• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘হ্যা’ জিতলে ‘বিসমিল্লাহ’ পরাজিত হবে ! – তোলপাড় সর্বত্র

ধর্ম ও ‘না’ ভোটের বক্তব্য ঘিরে নারায়ণগঞ্জে তীব্র সমালোচনা

Tuesday, 13 January 2026, 10:22 pm
‘হ্যা’ জিতলে ‘বিসমিল্লাহ’ পরাজিত হবে ! – তোলপাড় সর্বত্র

Oplus_131072

5
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি  :

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমানের বক্তব্য ঘিরে নারায়ণগঞ্জে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহল থেকে ধর্ম, সংবিধান ও গণভোটের বিষয়টি এক করে উপস্থাপনের অভিযোগ তোলা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জুয়েল আরমান বলেন, গণভোটে ‘না’ ভোট জয়ী হলে সংবিধানে ‘বিসমিল্লাহ ও আল্লাহর নাম’ বিজয়ী হবে।

অন্যদিকে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে সংবিধানে ‘বিসমিল্লাহ ও আল্লাহর নামে শুরু করলাম’—এ অংশ পরাজিত হবে। এ বক্তব্যের মাধ্যমে তিনি উপস্থিত ভোটারদের ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “খেজুর গাছ প্রতীকে ভোট দিলে ধানের শীষ ভোট পাবে।”

এ সময় তিনি ফতুল্লা চার আসনের ভোটারদের উদ্দেশে খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর নাম উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী। অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্য করেছেন, গণভোটের ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের বিষয়টি ধর্মীয় আবেগের সঙ্গে যুক্ত করে উপস্থাপন করা বিভ্রান্তিকর।

কেউ কেউ বলেন, একজন রাজনৈতিক নেতার কাছ থেকে গণভোটের প্রক্রিয়া ও বিষয়বস্তুর বিষয়ে আরও দায়িত্বশীল ও স্পষ্ট বক্তব্য প্রত্যাশিত।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, ধর্মীয় অনুভূতির প্রসঙ্গ টেনে গণভোটের ভোটের আহ্বান জানানো নতুন করে বিতর্ক তৈরি করেছে।

তাদের মতে, গণভোট একটি সাংবিধানিক ও রাজনৈতিক প্রক্রিয়া, সেখানে ধর্মীয় ব্যাখ্যা জুড়ে দিলে সাধারণ ভোটারদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।

ধর্ম ও ‘না’ ভোটের এই বক্তব্যকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

Previous Post

তারেক রহমানের সিলেট সফর ঘিরে নারায়ণগঞ্জ বিএনপিতে প্রস্তুতির জোয়ার

Next Post

আদালতে বিচার চাইতে এসে ট্রাকচাপায় নিহত বৃদ্ধ, রূপগঞ্জে শোকের ছায়া

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

Next Post
আদালতে বিচার চাইতে এসে ট্রাকচাপায় নিহত বৃদ্ধ, রূপগঞ্জে শোকের ছায়া

আদালতে বিচার চাইতে এসে ট্রাকচাপায় নিহত বৃদ্ধ, রূপগঞ্জে শোকের ছায়া

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য