার রিমান্ড নামক নাটক চলবে। প্রথমে সাজ্জাদকে ছিনতাইকারী আখ্যা দিয়ে নাটক মঞ্চায়ন হলো, এরপর ১১ আসামী গ্রেফতারের পর সাজ্জাদের বাবার সাথে থানায় বসে পুত্রের লাশের দরকষাকষি হলো, এরপর পুলিশ আইনের ৫৪ ধারায় নাটক মঞ্চায়িত হলো, পরবর্তীতে তোপের মুখে মামলা গ্রহণ করা হলো নিহতের মাকে থানায় ডেকে এনে। এরপর চলছে রিমান্ডের নাটক। এরপরে নানাভাবে নাটক মঞ্চায়িত হবে ক্রাউন সিমেন্টের মালিক খবির উদ্দিন মোল্লার ছেলে মিজানুর রহমান মোল্লার ওরফে ডানো যাতে হত্যাকান্ডের নির্দেশদাতা হিসেবে আটক না হন সেই লক্ষে দরকসাকষি। প্রতিবন্ধী সাজ্জাদ হত্যাকান্ড এখন একটি ঘৃন্য নাটকের নাম।”

Previous Post

সড়কের পাশের ডোবায় অজ্ঞাত যুবকের মরদেহ, উদ্ধার

Next Post

সোনারগাঁয়ে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃ'ত্যু

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
সোনারগাঁয়ে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃ’ত্যু

সোনারগাঁয়ে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃ'ত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য