• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘তারেক রহমানের সেন্টু নৌকার প্রার্থী !’- আবদুল হাই

Monday, 11 October 2021, 7:58 pm
‘তারেক রহমানের সেন্টু নৌকার প্রার্থী !’- আবদুল হাই
101
SHARES
327
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের রাজনীতিতে চলছে তোলপাড় । চলছে ব্যাপক আলোচনা সমালোচনা । এবার আলোচনা সমালোচনার খোড়াক হিসেবে বিতর্ক চরম আকার ধারণ করেছে । আর এই বিতর্কের কেন্দ্র বিন্দুতে রয়েছে বিএনপির ডাকসাইটের নেতা মনিরুল আলম সেন্টুর হাতে দেয়া হয়েছে নৌকা । এ নিয়ে বড় ধরণের বিতর্ক নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগকে প্রশ্নবিদ্ধ করেছে । এমন সমালোচনায় গণমাধ্যমে সাফ জবাব দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই

নারায়ণগঞ্জ সদরের কুতুবপুরে ইউপি নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতাকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

গত শনিবার রাতে মনোনয়ন বোর্ডের সভায় উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থী ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। কুতুবপুরে নৌকার প্রার্থী করা হয়েছে মনিরুল আলমকে। তিনি ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি ছিলেন। তাঁকে দলটি বহিষ্কার করে। এ নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ।

মনিরুল আলম নারায়ণগঞ্জে আওয়ামী লীগের এক প্রভাবশালী সাংসদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ থেকে ইউপি নির্বাচনে দলের একক প্রার্থী হিসেবে তাঁর নাম পাঠানো হয়েছিল। থানা ও জেলা কমিটি থেকে অনুমোদিত হয়ে তাঁর নাম কেন্দ্রে পাঠানো হয় ।

মনিরুল আলমকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা মানা হয়নি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের একাধিক নেতা। দলে যোগ দেওয়ার তিন বছরই হয়নি, এর মধ্যে তিনি দলীয় প্রতিনিধি হলেন। তবে তিনি প্রভাবশালী সাংসদের ঘনিষ্ঠ হওয়ায় কেউ মুখ খুলতে চাইছেন না। তাঁদের অভিযোগ, এর আগে ২০১৬ সালের ইউপি নির্বাচনে মনিরুল আলমকে জয়ী করতে নৌকার প্রার্থীর বিপক্ষে কাজ করে আওয়ামী লীগের একটি অংশ। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম রসুল সিকদার পান ১০ হাজার ৯৮৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনিরুল আলম ৪২ হাজার ৯০৩ ভোট পান। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম রসুল সিকদারের পক্ষে ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট খুঁজে পাওয়া যায়নি।

মনিরুল আলম ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি ছিলেন। তাঁকে দলটি বহিষ্কার করে। তাঁকে নৌকার প্রার্থী করা নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ফতুল্লায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের পক্ষে প্রচারণা অনুষ্ঠানে নৌকায় ভোট চাওয়ায় তৎকালীন বিএনপির সহসভাপতি মনিরুল আলমকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। বিএনপি নেতাদের অভিযোগ, বিএনপির আন্দোলন–সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন মনিরুল আলম। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

জানতে চাইলে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসীম উদ্দিন বলেন, এলাকাটি বিএনপির দুর্গ। এখানে তিনবার নৌকা পরাজিত হয়েছে। কোনো প্রার্থী জয়ী হতে না পারায় বিএনপির বহিষ্কৃত নেতাকেই আওয়ামী লীগে যোগদান করিয়ে নৌকার প্রার্থী করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতার সাত-আটটি মামলা রয়েছে বলে তিনি স্বীকার করেন।

এ বিষয়ে মনিরুল আলম সেন্টু বলেন, ২০১৮ সালে দল থেকে বহিষ্কার হওয়ার পর ২০১৯ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এর আগে থেকে তিনি বিএনপির রাজনীতির স্লোগান দিলেও এখন আওয়ামী লীগের স্লোগান দেবেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই বলেন, মনিরুল আলম আওয়ামী লীগের কেউ নন। তিনি তারেক রহমান ও মির্জা ফখরুলের লোক। তাঁর নাম কীভাবে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে প্রস্তাব করা হয় ? মনোনয়ন প্রস্তাবে এ কারণে তিনি সই করেননি উল্লেখ করে বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত এককভাবে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সই করলেও তিনি আপত্তি জানিয়ে সই করেননি। তাঁর সাক্ষর ছাড়াই মনিরুলের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদের সঙ্গে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।

Previous Post

রূপগঞ্জের অটো চালক হৃদয় হত্যার আসামীসহ গ্রেফতার ২

Next Post

ষষ্ঠবারের মত বিকেএমইএ সভাপতি নির্বাচিত সেলিম ওসমান এমপি

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
ষষ্ঠবারের মত বিকেএমইএ সভাপতি নির্বাচিত সেলিম ওসমান এমপি

ষষ্ঠবারের মত বিকেএমইএ সভাপতি নির্বাচিত সেলিম ওসমান এমপি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য