• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পিবিআই তদন্তে : মাসুম হত্যায় জামাই রাজা গ্রেফতার

Monday, 24 November 2025, 8:01 pm
পিবিআই তদন্তে : মাসুম হত্যায় জামাই রাজা গ্রেফতার

Oplus_131072

9
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি  :

নারায়ণগঞ্জে ২০২২ সালে সংঘটিত মাসুম হাওলাদার (৩৬) হত্যা মামলার প্রধান আসামি মো. রানা ওরফে সোহেল ওরফে অটো রানা ওরফে জামাই রানা (৩০)–কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ জেলা।

অতিরিক্ত আইজিপি জনাব মোস্তফা কামালের সার্বিক তত্ত্বাবধান এবং পিবিআই নারায়ণগঞ্জ ইউনিট প্রধান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ, বিপিএম–এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লার কায়েমপুর ওয়াপদা পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার পটভূমি

২০২২ সালের ৫ নভেম্বর সন্ধ্যায় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ভিকটিম মাসুম হাওলাদার। পরদিন রাতেও তিনি বাসায় না ফেরায় স্ত্রী শিরিন আক্তার তার ফোনে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু নম্বরটি বন্ধ পাওয়া যায়।

দুইদিন পর, ৭ নভেম্বর সকালে নারায়ণগঞ্জের বন্দর থানার কুশিয়ারি এলাকায় চন্ডীতলা কবরস্থানের পাশে খালের ডোবার মধ্যে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।

অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগে বন্দর থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং ০৫, তারিখ ০৭-১১-২০২২; জি.আর নং ৪৩২; ধারা ৩০২/২০১/৩৪)।

পিবিআইয়ের তদন্ত ও গ্রেফতার

উর্দ্ধতন কর্তৃপক্ষ মামলার তদন্তভার অর্পণ করেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের ওপর।

তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোপন তদন্ত এবং ধারাবাহিক নজরদারির ভিত্তিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিকে শনাক্ত করেন।

পরবর্তীতে সংঙ্গীয় অফিসারদের সহায়তায় প্রধান আসামি মো. রানাকে ফতুল্লা এলাকার ওয়াপদা পুল সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। অদ্য ২৪ নভেম্বর তাকে নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।

পিবিআই জানিয়েছে, মামলার আরও পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Previous Post

আজমিরের ঘনিষ্ঠ রেজার সম্পদের দায়িত্বে শাহীন কাদের—ক্ষুব্ধ নেতাকর্মীরা

Next Post

পুলিশের সিএনজিতে ডাকাতদের হানা : ধস্তাধস্তিতে আহত

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
পুলিশের সিএনজিতে ডাকাতদের হানা : ধস্তাধস্তিতে আহত

পুলিশের সিএনজিতে ডাকাতদের হানা : ধস্তাধস্তিতে আহত

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য