• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আজমিরের ঘনিষ্ঠ রেজার সম্পদের দায়িত্বে শাহীন কাদের—ক্ষুব্ধ নেতাকর্মীরা

Monday, 24 November 2025, 6:54 pm
আজমিরের ঘনিষ্ঠ রেজার সম্পদের দায়িত্বে শাহীন কাদের—ক্ষুব্ধ নেতাকর্মীরা

Oplus_131072

8
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

ফতুল্লা প্রতিনিধি  :

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে ও দীর্ঘদিন ধরে আলোচিত–বিতর্কিত আজমির ওসমানের ঘনিষ্ঠ ক্যাডার হোসেন রেজার বিপুল সম্পদ রক্ষায় কাশিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহীন কাদের দায়িত্ব নিয়েছেন—এমন অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনের কয়েকটি নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে।

এ ঘটনায় ফতুল্লার কাশিপুর ও নরসিংপুর এলাকায় তীব্র ক্ষোভ, উত্তেজনা ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অতীতের পটভূমি : ক্ষমতাসীনদের পতনের পর পালিয়ে যান আজমির

সূত্র জানিয়েছে, ৫ আগস্ট স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের সময় ক্ষমতাসীন দলের বহু নেতা–মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন। সে সময় আজমির ওসমানও এলাকা ত্যাগ করেন। তার অনুপস্থিতিতে উত্তেজিত জনতা তার বাসভবনে ব্যাপক ভাঙচুর চালায়।

হোসেন রেজার বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ

নিতাইগঞ্জ এলাকায় বহু বছর ধরে ব্যবসায়ীদের ধরে এনে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে আজমিরের ঘনিষ্ঠ ক্যাডার হোসেন রেজার বিরুদ্ধে। ব্যবসায়ীরা দাবি করেন, আদায়কৃত অর্থের বড় অংশ যেত আজমিরের হাতে।
এভাবেই হোসেন রেজা অল্প সময়ের মধ্যেই বিপুল সম্পদের মালিকানা গড়ে তোলেন।

স্থানীয়দের আরও অভিযোগ—আজমিরের প্রভাব ব্যবহার করে তিনি চর কাশিপুর ও নরসিংপুর এলাকায় জমি দখল, জোরপূর্বক ক্রয়-বিক্রয়সহ নানা অনিয়মে জড়িয়ে পড়েন।

স্থানীয় আওয়ামী লীগ অংশের সহযোগিতা ও শাহীন কাদেরের সঙ্গে সম্পর্ক

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা শাহীন কাদেরের মামা আওলাদ মাদবর ও তার ভাই স্বেচ্ছাসেবক লীগের নেতা মামুন বিভিন্ন সময় হোসেন রেজাকে সহযোগিতা করেছেন।
এই সহযোগিতা থেকেই শাহীন কাদের ও হোসেন রেজার মধ্যে ঘনিষ্ঠতা ও ব্যবসায়িক অংশীদারত্ব তৈরি হয় বলে জানা যায়।

সম্পদের পাওয়ার অব অ্যাটর্নি শাহীন কাদেরের নামে—সূত্র দাবি

একাধিক সূত্রের দাবি, হোসেন রেজার বিপুল সম্পদের একটি বড় অংশের পাওয়ার অব অ্যাটর্নি বর্তমানে নাকি শাহীন কাদেরের নামে হস্তান্তর করা হয়েছে।

এই অভিযোগ ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, যাদের কারণে বিএনপির বহু নেতা–কর্মী নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সম্পদ রক্ষায় দলের একজন দায়িত্বশীল নেতা এগিয়ে যাওয়াটা দলীয় শৃঙ্খলা ও নৈতিকতার পরিপন্থী।

স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ : ‘বিবেক বিসর্জন’

নরসিংদীপুর ও কাশিপুরের অনেক বিএনপি নেতা–কর্মী অভিযোগ করেন—“যারা বিএনপির নেতা–কর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে, আজ তাদের সম্পদ রক্ষা করতে দলের ভেতর থেকেই কেউ দায়িত্ব নিলে তা অত্যন্ত বেদনাদায়ক। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়বে।”

একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন—“প্রাণ থাকলে প্রাণী হওয়া যায়, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না। টাকা–বাণিজ্যের লোভে বিবেক বিসর্জন দিলে তা পুরো সংগঠনের জন্য ক্ষতিকর।”

শাহীন কাদেরের বক্তব্য পাওয়া যায়নি

এ বিষয়ে জানতে শাহীন কাদেরের মোবাইলে বারবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। তার বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনটি পরবর্তীতে হালনাগাদ করা হবে।

Previous Post

ওসমানীয় ‘প্রেসক্রিপশন’: এমপি'র স্বপ্ন মোহাম্মদ আলীর, নেতাকর্মীদের ক্ষোভ

Next Post

পিবিআই তদন্তে : মাসুম হত্যায় জামাই রাজা গ্রেফতার

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
পিবিআই তদন্তে : মাসুম হত্যায় জামাই রাজা গ্রেফতার

পিবিআই তদন্তে : মাসুম হত্যায় জামাই রাজা গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য