• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শামীম ওসমানের ‘সত্যভাষণ’ ও ত্বকী হত্যার বিচার

Monday, 18 February 2019, 7:36 pm
6
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

নারায়ণগঞ্জ মহানগরীর সরকারি তোলারাম কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ছাত্রদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যকে কেন্দ্র করে চলছে তোলপাড় । নানা বিষয় নিয়ে এমন বক্তব্যে সর্বত্র চলছে আলোচনা সমারোচনা । এর প্রেক্ষিতে প্রথম আলো প্রচার করেছে সোহরাব হোসেনের মতামত । যা নিয়ে শুরু হয়েছে শহরব্যাপী গুঞ্জন । প্রথম আলোতে প্রকাশিত মন্তব্য প্রতিবেদন হুবহু তুলে ধরা হলো :

সোহরাব হাসান :
শামীম ওসমানকে ধন্যবাদ তাঁর আংশিক সত্যভাষণের জন্য। প্রশাসন নিয়ে এ রকম নির্ভেজাল সত্যভাষণ অতি সম্প্রতি সরকারি দলের কোনো সাংসদের মুখে শোনা যায়নি।

গতকাল রোববার নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান যা বলছেন, তাতে হতাশা ও বেদনার সুর আছে।

বেদনার কারণ সম্ভবত এখন প্রশাসন জনপ্রতিনিধিদের আগের মতো পাত্তা দেয় না। তাঁর ভাষায়, ‘প্রশাসন এখন মনে করছে তারা জনপ্রতিনিধিদের চেয়ে অনেক ওপরে উঠে গেছে। তাঁরা অনেকেই নিজেকে জনপ্রতিনিধিদের চেয়েও অনেক বেশি পাওয়ারফুল পারসন (ক্ষমতাধর ব্যক্তি) মনে করেন।’

এর মাধ্যমে শামীম ওসমান যে কথাটি বোঝাতে চেয়েছেন তা হলো, আগে প্রশাসনের কর্মকর্তারা জনপ্রতিনিধিদের কথা শুনতেন। এখন তাঁরা জনপ্রতিনিধিদের পাত্তা দেন না। জনপ্রতিনিধিদের চেয়ে নিজেদের ক্ষমতাবান মনে করেন। এটি কি ৩০ ডিসেম্বরের নির্বাচনের স্বাভাবিক প্রতিক্রিয়া কি না, সে কথা তিনি ভেঙে বলেননি।

শামীম ওসমান এ কথাও স্পষ্ট করেননি যে কখন থেকে প্রশাসনের লোকজন নিজেদের ক্ষমতাবান মনে করতে শুরু করলেন? তবে তাঁর ‘এখন’ শব্দ ব্যবহারটি বেশ অর্থপূর্ণ। আগে প্রশাসন জনপ্রতিনিধিদের চেয়ে নিজেদের ক্ষমতাবান ভাবত না। এখন ভাবছে। জনপ্রতিনিধিদের কোন দুর্বলতার কারণে প্রশাসনের কর্তাব্যক্তিরা নিজেদের ক্ষমতাবান ভাবছেন, সেটি শামীম ওসমান ভালো করেই জানেন। কিন্তু সেটি তিনি বলবেন না। বললে ইজ্জত থাকে না।

দেশে প্রশাসন ও আইনকানুন ঠিকমতো চললে তো কেউ কাউকে ক্ষমতা দেখানোর প্রশ্ন আসে না। প্রশাসন নিজস্ব আইনে চলবে। জনপ্রতিনিধিরাও তাঁদের নিজ নিজ কার্যসীমা মানবেন। জনপ্রতিনিধিরা যেসব আইন করবেন, সেটা বাস্তবায়ন করবে প্রশাসন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘তবে প্রশাসন তোমার মালিক না। তোমার করের টাকায় প্রশাসন লালিত-পালিত হয়।’ শামীম ওসমানের অজানা নয়, জনগণের করের টাকায় শুধু প্রশাসন চলে না, মন্ত্রী-এমপিরাও জনগণের করের টাকায় চলেন। কোথায় কোন জনপ্রতিনিধি গডফাদারের তকমা পান, সেটিও জনগণ জানেন।

