• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সোহাগ গ্রেপ্তার, ব্যর্থ পুলিশের মুখোশ উন্মোচন

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসের শিকড় কোথায় ? সোহাগ গ্রেপ্তারে পুলিশের ব্যর্থতা ও নৈতিক প্রশ্ন

Tuesday, 13 January 2026, 7:17 pm
সোহাগ গ্রেপ্তার, ব্যর্থ পুলিশের মুখোশ উন্মোচন

Oplus_131072

10
SHARES
32
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টিকারী কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ সোহাগ অবশেষে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হলেও, এ গ্রেপ্তার স্বস্তির চেয়ে বেশি প্রশ্নই জন্ম দিয়েছে।

সবচেয়ে বড় প্রশ্ন—এতদিন সে কার ছত্রছায়ায় ছিল এবং কীভাবে পুলিশের চোখের সামনেই অস্ত্র ও মাদক সাম্রাজ্য গড়ে তুললো ?

সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় পরিচালিত অভিযানে সোহাগ (৩৪) ও তার দুই সহযোগী আব্দুল জলিল (২৫) এবং মোঃ পারভেজ (২৪) গ্রেপ্তার হয়। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তবে স্থানীয়দের মতে, এই গ্রেপ্তার পুলিশের সাফল্যের চেয়ে বরং দীর্ঘদিনের ব্যর্থতা ও দায়িত্বহীনতারই প্রমাণ।

প্রকাশ্য অপরাধ, নীরব পুলিশ

গত ৬ মার্চ ২০২৫ তারিখে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও প্রায় দশ মাস ধরে সোহাগ ছিল ধরাছোঁয়ার বাইরে। প্রশ্ন উঠেছে—ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও কেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি ? কেন তাকে আত্মগোপনে যাওয়ার সুযোগ দেওয়া হলো ?

স্থানীয়দের অভিযোগ, এই সময়কালে পুলিশের বিদায়ী ও বর্তমান কয়েকজন কর্মকর্তা “ম্যানেজ” হয়ে সোহাগের মাদক ও চাঁদাবাজির সাম্রাজ্য নির্বিঘ্নে চলতে দেন। থানা এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে নিয়মিত মাসোয়ারা আদায়ের অভিযোগও উঠেছে পুলিশের একাংশের বিরুদ্ধে। অস্ত্রধারী সোহাগ ছিল সেই অবৈধ ব্যবস্থাপনার অন্যতম ‘কার্যকর হাতিয়ার’।

নৈতিকতা কোথায় ?

সিদ্ধিরগঞ্জের সচেতন নাগরিকরা বলছেন, পুলিশ প্রশাসনের নৈতিক বিচ্যুতি ও অভ্যন্তরীণ দুর্নীতিই এমন অপরাধীদের শক্তি জোগায়। থানা পুলিশ ও প্রভাবশালী একটি চক্রের মদদ ছাড়া প্রকাশ্যে অস্ত্র ব্যবহার ও দীর্ঘদিন মাদক ব্যবসা চালানো কোনোভাবেই সম্ভব নয়।

এই প্রেক্ষাপটে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে গভীর অনাস্থা তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, শুধু মাঠপর্যায়ের অপরাধী গ্রেপ্তার করে দায় সারা হলে চলবে না—বরং পুলিশের ভেতরে থাকা অপরাধের পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনতে হবে।

স্বচ্ছ তদন্তের দাবি

সচেতন মহলের জোর দাবি, সোহাগের মোবাইল ফোনের কললিস্ট, মেসেজিং অ্যাপ ও আর্থিক লেনদেন (মোবাইল ব্যাংকিং) আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করতে হবে। এতে তার শেল্টারদাতা, পৃষ্ঠপোষক ও মূল হোতারা সহজেই চিহ্নিত হবে।
অনেকেই মনে করছেন, এই তদন্ত থানা পুলিশকে বাদ দিয়ে কোনো নিরপেক্ষ ও বিশেষায়িত তদন্ত সংস্থার মাধ্যমে পরিচালনা করা জরুরি। কারণ, অভিযুক্ত কাঠামোর মধ্যেই তদন্ত হলে সত্য বেরিয়ে আসার সম্ভাবনা ক্ষীণ।

শেষ কথা

সিদ্ধিরগঞ্জবাসীর ভাষায়, “একজন সোহাগ ধরা পড়লে আরেকজন তৈরি হবে—যদি না নেপথ্যের রাঘববোয়ালদের ধরা হয়।” পুলিশের ব্যর্থতা ও নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের কঠোর জবাবদিহিতা নিশ্চিত না করলে নারায়ণগঞ্জ থেকে সন্ত্রাস ও মাদকের শিকড় উপড়ে ফেলা সম্ভব নয়।

এই গ্রেপ্তার যদি সত্যিকারের পরিবর্তনের সূচনা হয়, তবে তা প্রমাণ করতে হবে স্বচ্ছ তদন্ত, দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা এবং শেল্টারদাতাদের দ্রুত আইনের আওতায় আনার মাধ্যমে। না হলে এটি আর দশটা “নাটকীয় গ্রেপ্তার”-এর মতোই ইতিহাসে হারিয়ে যাবে।

Previous Post

কারাবন্দি আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরের মৃত্যু

Next Post

তারেক রহমানের সিলেট সফর ঘিরে নারায়ণগঞ্জ বিএনপিতে প্রস্তুতির জোয়ার

Related Posts

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত
Lead 4

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত

আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড়
Lead 1

আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড়

Next Post
তারেক রহমানের সিলেট সফর ঘিরে নারায়ণগঞ্জ বিএনপিতে প্রস্তুতির জোয়ার

তারেক রহমানের সিলেট সফর ঘিরে নারায়ণগঞ্জ বিএনপিতে প্রস্তুতির জোয়ার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
  • তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে ! 26 Feb, 2026
  • দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য