• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লার ওসি মাহবুবের কারিশমা : ধর্ষণ মামলা সাড়ে ৪ লাখে রফাদফা !

Monday, 1 June 2026, 4:10 pm
ফতুল্লার ওসি মাহবুবের কারিশমা : ধর্ষণ মামলা সাড়ে ৪ লাখে রফাদফা !

Oplus_131072

76
SHARES
245
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি  :

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ যেন থামছেই না।

দায়িত্ব পালনকালে ন্যায়ের পরিবর্তে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছেন—এমন অভিযোগ এখন সর্বত্র।

নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ওসি থাকাকালীন সময়েই তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামিদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ‘ম্যানেজ’ করে ছাড় দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে এলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

অভিযোগ রয়েছে, সেই সময় তিনি নিজেকে কখনো পুলিশ সুপারের ‘ক্যাশিয়ার’ পরিচয় দিয়ে নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। একই সাথে কুমিল্লার একজন এমপির নাম ব্যবহার করে পুলিশ বিভাগে দাপট দেখিয়ে চালিয়ে যাচ্ছেন অপকর্ম।

পরবর্তীতে ফতুল্লা থানায় বদলি হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। বরং আগের ধারাবাহিকতায় আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি।

বিভিন্ন অনিয়ম ও অপকর্মের সংবাদ প্রকাশিত হওয়ার পরও থেমে না গিয়ে উল্টো সাংবাদিকদের হুমকি, মামলা দেওয়ার ভয় দেখিয়ে নিজের অবস্থান আরও শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

সর্বশেষ ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে—ধর্ষণ মামলায় সালাউদ্দিন নামের এক আসামিকে গ্রেফতারের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনা।

জানা গেছে, বিতর্কিত ইট ও বালু ব্যবসায়ী সালাউদ্দিন নামে ওই আসামিকে ফতুল্লার মাসদাইর কবরস্থান এলাকা থেকে আটক করে প্রায় ১০ ঘণ্টা থানার হাজতে রাখা হয়। এরপর রাতের আঁধারে প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকার লেনদেনের মাধ্যমে তাকে মুক্তি দেওয়া হয় বলে অভিযোগ।

আরও বিস্ময়কর বিষয় হলো—হাজত থেকে ছাড়া পেয়ে নিজেই এ ঘটনার ইঙ্গিত দিয়ে সালাউদ্দিন বলেন, “মান-সম্মান যা যাওয়ার গেছে ভাই, টাকাও গেছে… আমি এখন মুক্তি পেয়েছি, আমি ষড়যন্ত্রের শিকার। আল্লাহ এর বিচার করবে। ”

তার এই বক্তব্য ঘটনাটিকে আরও রহস্যজনক ও প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

অভিযোগ রয়েছে, আকলিমা (ছদ্মনাম) নামের এক নারীকে নেশাগ্রস্ত অবস্থায় জোরপূর্বক ধর্ষণ করে পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার নির্যাতন চালায় এই সালাউদ্দিন। ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে তাকে আটক করা হলেও শেষ পর্যন্ত অর্থের বিনিময়ে ‘মীমাংসা’ দেখিয়ে ছেড়ে দেওয়া হয়—যা আইনের সরাসরি লঙ্ঘন।

ঘটনার বিষয়ে ওসি মাহবুবুল আলম সাংবাদিকদের কাছে সম্পূর্ণ অস্বীকার করলেও ফতুল্লা থানার ইন্সপেক্টর (অপারেশন) স্বীকার করেছেন যে, “মীমাংসা হওয়ায় আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে।”

এই বক্তব্যই পুরো ঘটনার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।

অন্যদিকে, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল নেহেদী স্পষ্টভাবে জানিয়েছেন, ধর্ষণ মামলা কোনোভাবেই থানায় মীমাংসার সুযোগ নেই। এমন ঘটনা সত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একজন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের ভয়াবহ অভিযোগ শুধু পুলিশের ভাবমূর্তিকেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং সাধারণ মানুষের ন্যায়বিচারের প্রতি আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। আইন রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিরাই যদি আইনের অপব্যবহার করেন, তাহলে বিচার কোথায় মিলবে—এই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে।

এমন পরিস্থিতিতে দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সচেতন মহল।

অন্যথায় এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Previous Post

আসামি হয়েও বিচারক ! 'ঘি জাকির' ঘিরে তোলপাড়

Next Post

ধাওয়া–পাল্টা ধাওয়ায় পণ্ড যুবলীগের কর্মসূচি

Related Posts

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

Next Post
ধাওয়া–পাল্টা ধাওয়ায় পণ্ড যুবলীগের কর্মসূচি

ধাওয়া–পাল্টা ধাওয়ায় পণ্ড যুবলীগের কর্মসূচি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য