• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

“উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ, ব্যর্থ নিরাপত্তা ব্যবস্থার নগ্ন চিত্র”

Wednesday, 17 December 2025, 8:57 pm
“উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ, ব্যর্থ নিরাপত্তা ব্যবস্থার নগ্ন চিত্র”

Oplus_131072

5
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়ি প্রকাশ্য সড়কে অবরুদ্ধ হওয়ার ঘটনা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের কার্যকর নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে গুরুতর প্রশ্ন তুলেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিকেএমইএ ভবনের সামনে ছাত্রশক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, এনজিবি ও ‘ওয়ারিয়র্স অফ জুলাই’-এর নেতাকর্মীরা সড়ক অবরোধ করে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে দেন। প্রায় আধাঘণ্টা ধরে একজন দায়িত্বশীল রাষ্ট্রীয় উপদেষ্টা এভাবে অবরুদ্ধ থাকা কেবল একটি রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং এটি সরকারের কর্তৃত্ব ও প্রশাসনিক সক্ষমতার দুর্বলতার নগ্ন বহিঃপ্রকাশ।

ঘটনাস্থলে আন্দোলনকারীরা শরিফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার মূল আসামি গ্রেফতারসহ সাত দফা দাবি উত্থাপন করেন। পরে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা সরে যান।

জানা গেছে, বিকেএমইএ’র পক্ষ থেকে জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪-এর জন্য ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখান থেকেই ফেরার পথে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

বিশেষজ্ঞদের মতে, যেখানে পুলিশের গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাই নিরাপত্তাহীনতায় পড়েন, সেখানে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত হওয়ার সুযোগ কতটা রয়েছে—তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হওয়াই স্বাভাবিক। রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টার চলাচল যদি প্রকাশ্যে এভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও গোয়েন্দা তৎপরতার কার্যকারিতা নিয়েও প্রশ্ন ওঠে।

আন্দোলনকারীদের দাবির মধ্যে ছিল লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, ওসমান পরিবারের অপরাধীদের গ্রেফতার, সীমান্তে হত্যা বন্ধ, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা এবং তথাকথিত পুনর্বাসন ও তদবির বাণিজ্য বন্ধ। এসব দাবি অনেকাংশেই রাষ্ট্রীয় ন্যায়বিচার ও আইনের শাসনের সঙ্গে সংশ্লিষ্ট হলেও, তা আদায়ের পদ্ধতি নিয়ে সমালোচনা এড়ানো যায় না। রাজনৈতিক বা সামাজিক দাবির নামে একজন উপদেষ্টাকে অবরুদ্ধ করা কোনোভাবেই গণতান্ত্রিক সংস্কৃতি বা আইনের কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ওসমান হাদী বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি আন্দোলনকারীদের দাবিগুলোকে ‘যৌক্তিক’ উল্লেখ করে বাস্তবায়নের আশ্বাস দেন। তবে বিশ্লেষকদের মতে, আশ্বাসের ভাষা নয়—এ মুহূর্তে প্রয়োজন দৃশ্যমান পদক্ষেপ ও জবাবদিহিমূলক প্রশাসনিক উদ্যোগ।

এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে, রাষ্ট্রের ভেতরে জমে থাকা ক্ষোভ, অবিশ্বাস ও বিচারহীনতার সংস্কৃতি এখন আর উপেক্ষা করার সুযোগ নেই। সরকার যদি সত্যিই আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে চায়, তবে তা করতে হবে শক্ত হাতে, কিন্তু আইনের ভেতর থেকেই। অন্যথায়, একের পর এক এমন ঘটনা রাষ্ট্রের কর্তৃত্বকে আরও প্রশ্নবিদ্ধ করবে—যার দায় শেষ পর্যন্ত সরকারকেই বহন করতে হবে।

Previous Post

ছিনতাইয়ের নৃশংসতা : ফতুল্লায় ইউসুফ হত্যাকাণ্ডের নেপথ্যে কী

Next Post

নারায়ণগঞ্জের মাসুদ নির্বাচন না করার সিদ্ধান্ত তার ব্যক্তিগত : স্বরাষ্ট্র উপদেষ্টা

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

Next Post
নারায়ণগঞ্জের মাসুদ নির্বাচন না করার সিদ্ধান্ত তার ব্যক্তিগত : স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জের মাসুদ নির্বাচন না করার সিদ্ধান্ত তার ব্যক্তিগত : স্বরাষ্ট্র উপদেষ্টা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য