• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক, গণধোলাইয়ে আহত

Friday, 16 January 2026, 11:48 pm
ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক, গণধোলাইয়ে আহত

Oplus_131072

8
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

সোনারগাঁ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাবো ব্রীজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সাতজন ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় স্থানীয়দের গণধোলাইয়ে তারা আহত হন।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টহল দল সড়কের পাশে একটি জঙ্গলে সন্দেহজনকভাবে অবস্থানরত ১০-১২ জনের একটি ডাকাত দলের উপস্থিতি টের পায়।

পুলিশ টর্চলাইট জ্বালালে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে স্থানীয়দের সহায়তায় সাতজনকে আটক করা হয়।

আটক ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছোরা, চাপাতি, লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটকের পর বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের গণধোলাই দেয়। পরে আহত অবস্থায় পুলিশ পাহারায় তাদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় বিশ্বাস (২০), সাগর (২৩), শিপন (১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল থেকে গোলাকান্দাইল এলাকা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় সন্ধ্যার পর থেকেই ডাকাতদের তৎপরতা বেড়ে যায়।

বিশেষ করে যাত্রীবাহী বাস, ব্যবসায়ীদের গাড়ি এবং বিদেশফেরত যাত্রীদের বহনকারী যানবাহনকে টার্গেট করে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নেয় ডাকাতরা। এতে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ও প্রবাসীরা চরম আতঙ্কে রয়েছেন।

এ ঘটনায় ডাকাতদের গাড়িতে তুলতে গেলে উত্তেজিত কিছু লোক পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ আটক ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেয়।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবদুল হক জানান, “দেশীয় অস্ত্রসহ সাতজন ডাকাতকে আটক করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দিয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, “এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে আটক করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।”

স্থানীয়দের দাবি, এশিয়ান হাইওয়ে সড়কে স্থায়ী পুলিশ চেকপোস্ট ও নিয়মিত টহল জোরদার করা না হলে এ ধরনের অপরাধ আরও বাড়বে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Previous Post

যৌথ বাহিনীর অভিযানে দেড় কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৩

Next Post

একদিনে ৩ খুন, গণপিটুনি ও ডাকাত আতঙ্ক : আইনশৃঙ্খলার চরম অবনতি

Related Posts

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

Next Post
একদিনে ৩ খুন, গণপিটুনি ও ডাকাত আতঙ্ক : আইনশৃঙ্খলার চরম অবনতি

একদিনে ৩ খুন, গণপিটুনি ও ডাকাত আতঙ্ক : আইনশৃঙ্খলার চরম অবনতি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য