• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Thursday, 30 April 2026, 12:44 am
আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Oplus_131072

11
SHARES
36
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি আক্তার দায়িত্ব নেওয়ার পরপরই বিতর্কে জড়িয়েছেন।

মারামারি ও হত্যা চেষ্টা মামলার চার্জশিটভুক্ত আসামি এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, দায়িত্ব গ্রহণের পরপরই এমন পদক্ষেপ নতুন করে নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এর আগে দীর্ঘদিন ধরে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য থাকায় সাধারণ মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত ছিলেন।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সম্প্রতি পিংকি আক্তারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে দায়িত্ব গ্রহণের পর তার সাম্প্রতিক কর্মকাণ্ডে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় পিংকি আক্তারের সঙ্গে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার ২০২৩ সালের হত্যা চেষ্টা মামলার চার্জশিটভুক্ত আসামি হিসেবে পরিচিত রাসেল মেম্বার, আওয়ামী লীগ নেতা আমজাদ মেম্বার এবং সিকান্দার মেম্বারসহ আরও কয়েকজন।

বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে একাধিক আওয়ামী লীগ নেতা দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকলেও এই ঘটনার পর তাদের পুনরায় সক্রিয় হওয়ার ইঙ্গিত মিলছে।

বিশেষ করে ৬নং ওয়ার্ডের মেম্বার রাসেল চৌধুরী ও ৯নং ওয়ার্ডের মেম্বার আমজাদ হোসেনের নাম বেশি আলোচনায় এসেছে। তাদের মধ্যে রাসেল চৌধুরীর বিরুদ্ধে মারামারি ও হত্যা চেষ্টা মামলায় চার্জশিট রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ফতুল্লা এলাকার কয়েকজন বিএনপি নেতা বলেন, পূর্ববর্তী সময়ে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের জন্য এমন দৃশ্য মানসিকভাবে কষ্টদায়ক। তারা অভিযোগ করেন, বিতর্কিত ব্যক্তিদের সম্পৃক্ততা জনমনে অস্বস্তি সৃষ্টি করছে।

অন্যদিকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের একাংশের দাবি, বক্তাবলী এলাকায় একটি গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসনের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছে। তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যারা এসেছিলেন তাদের বিরুদ্ধে মামলা রয়েছে—এ তথ্য তার জানা ছিল না। ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার কথাও জানান তিনি।

অভিযোগের বিষয়ে পিংকি আক্তার বলেন, তার সঙ্গে যারা গিয়েছিলেন তারা সবাই ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ায় তাদের নিয়েই তিনি গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে মামলা বা রাজনৈতিক পরিচয় সম্পর্কে তিনি অবগত ছিলেন না বলেও দাবি করেন।

সামগ্রিক পরিস্থিতিতে বক্তাবলী ইউনিয়নে নতুন নেতৃত্বের শুরুতেই সৃষ্ট এই বিতর্ক স্থানীয় প্রশাসন ও রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি কীভাবে মূল্যায়ন করে এবং ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়।

Previous Post

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

Next Post

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য