• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

জাল স্ট্যাম্প ! ঢাকা নারায়ণগঞ্জের হোতারা রিমান্ডে

Friday, 25 June 2021, 9:18 pm
জাল স্ট্যাম্প ! ঢাকা নারায়ণগঞ্জের হোতারা রিমান্ডে
5
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ২০ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ গ্রেফতার চারজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- আবু ইউসুফ ওরফে পারভেজ ওরফে রানা, আতিয়ার রহমান সবুজ, নাসির উদ্দিন ও নুরুল ইসলাম ওরফে সোহেল। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের নতুন ও পুরাতন আদালত পাড়াসহ জেরার সর্বত্র এমন জাল স্ট্যাম্প সরবরাহ করে আসিছিরো । এই চক্রের সাথে নারায়ণগঞ্জের কারা কারার জড়িত তা জোড়ারো তদন্তের দাবী করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির অনেক নেতা

দুই বছর আগে রাজধানীর মাতুয়াইল এলাকায় উন্নতমানের ছাপাখানা বসিয়ে গোপনে জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরি শুরু করে একটি চক্র। প্রতি ঘণ্টায় তারা প্রায় কোটি টাকার জাল স্ট্যাম্প ছাপত। পরে এগুলো নিজস্ব এজেন্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো সারাদেশে।

যথাযথ নজরদারির অভাবে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও বিক্রি হত এসব জাল স্ট্যাম্প। দেখতে হুবহু আসলের মতো হওয়ায় বোঝারও কোনো উপায় ছিল না। ফলে কোটি কোটি টাকা রাজস্ব হারিয়ে আসছিল সরকার।

জাল স্ট্যাম্প তৈরিতে জড়িত একটি বড় চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের পর শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)পুলিশ। গ্রেপ্তাররা হলেন, আবু ইউসুফ ওরফে পারভেজ ওরফে রানা, আতিয়ার রহমান সবুজ, নাসির উদ্দিন ও নুরুল ইসলাম ওরফে সোহেল। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

এ সময় তাদের কাছ থেকে ২০ কোটি দুই লাখ ২৪ হাজার টাকা মূল্যমানের (১৩ লাখ ৪০ হাজার পিস) জাল স্ট্যাম্প এবং এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকার (১৯ হাজার ৪৮০টি) কোর্ট ফি জব্দ করা হয়। সেইসঙ্গে পাওয়া গেছে শতাধিক কোটি টাকার জাল স্ট্যাম্প তৈরির কাগজও।

রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার বলেন, চক্রটি ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত কম্পিউটার ও রঙিন প্রিন্টার ব্যবহার করে সীমিত পরিসরে জাল স্ট্যাম্প ছাপিয়ে আসছিল। এরপর দ্রুত বড়লোক হওয়ার আশায় তারা মাতুয়াইলে জার্মানির ছাপাখানা বসিয়ে বড় পরিসরে জালিয়াতি শুরু করে। নজরদারির দুর্বলতার কারণেই তারা এ ধরনের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পায়। প্রথম পর্যায়ে তারা কোনো ছাপাখানায় বিভিন্ন মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প ছাপায়। দ্বিতীয় পর্যায়ে ছাপানো স্ট্যাম্পগুলো চক্রের সদস্যদের মাধ্যমে পাইকারি বিক্রেতা ভেন্ডারদের কাছে পৌঁছানো হয়। তৃতীয় পর্যায়ে তা যায় সারাদেশের খুচরা বিক্রেতাদের কাছে। চক্রটি বিভিন্ন গার্মেন্টস, ফ্যাক্টরি, সরকারি-বেসরকারি দপ্তর, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, ডাকঘর, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে এসব জাল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রি করে আসছিল। এসব স্ট্যাম্প অফিস টু অফিস নগদ টাকায় বিক্রি ও সরবরাহ করা হত। সাধারণত কেউ স্ট্যাম্পের দিকে বিশেষ খেয়াল করেন না। কোনো সংস্থা বা প্রতিষ্ঠানেরও বিশেষ নজরদারি নেই।

ডিবির এ শীর্ষ কর্মকর্তা জানান, জাল স্ট্যাম্প তৈরির ধাপগুলো এতটাই নিখুঁত ছিল, খালি চোখে তা ধরার কোনো সুযোগই ছিল না। কাগজগুলো হুবহু একই রকম। আসল স্ট্যাম্প আল্ট্রাভায়োলেট রশ্মির মেশিনের নিচে ধরলে কালো রেখা দৃশ্যমান হয়। জাল স্ট্যাম্পের ক্ষেত্রে তা হয় না। এছাড়া আসল স্ট্যাম্পের ‘জিওবি’ লেখাটি চকচক করে, জাল স্ট্যাম্পের করে না। নকল এড়াতে স্ট্যাম্প ও কোর্ট ফি ডাকঘর, ব্যাংক ও রেজিস্টার্ড কোনো স্থান থেকে কেনার পরামর্শ দেন তিনি।

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, এ ঘটনায় এখনও জিপিও বা পোস্ট অফিসের কারও সম্পৃক্ততার বিষয়টি পাওয়া যায়নি। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদে এ চক্রের সঙ্গে আরও কারা জড়িত, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। তারা জাল স্ট্যাম্প- কোর্ট ফি বানানোর কাগজ কোথায় থেকে সংগ্রহ করত, তাও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

না জেনে জাল স্ট্যাম্প ব্যবহারকারীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন কি-না? জানতে চাইলে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, এখনই এ ব্যাপারে বলা যাচ্ছে না।

ডিবি জানায়, রাজধানীর মাতুয়াইল দক্ষিণপাড়ার ৬৮/৩ নম্বর ‘জননী হাউজে’ জনৈক শাহ আলমের বাসার নিচতলায় জাল স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরির ছাপাখানা বসিয়েছিল জালিয়াতি চক্র। সেই ছাপাখানাটি সিলগালা করা হয়েছে। চক্রের মূল হোতা আবু ইউসুফসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে।

তাদের কাছ থেকে স্ট্যাম্প ও কোর্ট ফি ছাড়াও আরও পাওয়া গেছে, জাল স্ট্যাম্প বিক্রির নগদ তিন কোটি ৬০ লাখ টাকা, ১১৪ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার, আটটি মোবাইল ফোন, একটি পেনড্রাইভ, ডাক বিভাগ ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১১টি নকল সিল, দু’টি স্ট্যাম্প পরীক্ষার ইলেকট্রিক মেশিন, ডাক বিভাগের রশিদের কপি ৩০০ পাতা, দুইটি কাটিং মেশিন, একটি ডাই কাটিং মেশিন, একটি পোলার পেপার কাটিং মেশিন, তিনটি মাল্টি ফাংশন ম্যাগনিফায়িং মানি ডিটেক্টর, এক কোটি পাঁচ লাখ ৪০ হাজার টাকার ১৮টি চেকের পাতা ও আসামি আবু ইউসুফ রানার নামের তিনটি ব্যাংকের চেকবই।

Previous Post

বন্দরে গাঁজাসহ আমেনা গ্রেফতার

Next Post

সিদ্ধিরগঞ্জে ৫ চাঁদাবাজ গ্রেফতার

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
সিদ্ধিরগঞ্জে ৫ চাঁদাবাজ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ৫ চাঁদাবাজ গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য