বাংলাদেশে এখন প্রশাসন, জনপ্রতিনিধি সবাই ক্ষমতাবান। শুধু জনগণই ক্ষমতাহারা।

ওই অনুষ্ঠানে শামীম ওসমান শিক্ষার্থীদের উদ্দেশে যা বলেছেন, তা আরও বেশি কৌতুককর। তিনি বলেছেন ‘প্রশাসনের দায়িত্ব আছে। তাই ছাত্রসমাজ চুপ থাকার কারণে আজ দেশে শিক্ষকদের ওপর নির্যাতন হচ্ছে, ছাত্রীরা ধর্ষণের শিকার হচ্ছে এবং স্বাধীনতাবিরোধী শক্তি রাজাকার-আলবদররা দেশকে ধমক দেয়। তাই আমি চাই দেশের পক্ষে কথা বলার জন্য কিছু যোগ্য নাগরিক সৃষ্টি হোক। তোমরা নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের দায়িত্ব নাও।

শিক্ষার্থীদের প্রতি তাঁর উপদেশ, ‘আমার সময় শেষ হয়ে আসছে। প্রতিবাদ করার লোক আমি নারায়ণগঞ্জে পাচ্ছি না। তাই সকল অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে তোমাদের প্রতিবাদ করতে হবে। আমি বিশ্বাস করি, সরকারি তোলারাম কলেজের ছাত্ররা যদি রাস্তায় নামে, তাহলে নারায়ণগঞ্জে মাদক, ইভ টিজিং, ধর্ষণ, চাঁদাবাজি কোনো কিছুই থাকবে না।’

শামীম ওসমানের এই কথাটি বিশ্লেষণ করলে আমরা কী পাই। প্রথমত, তাঁর সময় শেষ হয়ে আসছে । ফলে এখন শিক্ষার্থীদের সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শিক্ষকদের ওপর নির্যাতন হচ্ছে, তার প্রতিবাদ করতে হবে। ছাত্রীরা ধর্ষণের শিকার হচ্ছে, তার প্রতিবাদ করতে হবে। নারায়ণগঞ্জে যে অন্যায়-অবিচার হচ্ছে, তার প্রতিবাদ করতে হবে। কিন্তু তিনি বলেননি যে এই নারায়ণগঞ্জেই ছয় বছর আগে তানভীর মোহাম্মদ ত্বকী নামে এক মেধাবী শিক্ষার্থীকে খুন করা হয়েছে। ১৬ বছরের মেধাবী ছেলেটি ও-লেভেল পরীক্ষায় কয়েকটি বিষয়ে সারা বিশ্বে রেকর্ড নম্বর পেয়েছিল। ত্বকী হত্যার বিচার আজও হয়নি। আটক দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও মামলার অভিযোগপত্র দাখিল করা হয়নি।

যেই শিক্ষার্থীদের শামীম ওসমান নারায়ণগঞ্জের সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে বলেছেন, সেই শিক্ষার্থীরা যদি তাঁকে জিজ্ঞেস করে, কেন শিক্ষক শ্যামল কান্তির লাঞ্ছনাকারীর বিচার হলো না, কেন ত্বকী হত্যাকারীদের গ্রেপ্তার করেও ছেড়ে দেওয়া হলো, তিনি কী জবাব দেবেন?

শামীম ওসমান বলেছেন নারায়ণগঞ্জে প্রতিবাদ করার মানুষ পাচ্ছেন না। তাঁর এই কথাটি সম্পূর্ণ অসত্য। নারায়ণগঞ্জে যে প্রতিবাদ করার মানুষ আছে, সেটা প্রমাণিত হয়েছে সাত খুনের ঘটনায়। সাখাওয়াত হোসেন ও তাঁর সহযোদ্ধা আইনজীবীদের আইনি লড়াইয়ের ফলেই সাত খুনের বিচার হয়েছে। নারায়ণগঞ্জে যে প্রতিবাদ করার মানুষ আছে, সেটি প্রমাণ করেছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে মাস্তানদের হাতে লাঞ্ছিত হয়ে। নারায়ণগঞ্জে যে প্রতিবাদ করার মানুষ আছে, তা প্রমাণ করেছে ত্বকী বিচার মঞ্চ। ছয় বছর ধরে তারা বিচারের দাবিতে আন্দোলন করছে। যত দিন বিচার না হবে, তত দিন তারা আন্দোলন করে যাবে।

আর এই বিচারের মাধ্যমেই হয়তো প্রমাণিত হবে কারা নারায়ণগঞ্জের নায়ক আর কারা খলনায়ক।

Previous Post

পুলিশের পেশাদারিত্বের পরিচয় দিলেন এসপি হারুন

Next Post

নির্যাতিতা তিন নারীর দায়িত্ব নিলো মানবাধিকার কমিশন

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

Next Post
নির্যাতিতা তিন নারীর দায়িত্ব নিলো মানবাধিকার কমিশন

নির্যাতিতা তিন নারীর দায়িত্ব নিলো মানবাধিকার কমিশন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য