• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আড়াইহাজারে স্বপন চেয়ারম্যানের মদদে কালাপাহাড়িয়ায় ১৩ খুনের অভিযোগ

Sunday, 21 June 2020, 1:53 pm
আড়াইহাজারে স্বপন চেয়ারম্যানের মদদে কালাপাহাড়িয়ায় ১৩ খুনের অভিযোগ
36
SHARES
115
VIEWS
Share on FacebookShare on Twitter

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনার কুল ঘেষা ইউনিয়ন কালাপাহাড়িয়া। নদীর বুকে ভেসে ওঠা চরে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত কালাপাহাড়িয়া। এখানকার মানুষ বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। তবে বেশীভাগই কৃষি ও মেঘনা নদী থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন। উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরুত্বের এই জনপদে যাতায়তের একমাত্র রাস্তা নৌযান। তবে সদর থেকে স্থানীয় খাগকান্দা ইউনিয়নের নৌ-পুলিশ ফাঁড়ি পর্যন্ত যানবাহন চলাচল করে।

আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে তেমন একটা ভুমিকা রাখতে পারছে না । পাশে ব্রাঞ্ছারামপুর জেলার হোমনা উপজেলা ।  অপরাধীরা অপরাধ করেই চলে যায় পাশের উপজেলায়। এতে আইনশৃঙ্খলা বাহিনী এখানে অনেকটাই অসহায়। চেয়ারম্যান স্বপনের প্রত্যেক্ষ ও পরোক্ষ মদদে প্রতি বছরই এখানে খুনের মতো ভয়ংকর ঘটনা ঘটছে। প্রতিনিয়তই ঘটছে আইনশৃঙ্খলার অবনতি। কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের প্রত্যেক্ষ ও পরোক্ষ মদদে মারামারি ও খুনোখুনির ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।

ক্ষুদ্ধ এলাকাবাসী এলাকায় শান্তি ফিরিয়ে আনতে ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে স্বপনকে সহ তার সাঙ্গপাঙ্গ আরো ১৮ জনের বিরুদ্ধে জেলা পুলিশ সুপার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১১ বছর ধরে কালাপাহাড়িয়া ইউনিয়নে স্বপনের ছত্রছায়ায় চলছে ধর্ষণ, হত্যা, ডাকাতি, মারামারি সহ নানা ধরনের অপরাধ। এর মধ্যে ২০১০ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন গ্রামে ১৩টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এর পেছনে চেয়ারম্যান স্বপনের মদদ রয়েছে। জানা গেছে, সর্বশেষ ২৭ মে বিকালে গুলিবিদ্ধ হয়ে আয়ুব আলী (১৪) নামে এক স্কুলছাত্র মারা যায়। সে কালাপাহাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের স্থানীয় ইজারকান্দী পূর্বপাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে এবং স্থানীয় কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। পাশাপাশি স্থানীয় আলোর সেতু পাঠাগার দেখাশোনার দায়িত্বেও ছিল।

এদিকে মৃতের পরিবারের অভিযোগ কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তাকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। এতে তার মৃত হয়। মৃতের মা আয়েশা বেগম বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন। স্বপনের আর্শিকবাদপুষ্ট সাদ্দাম হোসেকে প্রধান আসামি করে মামলায় ২৩ জনের নাম উল্লেখ্য করাসহ অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

