• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

গিরগিটির রাজনীতি : মাসুদুজ্জামানের আসল খেলা কী ?

মাসুদুজ্জামান কি নির্বাচন চান, নাকি ক্ষমতার নতুন দরজার সন্ধানে ?

Friday, 19 December 2025, 8:29 pm
গিরগিটির রাজনীতি : মাসুদুজ্জামানের আসল খেলা কী ?

Oplus_131072

13
SHARES
43
VIEWS
Share on FacebookShare on Twitter

মাসুদুজ্জামান ওরফে মডেল মাসুদ নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলায় দেশের শীর্ষ পর্যায়ে তোলপাড়ের সৃষ্টি হয়। বিএনপি’র পক্ষ থেকেও বিব্রতকর পরিস্থিতির মুখে পরেন। খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জে এসে মাসুদুজ্জামান এর এমন নিরাপত্তাজনিত প্রশ্নে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পরেন।

এতকিছুর পর তিনি আবার গিরগিরির মতো রং পাল্টে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন !

মহানগর প্রতিনিধি :

“এ তো দেখছি গিরগিটির মতো রং পাল্টাচ্ছেন”— নারায়ণগঞ্জ শহরের বোস কেবিনের এক আড্ডায় প্রবীণদের এই মন্তব্য এখন আর শুধু কফি-চায়ের টেবিলেই সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে পুরো রাজনৈতিক অঙ্গনে। আলোচনার কেন্দ্রে মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান ওরফে ‘মডেল মাসুদ’। প্রশ্ন একটাই— তিনি আসলে কী চান? নির্বাচন, না কি ক্ষমতার পালাবদলে নিজের অবস্থান টিকিয়ে রাখার আরেকটি কৌশল ?

স্থিরতা নেই, বিতর্কই পরিচয় ?

প্রবীণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাসুদুজ্জামান কখনোই স্থির রাজনৈতিক অবস্থানের মানুষ নন। পারিবারিক ও সামাজিক অবস্থান যেমন এলাকাবাসীর অজানা নয়, তেমনি ব্যবসায়িকভাবে সফল হলেও রাজনীতিতে পা রাখার পর থেকেই তিনি একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন।

আওয়ামী লীগ আমল ও ‘অদৃশ্য আঁতাত’

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ ব্যবসায়িক অংশীদার হিসেবে সিটিজেন ব্যাংকের মালিকানা ও হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। একই সময়ে নারায়ণগঞ্জে প্রভাবশালী ব্যবসা টিকিয়ে রাখতে ওসমান পরিবারের সেলিম ওসমান এবং শামীম ওসমানের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগও উঠে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে সে সময়কার অসংখ্য ছবি আজও সাক্ষ্য দেয় সেই ঘনিষ্ঠতার।

৫ আগস্টের পর প্রথম রং বদল

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পরপরই দৃশ্যমান হয় মাসুদের প্রথম বড় রাজনৈতিক রং পরিবর্তন। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের চেয়ার দখল করে তিনি নিজেকে নতুন বাস্তবতায় মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। এখানেই শেষ নয়— বিতর্কিত চরিত্র ও ওসমান পরিবারের নির্ভরযোগ্য দালাল হিসেবে পরিচিত মোহাম্মদ হাতেমকে সঙ্গে নিয়ে বিকেএমইএ ও চেম্বার অব কমার্স দখলের লক্ষ্যে ‘চাঁদাবাজির নাটক’ মঞ্চায়নের অভিযোগ ওঠে।

পরবর্তীতে চাঁদা ফেরত দেওয়ার হুমকি, নাম প্রকাশ না করে সাংবাদিক সম্মেলন, আবার অজ্ঞাত কারণে সেই চাঁদার টাকা ফেরত— সব মিলিয়ে ঘটনাগুলো অনেকের কাছেই সাজানো নাটক বলেই মনে হয়েছে।

বিএনপি অধ্যায় : বিতর্কের নতুন অধ্যায়

এরপর হঠাৎ করেই ঘোষণা— তিনি বিএনপির টিকিটে নির্বাচন করবেন। কিন্তু এখানেই শুরু হয় আরেক ঝড়। বিএনপি নেতা শাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপু প্রকাশ্যে তিরস্কার করে বলেন, “মাসুদ বিএনপির কেউ না, উড়ে এসে জুড়ে বসেছেন।”

এমনকি প্রকাশ্য চ্যালেঞ্জ ছোড়া হয়— মাসুদের সঙ্গে কোনো বিএনপি নেতার ঘনিষ্ঠ ছবি দেখাতে পারলে মেনে নেওয়া হবে তিনি বিএনপির রাজনীতি করতেন। বিপরীতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ আমলের প্রভাবশালী মন্ত্রী ও ওসমান পরিবারের সঙ্গে মাসুদের ঘনিষ্ঠ মুহূর্তের অসংখ্য ছবি।

মনোনয়ন, প্রত্যাহার, আবার ঘোষণা

সব বিতর্কের মধ্যেই কৌশলী তৎপরতায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের ‘ম্যানেজ’ করে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন নিশ্চিত করেন বলে অভিযোগ ওঠে। এতে বিএনপির ভেতরেই ক্ষোভ বিস্ফোরিত হয়— কেউ কেউ আপস করলেও অনেক নেতা প্রকাশ্যে ও নীরবে তার বিরোধিতা অব্যাহত রাখেন।

এরপর নাটকীয় মোড়— নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার ও নির্বাচন না করার ঘোষণা। কিন্তু নাটক এখানেই থামেনি। মাত্র কয়েক দিনের ব্যবধানে, শুক্রবার ১৯ ডিসেম্বর, মডেল গার্মেন্টসের সামনে আবারও নেতাকর্মীদের উপস্থিতিতে ঘোষণা— তিনি নির্বাচন করবেন।

শেষ প্রশ্ন: আসলে কী চান মাসুদ ?

এক বছরে একাধিকবার অবস্থান বদল, একেক সময় একেক ঘোষণা, ক্ষমতার পালাবদলে দ্রুত রং পরিবর্তন— এসব দেখে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে, মাসুদুজ্জামান কি আদৌ নির্বাচন করতে চান, নাকি তিনি রাজনীতিকে ব্যবহার করছেন নিজের ব্যবসা ও প্রভাব টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে?

রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়, “এটা যদি রাজনীতি হয়, তবে তা আদর্শের নয়— সুযোগের রাজনীতি।” আর সেই সুযোগের রাজনীতির গিরগিটি রূপ এখন নারায়ণগঞ্জবাসীর সামনে নগ্ন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।

Previous Post

সিদ্ধিরগঞ্জে ধরা মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী, এবারো প্রশ্নে নারায়ণগঞ্জ

Next Post

পরকীয়া থেকে খুন : আড়াইহাজারে প্রবাসী আব্রাহামের নৃশংস মৃত্যু

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
পরকীয়া থেকে খুন : আড়াইহাজারে প্রবাসী আব্রাহামের নৃশংস মৃত্যু

পরকীয়া থেকে খুন : আড়াইহাজারে প্রবাসী আব্রাহামের নৃশংস মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য