• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

দূর্ণীতি চাপা দিতেই ওএসডি করা আমিনুলের প্রাইজ পোস্টিং !

Monday, 17 August 2020, 6:50 pm
দূর্ণীতি চাপা দিতেই ওএসডি করা আমিনুলের প্রাইজ পোস্টিং !
13
SHARES
41
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের স্বাস্থ্যখাতের সকল দূর্ণীতি – অপকর্মের তথ্য প্রমাণ প্রকাশ হয়ে যেতে পারে এমন আশংকায় ওএসডি হওয়া আমিনুর হাসানকে দ্রুত সময়ের মধ্যে পদায়ন করায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে । রাজধানী ছাড়াও নারায়ণগঞ্জের স্বাস্থ্য বিভাগের সর্বত্র এমন সমালোচনায় অনেকেই বলেছেন,  ” স্বাস্থ্য বিভাগ ছাড়াও সরকারী প্রায় সকল দপ্তরে এমন দূর্ণীতিবাজদের  মুখ বন্ধ রাখতেই প্রাইজ পোস্টিং দিয়ে সন্তুষ্ট রাখা হয় ।”       

রিজেন্ট কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আমিনুল হাসানকে পদ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল গত ২১ জুলাই।

২৬ দিন না পেরোতেই তাঁকে ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

গতকাল রোববার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তিন দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

লাইসেন্সবিহীন রিজেন্ট হাসপাতালের অপকর্ম প্রকাশিত হওয়ার পর প্রশ্ন উঠেছিল, করোনা চিকিৎসার মতো স্পর্শকাতর দায়িত্ব এই প্রতিষ্ঠানকে কীভাবে দেওয়া হলো। এর দায় কার। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে একটি ব্যাখ্যা দিয়ে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের এই ব্যাখ্যায় ক্ষুব্ধ হয়েছে মন্ত্রণালয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে  সে সময় বলেছিলেন, তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আমিনুল হাসান মহা পরিচালককে এই নথি (ফাইল নোট) দিয়েছেন। তিনি এই হাসপাতালের চুক্তির বিষয়টি দেখভাল করেছেন। মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন। আমিনুল সে সময় জানান, সাবেক স্বাস্থ্যসচিব আসাদুল ইসলামের মৌখিক নির্দেশে রিজেন্টের সঙ্গে চুক্তি হয়েছে। তবে সাবেক স্বাস্থ্যসচিব আসাদুল ইসলাম দাবি করেন, এসব কথা ভিত্তিহীন।

এখন প্রশ্ন হলো, তাহলে রিজেন্ট কেলেঙ্কারির জন্য কে দায়ী ? সাবেক স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (হাসপাতাল), এই দুজনই তো বহাল তবিয়তে আছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সাংবাদিকদের  জানান, স্বাস্থ্যমন্ত্রীই আমিনুল হাসানকে পদায়নের নির্দেশ দিয়েছেন। অথচ গত ২১ মার্চ রিজেন্ট হাসপাতালের চুক্তিবিষয়ক চিঠিতে এই কর্মকর্তাই লিখেছিলেন, ‘সচিব স্যারের নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়।’ যার কোনো সত্যতা এখনো মেলেনি।

রিজেন্ট কেলেঙ্কারির পর স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার কর্মকাণ্ড নিয়েও নানা সমালোচনা চলছে। এর আগে বিতর্কের মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ পদত্যাগ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনার অভিযোগ সব সময় ছিল। করোনা মহামারির সময় এসব অভিযোগ আরও বড় আকারে দেখা দেয়। স্পষ্ট হয়ে ওঠে মন্ত্রণালয় ও অধিদপ্তরের অদক্ষতা, ব্যর্থতা। জেকেজি ও রিজেন্ট কেলেঙ্কারির পর মানুষ হতবাক হয়। অনেক মানুষ মনে করে, স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা জড়িত না থাকলে এই মাত্রার দুর্নীতি করা সম্ভব না। এর আগে গত ২২ জুন স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা, তদারক ও গবেষণা শাখার পরিচালক মো. ইকবাল কবিরকেও তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

শুধু অধিদপ্তরই নয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের ভূমিকাও বেশ কিছু দিন যাবৎ প্রশ্নবিদ্ধ। এর আগে গত মাসের গোড়ার দিকে করোনা মহামারি মোকাবিলায় আলোচনা–সমালোচনার মধ্যে তখনকার স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে বদলি করে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়। স্বাস্থ্যসেবা বিভাগে সচিব হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন মো. আব্দুল মান্নান।

স্বাস্থ্য খাতের প্রধান হিসেবে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব ও ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকে তাঁর সমালোচনা করে মন্তব্য করছেন।

Previous Post

সিরিজ বোমা হামলার ১৫ বছর আজ, বিচার চলছেই

Next Post

দুই এসপির বিরুদ্ধে শিপ্রার মামলা নেয়নি থানা

Related Posts

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

Next Post
দুই এসপির বিরুদ্ধে শিপ্রার মামলা নেয়নি থানা

দুই এসপির বিরুদ্ধে শিপ্রার মামলা নেয়নি থানা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য