• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লায় বিস্ফোরণ : দগ্ধ বাবা আব্দুল কাদেরের মৃত্যু, শংকায় ৩ পুত্র

Friday, 15 May 2026, 8:29 pm
ফতুল্লায় বিস্ফোরণ : দগ্ধ বাবা আব্দুল কাদেরের মৃত্যু, শংকায় ৩ পুত্র

Oplus_131072

7
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ আব্দুল কাদের (৫০) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৫ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল।

এর আগে গত সোমবার সকালে ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন কুতুবপুর লাকিবাজার এলাকার একটি ভাড়া বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বাড়িটি স্থানীয় বাসিন্দা শওকত মিয়ার বলে জানা গেছে। বিস্ফোরণের সময় ঘরের ভেতরে অবস্থান করছিলেন আব্দুল কাদের ও তার তিন ছেলে—মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)। তারা সবাই দগ্ধ হন।

প্রতিবেশী মুদি দোকানি মো. ফারুক জানান, ঘটনার সময় কাদেরের স্ত্রী মাহিনুর ঘরের বাইরে থাকায় তিনি প্রাণে রক্ষা পান।

বর্তমানে দগ্ধ তিন সন্তান একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

রাকিবের শরীরের ২৫ শতাংশসহ শ্বাসনালী পুড়ে গেছে, সাকিবের ১৭ শতাংশ এবং মেহেদীর ১৮ শতাংশ দগ্ধ হয়েছে; তাদের শ্বাসনালীতেও গুরুতর ক্ষতি হয়েছে।

নিহত আব্দুল কাদেরের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায়। তিনি স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।

এ বিষয়ে শিবু মার্কেট ফায়ার স্টেশনের কর্মকর্তা অপূর্ব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরের ভেতরে জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ফলে বাসার দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হলেও আগুন ব্যাপকভাবে ছড়ায়নি। তবে এর মধ্যেই ঘরে থাকা চারজন গুরুতর দগ্ধ হন।

সতর্কতার অভাবই ঝুঁকি বাড়াচ্ছে

বিশেষজ্ঞরা বলছেন, আবাসিক এলাকায় গ্যাস লিকেজ শনাক্ত ও প্রতিরোধে সচেতনতার অভাব এবং নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। নিয়মিত গ্যাসলাইন পরীক্ষা, চুলা ব্যবহারে সতর্কতা এবং গ্যাসের গন্ধ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে গ্যাস নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

Previous Post

ছোট ভাইকে কুপিয়ে হত্যা করে বড় ভাই পলাতক

Next Post

সরকারি অফিস দখলে বিএনপি : প্রশাসন এখন দলীয় ঘাঁটি

Related Posts

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

Next Post
সরকারি অফিস দখলে বিএনপি : প্রশাসন এখন দলীয় ঘাঁটি

সরকারি অফিস দখলে বিএনপি : প্রশাসন এখন দলীয় ঘাঁটি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য