এখানেই শেষ নয় । ২০১০ সালের ২৩ মার্চ একই দিন পৃথক সময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সালাকে হত্যা করা হয়। পরের দিন আওয়ামী লীগ নেতা লাল মিয়াকে হত্যা। ২০১১ সালে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে খাগকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাসির সিরাজীকে হত্যা । ২০১২ সালের ফিরোজ হত্যা। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি । ২০১২ সালে কাঁঠমিস্ত্রী রব মিয়া হত্যা । ২০১৫ সালে খালিয়ার চর গ্রামর প্রবাসী রাসেল হত্যা । ২০১৫ সালে পূর্বেরকান্দি গ্রামের মাদ্রাসার ছাত্রী শারমিনকে ধর্ষণের পর হত্যা। ২০১৪ সালে পূবকান্দী গ্রামের যুবলীগ নেতা রব মিয়া হত্যা। ২০১৫ সালে খালিয়ার চর গ্রামে প্রবাসী রাসেল হত্যা। একই সালে পূর্বকান্দী গ্রামে মাদ্রাসা ছাত্রী শারমিনকে ধর্ষণের পর হত্যা। একই সালে কদমির গ্রামে আমান হত্যা। পূর্বকান্দী গ্রামে তোফাজ্জল হত্যা। ২০১৬ সালে খালিয়ার চর গ্রামের যুবলীগ নেতা ডালিম হত্যা। ২০১৭ সালে কদমির চর গ্রামের পুলিশ কনস্টেবল রুবেল মাহমুদ সুমন হত্যা। এ মামলায় স্বপনকে আসামি করা হয়েছিল।

২০১৯ সালে অহিদুর রহমান ওরফে পরশিদ হত্যা মামলা হত্যা। হাতের কব্জি কাটার এক মামলায় সাদ্দামকে আসামি করা হয়। মামলা ১৬(২)২০২০ইং। ২০১৪ সালে রুকু মেম্বারসহ আলোচিত যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তারকে প্রধান আসামি করে থানায় অস্ত্র মামলা একটি হয়েছিল যাহার নং ৫(৫)২০১৪ইং।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, খালিয়ার চর গ্রামে চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের মদদে ইউসুফ, শাহীন, ইমান আলী, আবু কালাম, মনির, ইমন, সাইদুল, জসিম, রবি, আল আমিন, রুমান, রিপন, শুক্কুর আলী, মোজাম্মেল, পাবেল, আজগর, বেদন, নাদিমের অত্যাচারে ১২০টি পরিবার বাড়িঘর ছেড়ে রাজধানীর হাজারীবাগ ও কামরাঙ্গীর চর এলাকায় মানবেতর জীবন যাপন করছেন।

এতো অভিযোগের পরও স্বপন চেয়ারম্যান ও তার সাঙ্গপাঙ্গদের প্রায়ই পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে নিজ গাড়ীতে করে লং ড্রাইভে ঘুরতে দেখা গেছে ।  অসংখ্য হত্যা মামলার পর ওয়ারেন্ট জারি হলে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ আলী নিজে স্বপন চেয়ারম্যানের গাড়ীূতে করে আদালতে আসতে এবং তাকে নিয়ে আবার বের হতেন । মূলতঃ অবসরপ্রাপ্ত পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ আলীসহ আরো কয়েকজন পুলিশ কর্মকর্তাকে নিজের করায়ত্ব করে রেখেছেন স্বপন চেয়ারম্যান ।  এমন ঘটনায় ব্যাপক সমালোচনা ও তোলপাড় রয়েছে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে ।

এসব বিষয়ে সঠিক তদন্তের দাবি জানান এলাকাবাসী।

এমন জোড়লো অভিযোগের বিষয়ে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন। সামনে ইউনিয়ন নির্বাচনে হবে। তাই আমাকে অযোগ্য করার উদ্দেশ্যেই এসব উদ্দেশ্যমূলকভাবে করানো হচ্ছে ।

Previous Post

না.গঞ্জে ওষুধ ব্যবসায়ীদের জিম্মি করে ড্রাগিস্ট সমিতির অপকর্মে স্বারকলিপি !

Next Post

পাড় কেটেই পুকুর কাটার বিল নেওয়া হয় : প্রধানমন্ত্রী

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
পাড় কেটেই পুকুর কাটার বিল নেওয়া হয় : প্রধানমন্ত্রী

পাড় কেটেই পুকুর কাটার বিল নেওয়া হয় : প্রধানমন্ত্রী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য