• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এমপি জানেন, জানে না আইনশৃঙ্খলা বাহিনী ! ফতুল্লায় মাদক-ছিনতাই নিয়ে প্রশ্ন

Sunday, 8 March 2026, 11:36 pm
এমপি জানেন, জানে না আইনশৃঙ্খলা বাহিনী ! ফতুল্লায় মাদক-ছিনতাই নিয়ে প্রশ্ন

Oplus_131072

7
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি :

নারায়ণগঞ্জে মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অবৈধ কর্মকাণ্ড নিয়ে কঠোর উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।

তবে তার দেওয়া বিস্তারিত তথ্য ঘিরে প্রশ্ন উঠেছে—যেখানে নবনির্বাচিত এমপি এত স্পষ্টভাবে অপরাধের চিত্র তুলে ধরতে পারেন, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সংস্থাগুলো এতদিন কী করছিল?

আজ রোববার (৮ মার্চ) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয় তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এমপি আল আমিন। একই সঙ্গে তিনি মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, অবৈধ মাটি কাটা, হকার সমস্যা ও সড়কের দুরাবস্থার বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বৈঠকে এমপি আল আমিন বলেন, ফতুল্লার ধলেশ্বরী নদীতে প্রতিনিয়ত অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। নদীর দুই পাড়ে গড়ে ওঠা অসংখ্য অবৈধ ইটভাটায় সেই মাটি সরবরাহ করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের জোরালো অভিযান প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ফতুল্লা অঞ্চল বর্তমানে মাদকের ভয়াবহ থাবায় জর্জরিত। বিশেষ করে লালপুর, তল্লা, কাশিপুরের নরসিংহপুর, কুতুবপুরের রসূলপুর, মুন্সিবাগ, রামারবাগ ও তারা স্পিনিং মিল এলাকা মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে বিপর্যস্ত। সম্প্রতি লাকিবাজার এলাকায় মাদককে কেন্দ্র করে ছুরিকাঘাতে একজন নিহত হওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি।

এমপি বলেন, এসব এলাকায় শ্রমিকরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। বিশেষ করে নারী শ্রমিকরা প্রতিনিয়ত ছিনতাই ও হয়রানির শিকার হচ্ছেন। মাসজুড়ে কঠোর পরিশ্রম করে পাওয়া বেতনের টাকা ছিনতাইকারীদের হাতে চলে যাচ্ছে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো অঞ্চল।

তিনি মাদকবিরোধী সমন্বিত অভিযানের আহ্বান জানিয়ে বলেন, পুলিশ, র‍্যাব ও বিজিবিকে একসাথে নিয়ে এই অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করা প্রয়োজন।

এদিকে উন্নয়ন কাজের নামে জনগণের দুর্ভোগের বিষয়টিও তুলে ধরেন এমপি আল আমিন। তিনি বলেন, জালকুড়ি থেকে পাকাপুল পর্যন্ত সড়কটি ডিপিডিসির কাজের কারণে কেটে রেখে দেওয়া হয়েছে। ছয় মাস আগে সংস্কার করা হলেও আবার কেটে ফেলে সেটি চলাচলের অযোগ্য করে রাখা হয়েছে।

এলজিইডি ও ডিপিডিসি একে অপরের ওপর দায়িত্ব চাপিয়ে দিচ্ছে। ফলে প্রতিদিন দুর্ঘটনা ও দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

গ্যাস সংকটের বিষয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের সরবরাহ নেই বললেই চলে। দিনের বেলায় গ্যাস না থাকায় গৃহিণীদের রাত জেগে রান্না করতে হচ্ছে।

ফতুল্লার বাজারগুলোতে হকার সমস্যাও বড় আকার ধারণ করেছে বলে উল্লেখ করেন তিনি। বাজারের সামনে হকাররা রাস্তা দখল করে বসে থাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

মামলা করতে গিয়ে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন এমপি আল আমিন। তিনি বলেন, একজন শ্রমজীবী নারী মামলা করতে গেলে নানা বাধার মুখে পড়ে। ফতুল্লা থানায় দালালদের দৌরাত্ম্য ও হয়রানির অভিযোগও পাওয়া যাচ্ছে।

আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এমপি আল আমিনের এসব বক্তব্যের পর অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে—যেখানে নবনির্বাচিত সংসদ সদস্য এত স্পষ্টভাবে অপরাধপ্রবণ এলাকা ও সমস্যাগুলো তুলে ধরতে পারেন, সেখানে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থাগুলো এতদিন কেন নীরব ছিল ?

বৈঠকে তিনি সকলের সম্মিলিত উদ্যোগে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে বলেন, ৫ আগস্টের পর থেকে ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান শহরের যানজট নিরসনে প্রশাসনকে সহযোগিতা করেছে। সেই সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখলে নারায়ণগঞ্জের সমস্যাগুলো সমাধান সম্ভব।

তবে স্থানীয় সচেতন মহলের প্রশ্ন—যে বাস্তবতা সংসদ সদস্যের বক্তব্যে উঠে এসেছে, তা কি এখনো অজানা রয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে, নাকি দীর্ঘদিন ধরেই এসবের প্রতি ছিল নীরব উদাসীনতা ?

Previous Post

২২ মামলার আসামিকে ক্ষমতায় ফেরাতে ‘অদৃশ্য শক্তি’? প্রশ্ন স্থানীয়দের

Next Post

চাচীকে বিয়ে, চাচা হত্যা—হাতেমের ছত্রছায়ায় এবার এমপি অবরুদ্ধ রাসেল

Related Posts

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি
Lead 1

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা
Lead 1

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা

Next Post
চাচীকে বিয়ে, চাচা হত্যা—হাতেমের ছত্রছায়ায় এবার এমপি অবরুদ্ধ রাসেল

চাচীকে বিয়ে, চাচা হত্যা—হাতেমের ছত্রছায়ায় এবার এমপি অবরুদ্ধ রাসেল

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
  • আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 25 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য