• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মেয়র আইভীর উপর হামলা মামলায় শামীমপন্থী আট নেতার জামিন

Monday, 13 January 2020, 5:17 pm
মেয়র আইভীর উপর হামলা মামলায় শামীমপন্থী আট নেতার জামিন
20
SHARES
66
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেট  :

শহরের হকার নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইভীর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমান এর  আদালতের  উপস্থিত হয়ে জামিন গ্রহণ করেছেন সংসদ সদস্য শামীম ওসমানপন্থী নেতারা ।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে জামিন শুনানি শেষে  আসামিদের জামিন আবেদন মঞ্জুর করেন ৷

আসামিপক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. হাসান ফেরদৌস জুয়েল বলেন, জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি হয়৷ আদালত আটজনের জামিন আবেদন মঞ্জুর করেছেন৷ আদেশের কাগজ এখনও পাইনি ৷ কাগজ পেলে জামিনের মেয়াদ সম্পর্কে জানা যাবে ৷

জামিনপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, যুবলীগকর্মী নাসির উদ্দিন ওরফে টুন্ডা নাসির, যুবলীগ নেতা চঞ্চল মাহমুদ। তবে এই মামলার প্রধান আসামি নিয়াজুল ইসলাম খান পলাতক রয়েছেন ৷

হকার ইস্যুতে হামলার ঘটনার ২২ মাস ১৮ দিন পর গত ৪ ডিসেম্বর আদালতে মামলা হয়৷ মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে হত্যা চেষ্টার অভিযোগ এনে সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জি এম এ সাত্তার বাদী হয়ে মামলাটি করেন। পরে নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফাহমিদা খাতুনের আদালত অভিযোগটি আমলে নিয়ে সদর মডেল থানাকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন৷

মামলায় ঘটনার দিন অস্ত্র প্রদর্শনকারী নিয়াজুল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত প্রায় ৯০০ থেকে ১০০০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এজাহারে অন্যরা হলেন- মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, যুবলীগকর্মী নাসির উদ্দিন, যুবলীগ নেতা চঞ্চল মাহমুদ।

এই ঘটনায় এর আগে ২০১৮ সালের ২৩ জানুয়ারি সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জি এম এ সাত্তার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হলেও তা মামলা হিসেবে নেয়া হয়নি।

উল্লেখ্য, ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে ২০১৮ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের চাষাঢ়ায় মেয়র আইভী ও তার সমর্থকদের ওপর হকার ও সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থকরা হামলা চালায়। সংঘর্ষে মেয়র আইভী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের তৎকালীন সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজসহ শতাধিক আহত হন। এই ঘটনায় শামীম ওসমানের সমর্থক নিয়াজুল ইসলামকে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। পরে তিনি গণপিটুনির শিকার হন।

Previous Post

ছাত্রলীগ নেতা সোহানকে বহিস্কার

Next Post

সিদ্ধিরগঞ্জে কবরস্থানের পুকুরে ভেসে উঠল দুই শিশুর লাশ

Related Posts

২৪ ঘন্টার পূর্বেই পুলিশের লুন্ঠিত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ ছিনতাইকারী
Lead 1

২৪ ঘন্টার পূর্বেই পুলিশের লুন্ঠিত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ ছিনতাইকারী

নাসিক ভবনের সামনে পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আটক ২
Lead 1

নাসিক ভবনের সামনে পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আটক ২

সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
Lead 1

সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

আড়াইহাজারে র‍্যাবের অভিযানে পাইপগান ও গুলি উদ্ধার
Lead 4

আড়াইহাজারে র‍্যাবের অভিযানে পাইপগান ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জে এএসআই লুৎফরকে কুপিয়ে পিস্তল লুট, তোলপাড়
Lead 1

নারায়ণগঞ্জে এএসআই লুৎফরকে কুপিয়ে পিস্তল লুট, তোলপাড়

চাচীকে বিয়ে, চাচা হত্যা—হাতেমের ছত্রছায়ায় এবার এমপি অবরুদ্ধ রাসেল
Lead 1

চাচীকে বিয়ে, চাচা হত্যা—হাতেমের ছত্রছায়ায় এবার এমপি অবরুদ্ধ রাসেল

Next Post
সিদ্ধিরগঞ্জে কবরস্থানের পুকুরে ভেসে উঠল দুই শিশুর লাশ

সিদ্ধিরগঞ্জে কবরস্থানের পুকুরে ভেসে উঠল দুই শিশুর লাশ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ২৪ ঘন্টার পূর্বেই পুলিশের লুন্ঠিত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ ছিনতাইকারী 10 Mar, 2026
  • নাসিক ভবনের সামনে পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আটক ২ 10 Mar, 2026
  • সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার 09 Mar, 2026
  • আড়াইহাজারে র‍্যাবের অভিযানে পাইপগান ও গুলি উদ্ধার 09 Mar, 2026
  • নারায়ণগঞ্জে এএসআই লুৎফরকে কুপিয়ে পিস্তল লুট, তোলপাড় 09 Mar, 2026
  • চাচীকে বিয়ে, চাচা হত্যা—হাতেমের ছত্রছায়ায় এবার এমপি অবরুদ্ধ রাসেল 09 Mar, 2026
  • এমপি জানেন, জানে না আইনশৃঙ্খলা বাহিনী ! ফতুল্লায় মাদক-ছিনতাই নিয়ে প্রশ্ন 08 Mar, 2026
  • ২২ মামলার আসামিকে ক্ষমতায় ফেরাতে ‘অদৃশ্য শক্তি’? প্রশ্ন স্থানীয়দের 08 Mar, 2026
  • “চোর গেল, ডাকাত এলো”—দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী 08 Mar, 2026
  • নাসিকে প্রকৌশলী খাইরুল বারেকের পদায়ন বাতিলের দাবি (আমলনামা) 08 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য