• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

তল্লা ট্রাজেডি : জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন প্রকাশ

Friday, 18 September 2020, 12:07 am
তল্লা ট্রাজেডি : জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন প্রকাশ
8
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

তিতাস গ্যাসের পাইপের লিকেজ, বিদ্যুতের সর্ট সার্কিট এবং মসজিদ কমিটির অবহেলার কারণেই নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।

মসজিদের ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউকের অব্যবস্থাপনা এবং মসজিদের সামনের রাস্তা নির্মাণে সংশ্লিষ্টদের অবহেলার বিষয়টিও উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে।
গত ৪ সেপ্টেম্বরের রাতে বিস্ফোরণের ঘটনার পরদিন জেলা প্রশাসন থেকে কমিটি গঠনের দীর্ঘ ১১ দিন পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের হাতে ৪০ পৃষ্ঠার এ প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি।
এসময় তদন্ত কমিটির অপর চার সদস্য অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মোশারফ হোসেন, ডিপিডিসির পূর্ব বিভাগের নির্বাহী  প্রকৌশলী গোলাম মোরশেদ, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জের উপ-মহাব্যবস্থাপক মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রতিবেদন দাখিলের পর তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সংবাদমাধ্যমকে জানান, বিস্ফোরণের ঘটনার জন্য মূলত এই তিনটি বিষয়কেই দায়ী করা হচ্ছে। পাশাপাশি রাজউকসহ সংশ্লিষ্ট আরো কয়েকটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করে এসব অনিয়ম রোধে তদন্ত কমিটি জেলা প্রশাসকের কাছে ১৮টি সুপারিশ পেশ করেছে। এর মধ্যে মসজিদ নির্মাণের আগে আর্কিটেট দিয়ে ড্রয়িং ডিজাইন করা, মসজিদ বা সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ ও গ্যাস লাইন সংযোগের ব্যাপারে ম্যাপ আকারে বিভিন্ন দিক নির্দেশনাও দেয়া হয়েছে।
তবে তদন্তে বিস্ফোরণের জন্য এককভাবে কাউকে দায়ী করা হয়নি বলে জানান তদন্ত কমিটির প্রধান খাদিজা তাহেরা ববি।
তিনি বলেন, এত বড় দুর্ঘটনার জন্য এককভাবে কেউ দায়ী নয়। আমরা কাউকে এককভাবে দায়ী করছি না। সংশ্লিষ্ট অনেকের গাফিলতি ও অব্যবস্থাপনা রয়েছে। আমরা সব বিষয় চিহ্নিত করেছি এবং পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিবেদনে উল্লেখ করেছি।
তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন জানান, তদন্ত কমিটি দশ কার্যদিবস ধরে তিতাস, ডিপিডিসি ও মসজিদ কমিটিসহ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তদন্ত রিপোর্ট তৈরি করে জমা দিয়েছেন।
তদন্ত কমিটির রিপোর্ট ও তাদের দেয়া সুপারিশ বিবেচনা করে দোষীদের বিরুদ্ধ ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি এই তদন্ত প্রতিবেদন কেবিনেট সচিবের কাছে প্রেরণ করা হবে বলেও জানান জেলা প্রশাসক।
গত ৪ সেপ্টেম্বর রাতে এশা’র নামাজ চলাকালে এই মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ৩১ জনের মৃত্যু হয়েছে।
আরো ৫ জনকে সেখানকার আইসিউতে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার একদিন পর ৬ সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করে। পরে মামলাটির তদন্তভার দেয়া হয় সিআইডি পুলিশকে।
Previous Post

বিদ্যুতের অবৈধ সংযোগের স্পার্কেই মসজিদে বিস্ফোরণ

Next Post

নারী পাচার : নারায়ণগঞ্জের গৌতম সাহাকে নিয়ে তোলপাড়

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
নারী পাচার : নারায়ণগঞ্জের গৌতম সাহাকে নিয়ে তোলপাড়

নারী পাচার : নারায়ণগঞ্জের গৌতম সাহাকে নিয়ে তোলপাড়

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য