• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া : আন্দোলনের হুঁশিয়ারি

Sunday, 14 November 2021, 8:38 am
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া : আন্দোলনের হুঁশিয়ারি
8
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া না কমালে কঠোর আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। সংগঠনের নেতারা বলেছেন, পরিবহনের গডফাদারকে লাভবান করতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৩৬ টাকা থেকে বাড়িয়ে ৪৫ টাকা করা হয়েছে। পরিবহন সিন্ডিকেট প্রশাসনের সহায়তায় সাধারণ বাসমালিকদের জিম্মি করে মোটা অঙ্কের টাকা চাঁদা আদায় করছে। সঠিক দূরত্ব মেপে রুটের বাসভাড়া নির্ধারণ করতে হবে।

শনিবার (১৩ নভেম্বর) সকালে নগরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে নারায়ণগঞ্জের বিভিন্ন রুটে অযৌক্তিকভাবে বাড়ানো বাসভাড়া কমানোর দাবিতে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি।

সভায় বক্তারা বলেন, সিএনজিচালিত বাসের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, না হলে ভাড়া কমানোর দাবিতে কঠোর আন্দোলনে যাবেন তাঁরা। এই রুটে বিআরটিসি নন-এসি বাসের সংখ্যা বৃদ্ধি ও এসি বাস চালুর দাবিও জানান তাঁরা।

ওই সভায় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বক্তব্যে বলেন, জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার পরিবহনমালিকদের পক্ষ অবলম্বন করেছে। ১২ দিন আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি তেলে প্রতিদিন সরকারকে ২০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে জানিয়ে দাম বাড়ায়। অথচ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকায় ২০১৪ সাল থেকে গত মে মাস পর্যন্ত সাত বছরে ৪৩ হাজার ১৩৭ কোটি টাকা মুনাফা করেছে বিপিসি। সে সময় দেশে তেলের দাম কমাতে বলায় বিপিসি বলেছিল, যেকোনো সময় দাম বাড়তে পারে। মুনাফার এই টাকা পরবর্তী সময়ে সমন্বয় করা হবে। ২০ কোটি টাকা করে প্রতিদিন সেই তহবিল থেকে যদি ভর্তুকি দেওয়া হয়, তাহলে তেলের দাম না বাড়িয়ে ২ হাজার ১৫৬ দিন (৫ বছর ১১ মাস) ভর্তুকি দেওয়া যায়।

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি আরও বলেন, ‘সরকার জ্বালানি তেল আমদানি থেকে বছরে কর আদায় করছে ৯ হাজার কোটি টাকা, যা দিনপ্রতি দাঁড়ায় ২৪ কোটি ৬৫ লাখ টাকা। প্রতিদিনের এই কর থেকে ২০ কোটি টাকা ছাড় দিয়ে ৪ কোটি ৬৫ লাখ টাকা কর নিলে সরকারের ভর্তুকি বা লোকসানের এ অজুহাত থাকে না। ভারত তাদের কর কমিয়ে তা সমন্বয় করেছে। কিন্তু আমাদের পরিবহনমালিকবান্ধব সরকার সে পথে যায়নি। তারা জনগণকে বলির পাঁঠা বানিয়েছে।’ তিনি বলেন, নারায়ণগঞ্জে চিহ্নিত মাফিয়া চক্র সিন্ডিকেট করে নিজেদের ইচ্ছেমতো পরিবহনভাড়া বাড়িয়ে নেয়।

রফিউর রাব্বি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকায় ২০১৪ সাল থেকে গত মে মাস পর্যন্ত সাত বছরে ৪৩ হাজার ১৩৭ কোটি টাকা মুনাফা করেছে বিপিসি। সে সময় দেশে তেলের দাম কমাতে বলায় বিপিসি বলেছিল, যেকোনো সময় দাম বাড়তে পারে। মুনাফার এই টাকা পরবর্তী সময়ে সমন্বয় করা হবে। ২০ কোটি টাকা করে প্রতিদিন সেই তহবিল থেকে যদি ভর্তুকি দেওয়া হয়, তাহলে তেলের দাম না বাড়িয়ে ২ হাজার ১৫৬ দিন (৫ বছর ১১ মাস) ভর্তুকি দেওয়া যায়।

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক বলেন, অযৌক্তিকভাবে ভাড়া বাড়িয়ে সাধারণ জনগণের ওপর জুলুম করা হচ্ছে। দ্রুত বর্ধিত ভাড়া কমাতে হবে।

বাসদ জেলার সমন্বয়ক নিখিল দাস বলেন, তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে তিন দিন ধরে পরিবহনমালিকেরা যেভাবে লুটপাট চালালেন, সেই টাকার কী হলো?

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হালিম আজাদ বলেন, গডফাদারকে খুশি করতে বাসভাড়া বাড়ানো হয়েছে। গডফাদারের পরিবহন সিন্ডিকেট চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে। অতিরিক্ত ভাড়া দিতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, বিআরটিসি ৩০ টাকা ভাড়ায় লাভ করছে। অথচ এই রুটের উৎসব ও বন্ধন বাসমালিকেরা দাবি করেন, তাঁদের লোকসান হচ্ছে। কারণ, তাঁদের গডফাদারকে চাঁদা দিতে হয়, বিআরটিসির চাঁদা দিতে হয় না।

ওয়ার্কার্স পার্টি জেলার সম্পাদক হিমাংশু সাহা বলেন, বন্ধন পরিবহন থেকে প্রতি মাসে ১৮ লাখ টাকা চাঁদা দিতে হচ্ছে। সাধারণ পরিবহনমালিকেরা বলেছেন, কাউকে চাঁদা না দিলে তাঁরা ২২ টাকা ভাড়ায় যাত্রী বহন করতে পারেন।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন বলেন, গডফাদারদের দখল ও চাঁদাবাজি প্রক্রিয়ায় বাধা দেওয়াতে ত্বকী হত্যার ঘটনা ঘটেছে। এখন মানুষ গডফাদার অপকর্মের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে ভয় পায় না।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর বলেন, সঠিক ভাড়া নির্ণয় করতে হবে। বাড়তি ভাড়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সদস্যসচিব ধীমান সাহার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন এর সাবেক সভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, সামাজিক সংগঠন সমমনার সভাপতি দুলাল সাহা, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুলতানা আক্তার, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি সৌরভ হোসেন, আরটিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমুখ।

সূত্র :  প্রথম আলো

Previous Post

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

Next Post

মসলিনের বাণিজ্যিক উৎপাদন শুরু শিগগিরই : বস্ত্রমন্ত্রী

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

Next Post
মসলিনের বাণিজ্যিক উৎপাদন শুরু শিগগিরই : বস্ত্রমন্ত্রী

মসলিনের বাণিজ্যিক উৎপাদন শুরু শিগগিরই : বস্ত্রমন্ত্রী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য