• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জে অক্সিজেন প্ল্যান্টে মোবাইল কোর্ট, ৪ ঘণ্টা উৎপাদন বন্ধ

Saturday, 24 July 2021, 10:48 pm
রূপগঞ্জে অক্সিজেন প্ল্যান্টে মোবাইল কোর্ট, ৪ ঘণ্টা উৎপাদন বন্ধ
5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এক শ্রমিককে মারধরের অভিযোগে চার ঘণ্টা অক্সিজেন উৎপাদন বন্ধ ছিল।

শনিবার (২৪ জুলাই ) দুপুরে উপজেলার বরপা এলাকায় মজুমদার গ্রুপের মালিকানাধীন এ কে অক্সিজেন লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। এতে অন্তত সাড়ে চার হাজার ঘনলিটার অক্সিজেন উৎপাদন ব্যাহত হয়েছে বলে জানা গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তাঁর সঙ্গে থাকা এক আনসার সদস্য ওই শ্রমিককে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

এ কে অক্সিজেন লিমিটেডের পরিচালক জয়নাল আবেদিন প্রথম আলোকে জানান, শনিবার বেলা ১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল তাঁদের প্রতিষ্ঠানে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানা খোলা রাখার কারণ জানতে চাইলে একজন প্রকৌশলী এ বিষয়ে ম্যাজিস্ট্রেটকে ব্যাখ্যা দিচ্ছিলেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা একজন আনসার সদস্য প্ল্যান্টে কর্মরত এক শ্রমিককে ডেকে নিয়ে মারধর করেন। তখন কারখানার অন্য শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে উৎপাদন বন্ধ করে দেন।

টানা চার ঘণ্টা বন্ধ থাকার পর প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিকেল পাঁচটায় আবার উৎপাদন শুরু হয়। ঘটনার সময় কারখানাটিতে অন্তত ১৭০ জন শ্রমিক কাজ করছিলেন। চার ঘণ্টায় তাঁদের অন্তত সাড়ে চার হাজার ঘনলিটার অক্সিজেন উৎপাদন ব্যাহত হয়েছে বলেও জানান তিনি।

অক্সিজেন কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টিকে দুঃখজনক হিসেবে উল্লেখ করে জয়নাল আবেদিন বলেন, ‘কোভিড পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন অক্সিজেন উৎপাদনের জন্য গত দুই ঈদে কোনো শ্রমিককেই আমরা ছুটি দিতে পারিনি। শ্রমিকেরা রাত–দিন টানা কাজ করে ক্লান্ত। এরই মধ্যে একজন শ্রমিক মারধরের শিকার হওয়ায় অন্যরাও ক্ষুব্ধ হন।’

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম বলেন, ‘আমরা বিধি নিষেধের মধ্যে কারখানা খোলা রাখার কারণ জানতে সেখানে গিয়েছিলাম। অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান জানার পর আমরা চলে এসেছি। সেখানে কোনো শ্রমিককে মারধর করা হয়নি। কারখানার অভ্যন্তরীণ কোনো ঝামেলার কারণে উৎপাদন বন্ধ হতে পারে।’

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান বলেন, ‘আমাদের কাছে অভিযোগ ছিল, বিধিনিষেধের মধ্যে কিছু শিল্পকারখানা খোলা রাখা হয়েছে। সে অভিযোগের ভিত্তিতেই অন্যান্য কারখানার পাশাপাশি এই কারখানাতেও ম্যাজিস্ট্রেট গিয়েছিলেন। অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান জানতে পেরে ম্যাজিস্ট্রেট তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে চলে এসেছেন।’

শ্রমিককে মারধরের বিষয়ে ইউএনও বলেন, ‘এমন একটি মৌখিক অভিযোগ আমরা পেয়েছি। তবে প্রাথমিকভাবে সেটার সত্যতা খুঁজে পাইনি। এমন কোনো ঘটনা ঘটে থাকলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, বিষয়টি জানতে পেরে আমি এ কে অক্সিজেন প্রতিষ্ঠানের এম.ডি’র সঙ্গে কথা বলেছি। আহত হয়েছে বলে যার কথা শুনেছি, সেই শ্রমিকের সাথেও কথা বলেছি। আমি জেনেছি, আনসারদের সঙ্গে শ্রমিকদের ভুল বোঝাবুঝি হয়েছে। পরে আমি মালিক ও শ্রমিকদের আশ্বস্ত করেছি যে, আমাদের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। এরপর থেকে শ্রমিকরা তাদের কাজ করছে। উৎপাদন কাজও ঠিকমতো চলছে।
করোনা সংশ্লিষ্ট জরুরি সেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো যৌক্তিক কিনা তা জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, লকডাউন সফলভাবে বাস্তবায়ন করতে আমাদের ম্যাজিস্ট্রেটরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালন করছে। ওই প্রতিষ্ঠানে অক্সিজেনের পাশাপাশি নিয়ম বহির্ভূতভাবে আরও কিছু উৎপাদন হচ্ছে এমন খবর পেয়েই সেখানে মোবাইল কোর্ট গিয়েছিল। তবে অক্সিজেনের বিষয় নিশ্চিত হয়ে তারা সেখান থেকে চলে আসে। 

Previous Post

আড়াইহাজারে দু'পক্ষের সংঘর্ষে আহত ২০

Next Post

বিকেএমইএ সভাপতির চিঠি, গার্মেন্টস বন্ধ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
বিকেএমইএ সভাপতির চিঠি, গার্মেন্টস বন্ধ

বিকেএমইএ সভাপতির চিঠি, গার্মেন্টস বন্ধ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য