• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

Monday, 2 March 2026, 4:41 pm
ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

Oplus_131072

90
SHARES
291
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার  :

নারায়ণগঞ্জ ও ফরিদপুরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা গুরুতর অনৈতিক ও অপরাধমূলক অভিযোগ।

দীর্ঘদিন ধরে ধর্মান্তরের প্রলোভন দেখিয়ে বিয়ের আশ্বাস দিয়ে এক নারীর সঙ্গে প্রতারণা ও পরকীয়ায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার মিলন দাসের বিরুদ্ধে।

ঘটনাটি শুধু ব্যক্তিগত অনৈতিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়—এটি পুরো পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে।

অভিযোগ অনুযায়ী, ১ মার্চ (রোববার) দিবাগত রাত একটার দিকে ফরিদপুরের ভাঙ্গা থানার মানসুরাবাদ এলাকায় স্থানীয় জনতা মিলন দাসকে হাতেনাতে আটক করে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে পুলিশের হাতে তুলে দেয়।

অথচ বিস্ময়করভাবে, অভিযোগের গুরুত্ব বিবেচনা না করেই রহস্যজনকভাবে তাকে “উদ্ধার” করে থানায় নেওয়া হয় এবং রাতভর চলে দর-কষাকষি ও তদবিরের নাটক।

ভুক্তভোগী নারী (ছদ্মনাম : আলমা খাতুন) রাতভর থানায় অবস্থান করে বিচার দাবি করলেও তার আর্তনাদ যেন আমলাতান্ত্রিক দেয়ালে আটকে গেছে।

অভিযোগ উঠেছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে মিলন দাস নিজেকে রক্ষার জন্য নানা মহলে তদবির চালান—যা আইন ও নৈতিকতার চরম লঙ্ঘন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানিয়েছেন, নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়েরের শর্তে মিলন দাসকে ছেড়ে দেওয়া হয়েছে।

এই বক্তব্যই জনমনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে—একজন অভিযুক্ত পুলিশ কর্মকর্তার ক্ষেত্রে কেন তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হলো না? কেন তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার করা হলো না ?

জেলা পুলিশের ভেতরেও এই ঘটনাকে ঘিরে তীব্র গুঞ্জন চলছে। একাধিক সূত্র দাবি করেছে, মিলন দাস দীর্ঘদিন ধরে ওসির “ক্যাশিয়ারি”সহ নানা অনিয়মের সঙ্গে জড়িত, যা তাকে এখনো বহাল তবিয়তে থাকার সুযোগ করে দিয়েছে।

যদি এই অভিযোগ সত্য হয়, তবে এটি কেবল ব্যক্তিগত অপরাধ নয়—বরং পুরো ব্যবস্থার ভেতরে প্রোথিত দুর্নীতির নগ্ন বহিঃপ্রকাশ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ হাছিনুজ্জামান জানান, তিনি বিষয়টি অবগত নন এবং খোঁজ নিয়ে দেখবেন।

কিন্তু প্রশ্ন উঠছে—এত বড় একটি ঘটনা কীভাবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার নজর এড়ায় ?

একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যদি নিজেই প্রতারণা, অনৈতিক সম্পর্ক এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত হন, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? এই ঘটনা প্রমাণ করে—আইনের রক্ষক যদি ভক্ষক হয়ে ওঠে, তবে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এখন সময় এসেছে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার।

নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে দোষীকে কঠোর শাস্তির আওতায় না আনলে—এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরও বাড়বে, আর জনগণের আস্থা আরও তলানিতে গিয়ে ঠেকবে।

Previous Post

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

Next Post

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য