• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বিকেএমইএ সভাপতির চিঠি, গার্মেন্টস বন্ধ

Sunday, 25 July 2021, 2:35 pm
বিকেএমইএ সভাপতির চিঠি, গার্মেন্টস বন্ধ
10
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

সারাদেশে চলমান লকডাউনে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন গার্মেন্টস মালিকদের চিঠি দিয়েছেন বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসেনর সংসদ সদস্য সেলিম ওসমান।

শনিবার (২৪ জুলাই) তিনি ওই চিঠি দেন।

রোববার (২৫ জুলাই) চিঠির বিষয়টি নিশ্চিত করে এমপি সেলিম ওসমান বলেন, যেহেতু আমরা মহামারি সময় অতিক্রম করছি। এমতাবস্থায় সরকারি নির্দেশনা মানা ছাড়া এটি মোকাবিলা করার কোনো উপায় নেই। সবাইকে আহ্বান জানাবো সরকারি নির্দেশনা মেনে চলার জন্য।

চিঠিতে লেখা রয়েছে, ‘গত ১৫ মাস ধরে করোনা দুর্যোগ বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি আমাদের শিল্প ও উদ্যোক্তাদের দারুন বিপর্যয়ে ফেলেছে। বিশেষ করে যারা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেছেন, তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। কিন্তু এরপরও দেশের, শিল্প ও শ্রমিকের স্বার্থে আপনারা সর্বস্ব দিয়ে কারখানা চালু রেখেছেন এবং অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনাদের এ অসাধারণ ত্যাগ নিঃসন্দেহে ধন্যবাদের দাবিদার। আপনার প্রতি তাই আমার অশেষ কৃতজ্ঞতা।’

‘করোনার প্রথম ধাপে লকডাউন চলাকালেও শিল্পকারখানা, ব্যাংকিং সেবা ও আমদানি-রফতানি কার্যক্রম চালু ছিল। আর এ সুযোগ নিয়ে আমরা শিল্প উদ্যোক্তারা অনেক কষ্ট করে আর্থিক ক্ষতি হবে জেনেও কারখানা চালু রেখে পণ্য রপ্তানী করতে পেরেছি। কিন্তু করোনার দ্বিতীয় ধাপের বর্তমান ভেরিয়েন্ট অত্যন্ত মারাত্মক। তাই সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলোচনা করে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনের পদক্ষেপ নিয়েছে এবং শিল্পকারখানা এ লকডাউনের আওতার বাহিরে নয়। যদিও সংক্ষিপ্ত আকারে ব্যাংকিং ও অন্যান্য আমদানি-রফতানি কার্যক্রমের জন্য বন্দর সংশ্লিষ্ট সেবা প্রতিষ্ঠান খোলা থাকছে, তথাপি দেশের মানুষকে বাঁচানোর জন্য, মহামারি থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে এই কঠোর লকডাউন আর্থিক ক্ষতি হবে জেনেও কষ্ট হলেও মেনে চলতে হবে।’

‘১৪ দিনের এ লকডাউন আপনার রফতানি পরিকল্পনায় ব্যাঘাত ঘটালেও ভবিষ্যতে সুন্দরভাবে করোনামুক্ত পরিবেশে ব্যবসা পরিচালনার জন্য এ ত্যাগটুকু স্বীকার করতেই হবে। এক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষের পরামর্শ গ্রহণ না করে সরকারের নির্দেশনা মোতাবেক লকডাউনকালীন সময়টুকু অতিবাহিত করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে আপনাদের ধৈর্য্য ও সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।’

‘বিগত সময়ে মাননীয় প্রধানমন্ত্রী ও তার সরকার আমাদের প্রণোদনা দিয়ে এ সেক্টর ও উদ্যোক্তাদের বাঁচিয়ে রাখতে সহায়তা করেছেন। বর্তমানে যে কঠিন সময় আমরা অতিবাহিত করছি, তাও সরকার অবগত। আমরা আশা করছি, এ চলতি লকডাউন শেষ হলে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পুনরায় প্রণোদনা সহযোগিতার জন্য আবেদন জানাবো। আমি বিশ্বাস করি, বিগত সময়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য যেভাবে সহযোগিতার হাত প্রসারিত করেছিলেন, তেমনি ভাবে তিনি আগামীতেও আমাদের জন্য এভাবে এগিয়ে আসবেন। তাই এই লকডাউন চলাকালীন সময়টুকু সরকারের বিধিনিষেধ পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার জন্য আপনাদের সকলের প্রতি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।’

Previous Post

রূপগঞ্জে অক্সিজেন প্ল্যান্টে মোবাইল কোর্ট, ৪ ঘণ্টা উৎপাদন বন্ধ

Next Post

ফতুল্লার আলীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
ফতুল্লার আলীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

ফতুল্লার আলীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য